ফারাক্কার জনসভা থেকে ‘মানবী’ মমতাকে দেখল ফারাক্কা বাসি। বাংলায় সাত দফা ভোট হচ্ছে। জেলায় জেলায় নির্বাচনী প্রচার করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার মুর্শিদাবাদের ফরাক্কায় সভা করেছেন মমতা। নির্ধারিত সময় মতো ফরাক্কায় সভা শুরু করেন মুখ্যমন্ত্রী। সভার শুরুতেই তীব্র গরমে ভোট নিয়ে অসন্তোষ প্রকাশ করলেন তিনি। বক্তৃতা রাখার সময় সভা মঞ্চ থেকে মমতা দেখেন গ্রামের মহিলারা রোদের মধ্যে দাঁড়িয়ে তার বক্তৃতা শুনছেন। তাই দেখে মাঝপথে বক্তৃতা থামান তিনি। মন্ত্রী ইন্দ্রনীল সেনকে মমতা নির্দেশ দেন মঞ্চের সামনের ফাঁকা জায়গায় ছায়ায় মহিলাদের এনে বসানোর। তিনি বলেন, ‘‘মেয়েরা, যাঁরা পিছনে দাঁড়িয়ে আছেন, সামনে চলে আসুন।’’ নির্দেশ মতো মহিলাদের ছায়ায় আসার পর সভা শুরু করেন মমতা। তারপরেই ফের সভা শুরু হয়। এপ্রিলের শুরু থেকেই বাংলা জুড়ে তীব্র দাবদাহ। ইতিমধ্যেই ৭০ বছরের রেকর্ড ভেঙে পারদ ছুঁয়েছে ৪৩ ডিগ্রি। লু বইছে। এই তীব্র গরমে লোকসভা নির্বাচন হওয়ায় বাধ্য হয়ে জেলায় জেলায় ভোটপ্রচারে যাচ্ছেন মমতা।
লোকসভা নির্বাচন চলাকালীন মমতা বন্দ্যোপাধ্যায়কে বারবার বলতে শোনা গিয়েছে, ইন্ডিয়া জোট ক্ষমতায় এলে তাঁর দল তৃণমূল গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। লোকসভা...
Read more












Discussion about this post