ষষ্ঠ দফা ভোট শেষ। বাকি আর একটি দফা। আর শেষ দফা ভোটের আগে বিস্ফোরক অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের। সপ্তম ও শেষ দফার ভোটের আগে গোপন আঁতাতের অভিযোগে পরস্পরকে আক্রমণ মোদী-মমতার। বিজেপি ও সিপিএমের যোগসাজশের অভিযোগ তৃণমূল সুপ্রিমোর।মঙ্গলবার বারুইপুরের সভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দাবি করেন, ‘সিপিএম-কংগ্রেসকে ভোট দেওয়া মানেই TMC-কে ভোট দেওয়া।’ এদিকে বুধবার সন্ধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, দমদম ও বরানগরে CPM ও BJP পরস্পরের সঙ্গে বোঝাপড়া করেছে। এদিন মেটিয়াবুরুজের সভা থেকে মমতা বলেন, ‘আমি আজও আপনাদের একটা তথ্য দিচ্ছি, ক্রস চেক করে নিন। অনেক জায়গায় এই জিনিস হয়েছে। দমদমে সিপিএম পার্টি ঠিক করেছে তাদের MP ভোটটা BJP-কে দেবে। আর বরানগরের যে MLA ভোটটা CPM, BJP-কে দেবে।’ মমতার সংযোজন, ‘বেশকিছু জায়গায় সমঝোতা হয়েছে। দমদমে বিজেপির ভোট সিপিএমে যাবে। বরানগর উপনির্বাচনে সিপিএমের ভোট যাবে বিজেপিতে’।
লোকসভা নির্বাচন চলাকালীন মমতা বন্দ্যোপাধ্যায়কে বারবার বলতে শোনা গিয়েছে, ইন্ডিয়া জোট ক্ষমতায় এলে তাঁর দল তৃণমূল গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। লোকসভা...
Read more












Discussion about this post