• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
হাসিনার তিন সাক্ষাৎকারেই   ঘুম উড়েছে ইউনূসের   সব খেলা শেষ হতে চলেছে প্রধান উপদেষ্টার

হাসিনার তিন সাক্ষাৎকারেই ঘুম উড়েছে ইউনূসের সব খেলা শেষ হতে চলেছে প্রধান উপদেষ্টার

administrator by administrator
9 months ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
33
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

ভারতে বসে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগের নেতা -কর্মী ও সমর্থকদের উদ্দেশ্যে বক্তিতা দেওয়া এমনকি বিভিন্ন অ্যাপ ব্যবহার করে তার দলীয় কর্মীদের সঙ্গে ব্যক্তিগত যোগাযোগ রক্ষা করা ডঃ মহম্মদ ইউনুসের কাছে ক্ষোভ, বিরক্তি ও উদ্বেগের কারণ। এ বিষয়ে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে মহম্মদ ইউনুস বলেছেন, ভারতে বসে হাসিনার এইসব কার্যকলাপ ভারত কেন বন্ধ করছে না। এমনকি বাংলাদেশের প্রধান উপদেষ্টা ইউনুস সরাসরি মোদীর বিষয়ে অভিযোগ তুলে বলেন, তিনি যখন মোদীকে অনুরোধ করেছিলেন হাসিনার ভারতে বসে এই কার্যকলাপ বন্ধ করার জন্য তখন মোদী এর উত্তরে বলেছিলেন হাসিনা ভারতের অতিথি। তার পূর্ণ স্বাধীনতা রয়েছে। ভারতের যোগাযোগ মাধ্যম সম্পূর্ণ স্বাধীন। এই অবস্থায় ভারত সরকার শেখ হাসিনার মুখ বন্ধ করতে কোন পদক্ষেপ নেবে না।

ADVERTISEMENT

এই পরিস্থিতিতে বাংলাদেশের অন্তবর্তী সরকার নানান ধরনের পদক্ষেপ গ্রহণ করেছেন। যেমন, শেখ হাসিনা যাতে তার দলীয় কর্মীদের সাথে যোগাযোগ করতে না পারে তাই যোগাযোগের অ্যাপগুলি যেমন টেলিগ্রাম, সিগন্যাল এই অ্যাপগুলোর স্পিড কমিয়ে রাখা হবে। ২০২৪ এর ৫ ই আগস্টের পর শেখ হাসিনাকে সরাসরি কোন গণমাধ্যমে সাক্ষাৎকার দিতে দেখা যায়নি। তারপর এই প্রথম আন্তর্জাতিক গণমাধ্যমগুলিকে সাক্ষাৎকার দেওয়া শুরু করেছেন হাসিনা।

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

গত মঙ্গলবার রাতে হাসিনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি খবর ছড়িয়ে পড়ে। যে খবরে বলা হয় বঙ্গবন্ধু কন্যা তথা বাংলাদেশের ক্ষমতাচ্যূত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যু হয়েছে। তাকে ভর্তি করা হয়েছিল দিল্লির একটি সামরিক হাসপাতালে। সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সেই খবরে সিলমোহর বসায় আওয়ামী লীগের দলীয় প্যাডের আদলে একটি কাগজ ও দলের সাধারণ সম্পাদক ওয়াবাদুল কাদেরের সই করা একটি শোকবার্তা। ফলে তোলপাড় হয়ে ওঠে গোটা বিশ্ব।

এই ঘটনার কিছুক্ষণ পরে দলের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে পালটা বিবৃতি জারি করে বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ওই বার্তা ভূয়ো। দলের যুগ্ম সাধারণ সম্পাদক তথা অন্যতম শীর্ষনেতা একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে বলেন, শেখ হাসিনার মৃত্যু বা অসুস্থতা নিয়ে যে ধরনের তথ্য ছড়ানো হচ্ছে সেটি গুজব। এটি করা হচ্ছে পরিকল্পিতভাবে। এর উদ্দেশ্য দলের নেতাকর্মীদের মনোবল ভেঙে দেওয়া। হাসিনার একটি অডিও বার্তা ও আপলোড করা হয়। সেখানে হাসিনাকে বলতে শোনা যায় আমার নামে একটি মিথ্য প্রচার চলছে। আমি অসুস্থ হতে যাব কেন ? আমি সু্স্থ আছি। আমাকে তো আমার দেশকে উদ্ধার করতে হবে।

এই বিবৃতির ঠিক পরের দিন বিশ্বের প্রথম সারির দুটি গণমাধ্যম হাসিনার একটি সাক্ষাৎকার প্রকাশ করে। দুটি গণমাধ্যমেরই শিরোনাম এক। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স এবং ব্রিটিশ দৈনিক দ্য ইন্ডিপেন্ডেন্ট কে আলাদা আলাদা সাক্ষাৎকার দিয়েছেন। সাক্ষাৎকারে আওয়ামী লীগকে বাংলাদেশে নিষিদ্ধ করা নিয়ে প্রবল ক্ষোভ প্রকাশ করেন শেখ হাসিনা। তিনি জানান, আওয়ামী লীগের সমর্থকেরা সাধারণ নির্বাচনে ভোটদানে বিরত থাকলে লক্ষ লক্ষ মানুষ বাংলাদেশের নির্বাচনী প্রক্রিয়ায় শামিল হবেন না।

গত বুধবার এই সাক্ষাৎকার গুলি যে সাংবাদিকরা নিয়েছেন তারা নিজেদের নাম দিয়ে বাই লাইন রিপোর্ট চাপিয়েছেন। অর্থাৎ এই সাক্ষাৎকারটিকে তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন। অন্যদিকে ইন্ডিপেন্ডেন্ট হাসিনার এই সাক্ষাৎকারটিকে রেয়ার ইন্টারভিউ বা দুর্লভ সাক্ষাৎকার হিসেবে অভিহিত করেছেন। রয়টার্স হল বিশ্বব্যাপি প্রতিষ্ঠিত সংবাদ সংস্থা। তাদের খবর সমস্ত দেশের গণমাধ্যম গ্রহণ করে। ফলে রয়টার্সে দেওয়া শেখ হাসিনার সাক্ষাৎকার প্রচার হতে সময় লাগেনি। বিশ্বের বহু দেশের বহু নামী-দামী সংবাদমাধ্যম মুহূর্তে সেই খবর প্রকাশ করেছে। যা মুহাম্মদ ইউনূসের উপর নিঃসন্দেহে চাপ সৃষ্টি করবে।

এই সাক্ষাৎকারের মাধ্যমে হাসিনা ইউনুস সরকারকে এমন একটা পরিস্থিতিতে ফেলেছে যাতে তারা বুঝতে পারছে শেখ হাসিনাকে আন্তর্জাতিকভাবে অগ্রহণযোগ্য সাবেক শাসকে পরিণত করা যায়নি। গত এক বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশ জুড়ে তার বিরুদ্ধে নানান ধরনের প্রচার এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের বিচার চলছে সেখানে সাক্ষী হাজির করে তার মৃত্যুদণ্ড চাওয়া হয়েছে। কিন্তু এত কিছুর পরেও ইউনুস সরকার নিশ্চিত করতে পারেনি আন্তর্জাতিক পরিসরে শেখ হাসিনা অত্যাচারী শাসক হিসেবে অগ্রহণযোগ্য হয়ে উঠবেন এবং আন্তর্জাতিক গণমাধ্যমগুলি তার সাক্ষাৎকার নিতে অস্বীকার জানাবে। কিন্তু হল ঠিক এর উল্টোটা।

কূটনৈতিক মহলের বক্তব্য, শেখ হাসিনাকে এবার স্বমহিমায় বাংলাদেশে ফেরানোর তোড়জোড় শুরু করে দিল নয়া দিল্লি। তারই প্রথম পদক্ষেপ হিসেবে আন্তর্জাতিক মিডিয়াগুলিতে তার মুখ খোলার রাস্তা করে দেওয়া। যাতে আওয়ামী নেত্রী আন্তর্জাতিক মঞ্চে নিজের বক্তব্য ও অবস্থান প্রতিষ্ঠিত করতে পারেন।

Author

  • administrator
    administrator

    View all posts

Previous Post

বাংলাদেশে ভোট বয়কট? এক সাক্ষাৎকারেই খেলা শুরু হাসিনার।  যমুনায় আতঙ্কে ইউনূস

Next Post

হাফিজের লস্কর নেতাকে ইউনূসের জামাই আদর পাকিস্তানের হাত ধরে জিহাদীতে বাংলাদেশ

administrator

administrator

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by administrator
March 31, 2026
0
81
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by administrator
March 31, 2026
0
60
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by administrator
March 31, 2026
0
83
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by administrator
March 31, 2026
0
80
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by administrator
March 31, 2026
0
47
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by administrator
March 31, 2026
0
38
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by administrator
March 31, 2026
0
47
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by administrator
March 31, 2026
0
55
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by administrator
March 30, 2026
0
99
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by administrator
March 30, 2026
0
36
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
হাফিজের লস্কর নেতাকে ইউনূসের জামাই আদর   পাকিস্তানের হাত ধরে জিহাদীতে বাংলাদেশ

হাফিজের লস্কর নেতাকে ইউনূসের জামাই আদর পাকিস্তানের হাত ধরে জিহাদীতে বাংলাদেশ

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি