• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
কলকাতায় সেনা বৈঠকে বাংলাদেশ নিয়ে বড় সিদ্ধান্ত মোদির

কলকাতায় সেনা বৈঠকে বাংলাদেশ নিয়ে বড় সিদ্ধান্ত মোদির

administrator by administrator
9 months ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
34
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

সম্প্রতি ফোর্ট উইলিয়ামে উচ্চপর্যায়ের বৈঠক করেন প্রধানমন্ত্রী মোদি। বৈঠকে সেনাপ্রধান রাজনাথ সিং, তিন বাহিনীর প্রধান, চিফ অফ ডিফেন্স স্টাফ ছা়ডাও ছিলেন বাহিনীর পদস্থকর্তারা। এই বৈঠকে কি আলোচনা হয়েছে, তা নিয়ে সরকারিভাবে কোনও বিবৃতি দেওয়া হয়নি। তবে বিভিন্ন সূত্র মারফৎ পাওয়া খবরে জানা গিয়েছে, বৈঠকে সেনাকে বলা হয়েছে, প্রথা ভেঙে নতুন ছকে শত্রুর মোকাবিলা করতে হবে।
বৈঠকে বলা হয়েছে, বর্তমান প্রজন্মের যুদ্ধগুলি আকষ্মিক। সেই সঙ্গে অপ্রত্যাশিত। ফলে, এই ধরনের যুদ্ধ কতদিনে শেষ হবে বা কতদিন ধরে চলবে, তা বলাও সম্ভব নয়। অনুমান করাও যায় না। যুদ্ধ এক বছর চলতে পারে, বা পাঁচ বছর চলতে পারে। এবার যুদ্ধ এক মাস বা দু মাসের হতে পারে। তাই, সব কিছুর জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে।
চলতি বছরকে সংস্কারের বছর হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘বছরটি হল ভবিষ্যৎ পুনর্নির্মাণের। অপারেশন সিঁদুর দেখিয়েছে শক্তি। দেখিয়েছে কৌশল এবং আত্মনির্ভরতা। এই তিনটি ভারতে সেনার স্তম্ভ। অদম্য সাহসের সঙ্গে যে কোনও পরিস্থিতির মোকাবিলা করার ক্ষমতা ভারতের আছে। এটা আত্মনির্ভর ভারতের আসল শক্তি।’
মোদি বলেন, যুদ্ধক্ষেত্রে এবার চিরাচরিত প্রথা বা নিয়মগুলি বর্জন করার সময় এসেছে। শত্রু মোকাবিলায় আমাদের অভিনব পদ্ধতি অবলম্বন করতে হবে।
সেনাবাহিনীর এই উচ্চপর্যায়ের বৈঠক হল অস্থির বাংলাদেশের বছর পূর্তির পরে। সে দিক থেকে যেমন এই বৈঠকের তাৎপর্য তো রয়েছে। পাশাপাশি প্রধানমন্ত্রী মোদির বক্তব্য খুঁটিয়ে দেখলে একটা বিষয় স্পষ্ট হয়ে যাচ্ছে বক্তব্যের বার্তা কাকে। সরাসরি বাংলাদেশের নাম উল্লেখ না করেও কিন্তু প্রধানমন্ত্রী ঘুরিয়ে বুঝিয়ে দিয়েছেন তাঁর লক্ষ্য বাংলাদেশ। সেই সঙ্গে পাকিস্তান তো রয়েছে। ওয়াকিবহাল মহল মনে করছে, রুশ-ইউক্রেন যুদ্ধের সূচনালগ্ন থেকে যুদ্ধের রূপরেখা বদলাতে শুরু করেছে। বাহিনী ক্ষয়ক্ষতি যাতে কম হয়, তার জন্য ব্যবহার করা হচ্ছে দ্রোন। গুরুত্ব দেওয়া হচ্ছে সাইবার যুদ্ধের দিকেও। যুদ্ধের ময়দানে ব্যবহার করা হচ্ছে অত্যাধুনিক প্রযুক্তি। যুদ্ধের সংজ্ঞার আমূল পরিবর্তন হয়েছে।
আলোচনা হয়েছে অপারেশন সিঁদুর নিয়ে। প্রধানমন্ত্রী মোদি এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং অপারেশন সিঁদুরের সাফল্যের কৃতিত্ব পুরোপুরি বাহিনীকে দিয়েছেন।
বুধবার ছিল প্রধানমন্ত্রী মোদির জন্মদিন। জন্মদিনে প্রধানমন্ত্রীর মুখে শোনা গেলে অপারেশন সিঁদুরের কথা। ভারতীয় সেনার অভিযানের প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, ‘নতুন ভারত আর পরমাণু হুমকিতে ভয় পায় না।‘ সিদুঁর যে জইশের ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে, সে কথা তারা স্বীকার করে নিয়েছে। এই জঙ্গি গোষ্ঠীর এক নেতা স্বীকার করে নিয়েছেন, জইশ প্রধান মাসুদ আজহারের পরিবারকে নিকেশ করেছে ভারতীয় সেনা।
উল্লেখ করা যেতে পারে, অপারেশন সিঁদুরের আবহে পাক সেনাপ্রধান আসিম মুনির পরমাণু হামলার হুমকি দিয়েছিলেন। সেই হুমকি প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, এটা নতুন ভারত। আমরা কাউকে ভয় পাই না। আমরা ঘরে ঢুকে শত্রুকে খতম করার ক্ষমতা রাখি।
সেই হুমকির পরে পরেই কিন্তু ফোর্ট উইলিয়ামে বাহিনীর তিন প্রধান এবং অন্যান্য শীর্ষকর্তাদের নিয়ে বৈঠক করলেন প্রধানমন্ত্রী মোদি। অস্থির বাংলাদেশের প্রেক্ষাপটেও এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। হামলা হলে তার মোকাবিলা করতে তো হবেই। তবে চিরাচরিত প্রথার মধ্য দিয়ে নয়, নতুন কৌশলে, যে কৌশল প্রতিপক্ষ আন্দাজ করতে পারবে না তার ক্ষমতা।

ADVERTISEMENT

Author

  • administrator
    administrator

    View all posts

Previous Post

এবার জামাত-এনসিপি সখ্যতা শেষ বাংলাদেশের রাজনীতি তোলপাড়

Next Post

ইচ্ছা থাকলে উপায় হয়, দেখিয়ে দিল নেপাল পারল না বাংলাদেশ

administrator

administrator

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by administrator
March 31, 2026
0
69
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by administrator
March 31, 2026
0
48
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by administrator
March 31, 2026
0
68
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by administrator
March 31, 2026
0
72
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by administrator
March 31, 2026
0
42
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by administrator
March 31, 2026
0
31
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by administrator
March 31, 2026
0
36
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by administrator
March 31, 2026
0
49
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by administrator
March 30, 2026
0
82
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by administrator
March 30, 2026
0
31
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
ইচ্ছা থাকলে উপায় হয়, দেখিয়ে দিল নেপাল পারল না বাংলাদেশ

ইচ্ছা থাকলে উপায় হয়, দেখিয়ে দিল নেপাল পারল না বাংলাদেশ

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি