• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
বাংলাদেশের ইতিহাসে এক বিতর্কিত অধ্যায় কেন খু*নের দায়মুক্তি চাইছেন নোবেলজয়ী ইউনূস?

বাংলাদেশের ইতিহাসে এক বিতর্কিত অধ্যায় কেন খু*নের দায়মুক্তি চাইছেন নোবেলজয়ী ইউনূস?

Raja Majumder by Raja Majumder
6 months ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
19
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

বাংলাদেশে এই মুহূর্তে আওয়ামী লীগ করাটাই একমাত্র দোষের। তাই মুহাম্মদ ইউনূসের শাসনকালে কয়েকশো আওয়ামী লীগ নেতা কর্মীদের নৃশংসভাবে হত্যা করা হয়েছে। কয়েকটি আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন এরকমই একাধিক তথ্য পরিসংখ্যান প্রকাশ করেছে যা চমকে দেওয়ার মতোই। বাংলাদেশ আওয়ামী লীগের তরফেই দাবি করা হচ্ছে, ইউনুস সরকারের হাতে বিগত এক বছরে আওয়ামী লীগের প্রায় ২ হাজার কর্মী নৃশংসভাবে খুন হয়েছেন। পাশাপাশি ১০ হাজারের বেশি কর্মী আহত হয়েছেন। কিন্তু আশ্চর্যজনকভাবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস তাঁর সরকারের অধীনে ঘটে যাওয়া সহিংসতা ও হত্যাকাণ্ডের জন্য নিজেই দায়মুক্তি চাইছেন। ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে বাংলাদেশে ব্যাপক রাজনৈতিক অস্থিরতার মধ্যে কয়েকশো মানুষের প্রাণ গিয়েছিল, আহত হয়েছিলেন কয়েক হাজার। কিন্তু ২০২৪ সালের ৫ থেকে ৮ আগস্ট গোটা বাংলাদেশে যা ঘটেছিল, সেটাও কম নয়। এমনকি সে বছর ৮ আগস্টের পর থেকে পরের কয়েকমাসে বাংলাদেশে চলেছে এক পরিকল্পিত হত্যাযজ্ঞ। যা নিয়ে ভারতীয় গণমাধ্যমে খবর করা হলেই, বাংলাদেশের উপদেষ্টারা সমস্বরে দাবি করতে থাকে এগুলো সব ভুয়া খবর। কিন্তু শাক দিয়ে যে মাছ ঢাকা যায় না, সেটাই প্রমান করছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলি। এমনকি মুহাম্মদ ইউনূসও কর্যত স্বীকার করেছিলেন, এই সময়কার গণহত্যা নিয়ে। আর তিনি নিজেই দায়মুক্তি চাইছেন, সেইসমস্ত খুনের মামলা থেকে!
বাংলাদেশ পুলিশের ঘোষিত পরিসংখ্যান বিশ্লেষণ করে দেখা যাচ্ছে মহম্মদ ইউনুসের বিগত দশ-সাড়ে দশ মাসের শাসনকালে বাংলাদেশ কার্যত খুনি, ধর্ষকদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। বাংলাদেশ পুলিশের প্রকাশিত তথ্য থেকেই জানা যাচ্ছে, ইউনুস সরকারের বিগত ১০ মাসে সে দেশে অন্তত ৩৫৫৪ খুন ও ৪১০৫ টি ধর্ষণের ঘটনা ঘটেছে। যদিও এই তথ্য প্রকাশ করা হয়েছিল চলতি বছরের জুলাই মাসে। ফলে এই সংখ্যাটা আরও বৃদ্ধি পেয়েছে। অপরদিকে ৫ আগস্ট ২০২৪ থেকে ৩০ এপ্রিল ২০২৫ পর্যন্ত আরও একটি পরিসংখ্যান অনুযায়ী মুহাম্মদ ইউনূসের শাসনকালে আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠন যেমন স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, যুবলীগ, মৎসজীবী লীগ, কৃষক লীগ ইত্যাদির কমপক্ষে ১২৩ জন সদস্যকে হত্যা করা হয়েছে। এর মধ্যে অনেককে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে, আবার কেউ মারা গিয়েছেন জেলবন্দি অবস্থাতেই। যদিও আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনার দাবি, কমপক্ষে ২ হাজার কর্মী নিহত হয়েছে শান্তির নোবেলজয়ী মুহাম্মদ ইউনূসের শাসনকালে।
বাইট – শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী
https://www.facebook.com/reel/917273217205665
ঠিক এই আবহেই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উদ্যোগে ঘোষিত ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’ এর অঙ্গীকারনামায় ২০২৪ সালের জুলাই-অগাস্টে গণ-অভ্যুত্থানকালে সংঘটিত ‘হত্যাকাণ্ডের বিচার’ যেমন রাখা হয়েছে, তেমনই ‘আইনগত দায়মুক্তির’ বিষয়টি একই সাথে রাখা হয়েছে। দিন কয়েক আগেই স্বাক্ষরিত জুলাই সনদে ‘শহীদ পরিবার’ ও ‘আহত বীর যোদ্ধাদের’ আইনগত দায়মুক্তি, মৌলিক অধিকার সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করা হয়েছে। অর্থাৎ, জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের পরবর্তী সময় বাংলাদেশে সংগঠিত হত্যাকাণ্ডে যারা জড়িত তাঁদের বিরুদ্ধে মামলা হবে না, তাঁদের বিচারের আওতায় আনা হবে না। এটা কোন ধরণের নিরপেক্ষতা, সেটা নিয়েই প্রশ্ন উঠছে। যদিও কারা কী ধরনের অপরাধ বা কর্মকাণ্ডের জন্য দায়মুক্তি পাবেন তা নিয়ে বিস্তারিত কিছু বলা হয়নি। ফলে এখানেই রয়েছে আসল কারসাজি। ওয়াকিবহাল মহল দাবি করছেন, শেখ হাসিনাকে মানবতাবিরোধী অপরাধের জন্য কাঠগড়ায় তোলা হলেও মুহাম্মদ ইউনূস ও তাঁর সাগরেদরা নিজেদের জন্য একটা সেফগার্ড রাখলেন। জুলাই সনদে ঢালাও দায়মুক্তির সুযোগ রাখা তারই ইঙ্গিত। প্রসঙ্গত, অন্তর্বর্তী সরকার এর আগে ২০২৪ সালের অক্টোবরেই গণঅভ্যুত্থান সংশ্লিষ্ট সহিংস ঘটনার জন্য এর পক্ষে যারা ছিল তাদের কোনও মামলা, গ্রেফতার বা হয়রানি করা হবে না- মর্মে সম্মতি জানিয়েছিল। কিন্তু সদ্য সাক্ষরিত মূল সনদে প্রথমে ‘দায়মুক্তি’ প্রসঙ্গটি রাখা হয়নি। ফলে ‘জুলাই শহীদ পরিবার ও আহত যোদ্ধা’ ব্যানারে কয়েকশ মানুষ সনদ স্বাক্ষর অনুষ্ঠানের মূল মঞ্চের সামনে বিক্ষোভ দেখায়। তাঁরা তিন দফা দাবি তোলে, জুলাই সনদ সংশোধন, সনদকে স্থায়ীভাবে সংবিধানে অন্তর্ভুক্ত এবং ‘জুলাই যোদ্ধা’দের স্বীকৃতি দেওয়ার। এরপরই বাংলাদেশের ঐকমত্য কমিশন ও অন্তর্বর্তী সরকারের দিক থেকে জুলাই সনদের অঙ্গীকারনামায় সংশোধনী এনে ‘দায়মুক্তির’ বিষয়টি সংযোজন করা হয়। এত কিছুর পরও প্রশ্ন উঠছে, মুহাম্মদ ইউনূস দায়মুক্তি পাবেন কি! নাকি ইতিহাসের নিয়মে তাঁকেও আসামির কাঠগড়ায় উঠতে হবে একদিন।

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

ADVERTISEMENT
Previous Post

জামাতের নিয়ন্ত্রণে ইউনূস সরকার ভয়ঙ্কর ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছে ভারত!

Next Post

অপারেশন সিন্দুরের পর অপারেশন ত্রিশূল আবার বড় কিছুর আশঙ্কায় পাকিস্তান

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by Rupendu Das
March 31, 2026
0
33
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by Rupendu Das
March 31, 2026
0
28
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by Rupendu Das
March 31, 2026
0
33
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by Rupendu Das
March 31, 2026
0
44
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by Rupendu Das
March 31, 2026
0
24
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by Rupendu Das
March 31, 2026
0
14
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by Rupendu Das
March 31, 2026
0
15
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by Rupendu Das
March 31, 2026
0
31
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by Rupendu Das
March 30, 2026
0
50
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by Rupendu Das
March 30, 2026
0
17
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
অপারেশন সিন্দুরের পর অপারেশন ত্রিশূল আবার বড় কিছুর আশঙ্কায় পাকিস্তান

অপারেশন সিন্দুরের পর অপারেশন ত্রিশূল আবার বড় কিছুর আশঙ্কায় পাকিস্তান

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি