তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে দেখে উঠল ‘চাকরি চোর’ স্লোগান। শনিবার এই দৃশ্যটি হলদিয়ার একটি বুথের। এই ঘটনা নিয়ে রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। বিজেপির নিশানায় তৃণমূল। রাজ্যের শাসক দলের স্পষ্ট জবাব, এটা মানুষের ‘স্বতঃস্ফূর্ত প্রতিক্রিয়া’। ষষ্ঠ দফার ভোটে দফায় দফায় বিক্ষোভের মুখে তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এবার বিক্ষোভের মুখে পড়ে মেজাজ হারালেন প্রাক্তন বিচারপতি। জানালেন, “আমাকে ঘিরলে হাড়গোড় ভাঙা হবে”। শনিবার সাতসকালে অভিযোগ ওঠে হলদিয়ার দিঘাসিপুর গ্রামের মাদ্রাসা ও ঘাসিপুর বোর্ড প্রাইমারি স্কুলে গেরুয়া শিবিরের বুথ এজেন্টকে বসতে বাধা দেওয়া হচ্ছে। সেই অভিযোগ পাওয়ামাত্রই সশরীরে বুথে পৌঁছন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেখানে ভোটের দিন প্রথমবার বিক্ষোভের মুখে পড়েন। তাঁকে লক্ষ্য করে ‘চোর’, ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া হয় বলেই অভিযোগ। বিজেপি প্রার্থী আর অভিযোগ, ‘নন্দীগ্রামে বাড়ি বাড়ি গিয়ে বিজেপি কর্মীদের গ্রেফতার করছে পুলিশ। ৬ বিজেপি কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। সোনাচূড়া দিয়ে নন্দীগ্রামে ঢুকেছে রাজ্য পুলিশের বাহিনী। নন্দীগ্রামে ৪ হাজার পুলিশ ঢুকেছে।ভোটের আগেই পুলিশের ভয়ঙ্কর সন্ত্রাস’।
লোকসভা নির্বাচন চলাকালীন মমতা বন্দ্যোপাধ্যায়কে বারবার বলতে শোনা গিয়েছে, ইন্ডিয়া জোট ক্ষমতায় এলে তাঁর দল তৃণমূল গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। লোকসভা...
Read more












Discussion about this post