• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
বাংলাদেশের ২০ বছরের অর্জন এক বছরেই মুছে দিল ইউনূসের ‘অবৈধ’ সরকার!

বাংলাদেশের ২০ বছরের অর্জন এক বছরেই মুছে দিল ইউনূসের ‘অবৈধ’ সরকার!

Raja Majumder by Raja Majumder
7 months ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
67
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

গত বছর ৫ আগস্ট তথাকথিত এক গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনা সরকারের পতন হয়েছিল। এর পর কেটে গিয়েছে এক বছর, মুহাম্মদ ইউনূস এখন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা। তাঁর আগে বছর ১৬ ধরে বাংলাদেশকে শাসন করেছিলেন শেখ হাসিনাই। পর পর তিন বার ভোটে জিতে তিনি প্রধানমন্ত্রী হয়েছিলেন। যদিও বর্তমান শাসকগোষ্ঠী ও বিএনপির দাবি, হাসিনা ভোটে কারচুপি করে বা গায়ের জোরে ভোট করিয়ে ক্ষমতা ধরে রেখেছিলেন। মুহাম্মদ ইউনূস এবং তাঁর সরকারের অন্যান্য উপদেষ্টাদের দাবি ছিল, আওয়ামী লীগ সরকারের আমলে বাংলাদেশের প্রায় ২৩৪ বিলিয়ন ডলার বিদেশে পাচার হয়েছে। আর তা করেছে শেখ হাসিনা, তাঁর পরিবার এবং অন্যান্য আওয়ামী লীগের নেতারা। কিন্তু লীগের পাল্টা দাবি, ইউনূসের অন্তর্বর্তী সরকার, এই দাবির পিছনে সুস্পষ্ট কোনও তথ্য ও প্রমান দেখাতে পারছে না। বরং আওয়ামী লীগ এখন পাল্টা দাবি করছে, বাংলাদেশের বিগত ২০ বছরের যা অর্জন ছিল, যা এক বছরেই মুছে দিল ইউনূসের ‘অবৈধ’ সরকার! এই দাবির পিছনে আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজে এক দীর্ঘ পোস্ট করা হয়েছে। তাতে বিভিন্ন যুক্তি-প্রমান দেওয়ার চেষ্টাও করেছে হাসিনার দল।
আওয়ামী লীগের দাবি, ইউনুস সরকারের শাসন বাংলাদেশের জাতীয় অর্থনীতিকে এমন এক গভীর অচলাবস্থায় ঠেলে দিয়েছে, যা থেকে উত্তরণের জন্য প্রয়োজন হবে দীর্ঘ সময় ও সুপরিকল্পিত সংস্কার। তাঁদের আরও দাবি, ইউনুস সরকারের আমলে বৈদেশিক মুদ্রার রিজার্ভ যেমন রেকর্ড পরিমাণে কমেছে তেমনই বিদেশি ব্যাঙ্কগুলিতে অর্থ পাচারের অভিযোগ আরও স্পষ্টভাবে সামনে এসেছে। দেশের প্রায় ৬০ ভাগ মানুষের অর্থনীতি ধ্বংস হয়েছে। দ্রব্যমূল্যের লাগামহীন বৃদ্ধি, বেকারত্ব, বিনিয়োগ হ্রাস— সব মিলিয়ে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারগুলো চরম অনিশ্চয়তার মুখে পড়েছে।২০২৫ সালে প্রায় ১৫ বিলিয়ন ডলার বিদেশি বিনিয়োগের সম্ভাবনা ছিল। কিন্তু অস্থিতিশীল পরিবেশ, অবৈধ শাসন ও জঙ্গীবাদের উত্থানের কারণে বিদেশি বিনিয়োগকারীরা পিছু হটেছে। এর ফলে মুখ থুবড়ে পড়েছে বাংলাদেশের শিল্পখাত। আওয়ামী লীগের দাবি, বাংলাদেশে এই মুহূর্তে হাজার হাজার শ্রমিক বেকার। বন্ধ কয়েক হাজার কলকারখানা। এর ফলে অভ্যন্তরীণ শিল্পখাতেও বড় ধরনের ধস নেমেছে। অনুমান করা হচ্ছে এর জেরে ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ২০০ বিলিয়ন ডলারে।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ইউনুস সরকারের আমলে বাংলাদেশে জঙ্গি সংগঠনগুলো নতুন করে মাথাচাড়া দিয়ে উঠেছে। এই এক বছরে জেল ভেঙে পালানো ৭০০-র বেশি জঙ্গিকে ধরা যায়নি, বা ধরার চেষ্টা করেনি সরকার। এমনকি কয়েকজন শীর্ষ জঙ্গি নেতাকে দায়মুক্তি দিয়েছে অন্তর্বর্তী সরকার। এর ফলে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এটা বাংলাদেশের ভবিষ্যৎ উন্নতির অন্তরায় হয়ে উঠতে পারে। কারণ, বিদেশী বিনিয়োগকারীরা বাংলাদেশে লগ্নি করার আগে দশবার ভাববে। ওই ফেসবুক পোস্টের শেষাংশে আওয়ামী লীগ দাবি করেছে, মুহাম্মদ ইউনুসের সরকার প্রমাণ করেছে অবৈধভাবে ক্ষমতায় এসে জনগণের কাছে কোনও জবাবদিহিতা ছাড়া শাসন করার পরিণতি কতটা ভয়াবহ হতে পারে। অর্থনীতির পতন, বিনিয়োগের ভাটা, জঙ্গিবাদের উত্থান এবং দুর্নীতির পাহাড় মিলিয়ে বাংলাদেশ আজ এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে চলে গিয়েছে। উল্লেখ্য, আওয়ামী লীগের সর্বোচ্চ নেত্রী ভারতে থেকেই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করে মুহাম্মদ ইউনূস এবং এই অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে জোরদার প্রচার চালিয়ে যাচ্ছেন। যদিও বাংলাদেশে আওয়ামী লীগের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলি নিষিদ্ধ করে দিয়েছে ইউনূস সরকার। এমনকি গণমাধ্যমকেও আওয়ামী লীগের কোনও বার্তা প্রচার না করার হুঁশিয়ারি দেওয়া আছে। কিন্তু তা করেও আটকানো যাচ্ছে না আওয়ামী লীগের প্রচার। বাংলাদেশের জনমানসে ক্রমশ ইউনূস সরকারের অপশাসন এবং দুর্নীতি তুলে ধরছেন শেখ হাসিনা এবং তাঁর দল। ইতিমধ্যেই বাংলাদেশের বিশিষ্টজন ও অর্থনীতিবিদরা এই বিষয়ে মুখ খুলতে শুরু করেছে। নোবেলজয়ী অর্থনীতিবিদ মুহাম্মদ ইউনূসের মিথ্যাচার ধরা পড়ছে একে একে।

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

ADVERTISEMENT
Previous Post

বাংলাদেশে আসলে কী করতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র?

Next Post

সেনাপ্রধান কার এজেন্ট? সিআইএ’র নাকি জামাতের?

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by Rupendu Das
March 31, 2026
0
33
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by Rupendu Das
March 31, 2026
0
28
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by Rupendu Das
March 31, 2026
0
33
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by Rupendu Das
March 31, 2026
0
44
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by Rupendu Das
March 31, 2026
0
24
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by Rupendu Das
March 31, 2026
0
14
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by Rupendu Das
March 31, 2026
0
15
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by Rupendu Das
March 31, 2026
0
31
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by Rupendu Das
March 30, 2026
0
51
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by Rupendu Das
March 30, 2026
0
17
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
সেনাপ্রধান কার এজেন্ট? সিআইএ’র নাকি জামাতের?

সেনাপ্রধান কার এজেন্ট? সিআইএ’র নাকি জামাতের?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি