বার বার হোয়াটসঅ্যাপ স্টোরেজ ফুলহয়ে যাচ্ছে। খুব শীঘ্রই এই সমস্যা থেকে মুক্তি পেতে চলেছেন। এবার হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য আবার ও নতুন একটি ফিচার্স নিয়ে হাজির হোয়াটসঅ্যাপ। এর আগেও ব্যবহারকারীদের নিত্য নতুন ফিচার্স অফার দিয়েছে হোয়াটসঅ্যাপ। সেই পথে আরো এক পা বাড়ালো। এবার আর ঘন ঘন স্টোরেজ ফুলের চিন্তায় ভুগতে হবেনা হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের।
হোয়াটসঅ্যাপ -র এই ফিচারটির নাম ম্যানেজ চ্যাট ফিল্টার। যা অ্যান্ড্রয়েড ব্যবহারকারিরা এই সুযোগ পাবেন। যা ব্যবহারকারীদের হোয়াটসঅ্যাপ চ্যাটের ফোনের ভর্তি হওয়া স্টোরেজ ম্যানেজ করতে সাহায্য করবে। হোয়াটসঅ্যাপ অ্যান্ড্রয়েড ২.২৪.১০.৮ এই ভার্সন সহ বিটা ব্যবহারকারীদের জন্য এই ফিচারটি প্রকাশ করেছে।
এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা সহজেই তাদের ফোনের স্টোরেজ ম্যানেজ করতে পারবেন এবং কোন চ্যাট বা চ্যানেল বেশি স্টোরেজ ব্যবহার করছে তা খুঁজে বের করতে পারবেন। এই ফিচারটি বর্তমানে শুধুমাত্র বিটা টেস্টারদের জন্য চালু করা হয়েছে। এমন পরিস্থিতিতে, আপনি যদি একজন বিটা টেস্টার হন সেক্ষেত্রে আপনি এই ফিচারটি পেতে পারেন। এদিকে, যখন এই ফিচার WhatsApp-এর স্টেবল ভার্সনে যোগ করা হবে, তখন তাঁরা স্টোরেজ ম্যানেজ করার জন্য এই বৈশিষ্ট্যটি পেতে শুরু করবেন।
তবে, সাধারণ ব্যবহারকারীদের এই ফিচারের জন্য অপেক্ষা করতে হতে পারে।একটি রিপোর্ট অনুযায়ী এই ফিচার্স ব্যবহারকারীদের ডিভাইসে স্পেসিফিক কন্ট্যাক্ট দ্বারা ভরে থাকা স্পেস ম্যানেজ করতে সাহায্য করবে। WABetaInfo দ্বারা শেয়ার করা স্ক্রিনশটটিতে, দেখা গিয়েছে যে, WhatsApp ব্যবহারকারীরা ফোনে অ্যাপ দ্বারা নেওয়া স্পেস এবং যে কোনও একটি চ্যাটে ব্যবহৃত স্পেস সম্পর্কে তথ্য পাচ্ছেন। ব্যবহারকারীরা যদি তাঁদের চ্যাট দ্বারা নেওয়া স্পেস কমাতে চান সেক্ষেত্রে তাঁরা ফিল্টার প্রয়োগ করে মুছে ফেলতে পারেন। WhatsApp অ্যাপের যেকোনো কন্ট্যাক্ট এবং চ্যানেলের চ্যাট দ্বারা নেওয়া স্পেস এর মাধ্যমে ব্যবহারকারীদের কাছে দৃশ্যমান হবে। এর জন্য WhatsApp-এ একটি আলাদা ট্যাব যুক্ত করা হবে।
এই আপডেটে ব্যবহারকারীরা চ্যাট ফিল্টারিং ফিচার পাবেন । সম্প্রতি হোয়াটসঅ্যাপের্ জন্য অ্যান্ড্রয়েড ২.২৪.৬.১৬ আপডেট প্রকাশিত হয়েছে। এই ফিটার চালু হওয়ার পরে বিটা ব্যবহারকারীরা তাদের সমস্ত রকমের আনরিড এবং গ্রূপ চ্যাট ফিল্টার করতে সক্ষম হবেন।











Discussion about this post