• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
লোকসভা নির্বাচন ঘিরে উত্তেজনা এবং নানা কর্মকাণ্ড এখন তুঙ্গে

লোকসভা নির্বাচন ঘিরে উত্তেজনা এবং নানা কর্মকাণ্ড এখন তুঙ্গে

administrator by administrator
2 years ago
in লোকসভা নির্বাচন ২০২৪
A A
0
ADVERTISEMENT
0
SHARES
32
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

দম ফেলার সময় নেই নির্বাচন কমিশনের, রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীদের। প্রতি নির্বাচনেই দেখা যায় একই ছবি। তবে এই ফাঁকে চলুন একবার ইতিহাসের পথ ধরে চলে যাই দেশের প্রথম সাধারণ নির্বাচনের দিনগুলোতে। কেমন ছিল স্বাধীন ভারতের প্রথম সাধারণ নির্বাচন? কিভাবেই বা তা পরিচালিত হয়েছিল? আসুন একবার চোখ ফেরাই সেই দিনগুলোতে। বিস্তারিত জেনে নেই ভারতের প্রথম সাধারণ নির্বাচনের ইতিকথা
২৫ অক্টোবর ১৯৫১ থেকে ২১ ফেব্রুয়ারি ১৯৫২ সালের মধ্যে ভারতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, ১৯৪৭ সালে ভারত স্বাধীনতা লাভের পর সেই প্রথমবার। ভোটাররা ভারতের সংসদের নিম্নকক্ষ লোকসভার ৪৮৯ জন সদস্যকে নির্বাচিত করেছিল। রাজ্যের অধিকাংশ আইনসভার নির্বাচনও একযোগে অনুষ্ঠিত হয়েছিল।

ADVERTISEMENT

২৬ নভেম্বর ১৯৪৯-এ গৃহীত সংবিধানের নির্দেশিকা অনুসারে সেই নির্বাচন পরিচালিত হয়েছিল। সেই সময় একটি অন্তর্বর্তী মন্ত্রিসভা জওহরলাল নেহরুর নেতৃত্বে ছিল। ১৯৪৯ সালে একটি নির্বাচন কমিশন তৈরি করা হয়েছিল এবং ১৯৫০ সালের মার্চ মাসে সুকুমার সেনকে প্রথম প্রধান নির্বাচন কমিশনার হিসাবে নিযুক্ত করা হয়। এক মাস পরে পার্লামেন্ট জনপ্রতিনিধিত্ব আইন পাস করে। এই আইনেই নির্ধারিত হয় যে কিভাবে সংসদ এবং রাজ্য আইনসভার নির্বাচন পরিচালনা করা হবে।

RelatedPosts

লোকসভার ডেপুটি স্পিকার পদে ইন্ডিয়া জোটের প্রার্থী!

আসন্ন বিধানসভা উপনির্বাচনে প্রার্থীতালিকা প্রকাশ করল বিজেপি

কাঁথিতে গোষ্ঠী কোন্দলেই কি হারলেন তৃনমূলের উত্তম বারিক?

২৫টি রাজ্যের ৪০১টি নির্বাচনী এলাকায় বরাদ্দ করা হয়েছিল লোকসভার মোট ৪৮৯ টি আসন।প্রথম পাস্ট-দ্য-পোস্ট পদ্ধতি ব্যবহার করে ৩১৪ টি নির্বাচনী এলা

কায় একজন করে সদস্য নির্বাচিত হয়েছিলেন। ৮৬টি আসনে দু’জন করে সদস্য নির্বাচিত হয়েছিলেন -একজন সাধারণ বিভাগ এবং একজন তফসিলি জাতি বা উপজাতি থেকে।

তিনজন নির্বাচিত প্রতিনিধি নিয়ে একটি নির্বাচনী এলাকা ছিল। বহু-আসন সম্বলিত নির্বাচনী এলাকাগুলো সমাজের অনগ্রসর অংশর জন্য সংরক্ষিত আসন হিসাবে তৈরি করা হয়েছিল, যদিও পরে ১৯৬০-এর দশকে বিলুপ্ত করা হয়েছিল। এই সময়ে সংবিধানে ভারতের রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত দুজন অ্যাংলো-ইন্ডিয়ান সদস্যেরও বিধান রাখা হয়েছিল।
লোকসভার ৪৮৯টি আসনের জন্য মোট ১,৯২৯জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। প্রতিটি প্রার্থীকে ভোট কেন্দ্রে আলাদা রঙের ব্যালট বাক্স বরাদ্দ করা হয়েছিল, যার উপর প্রার্থীর নাম ও প্রতীক লেখা ছিল।

ভোটার তালিকা টাইপ এবং সংযোজন করার জন্য ছ’ মাসের চুক্তিতে ১৬,৫০০ ক্লার্ক নিয়োগ করা হয়েছিল এবং তালিকাগুলি ছাপানোর জন্য ৩,৮০,০০০ টি কাগজের শিট ব্যবহার করা হয়েছিল।
১৯৫১ সালের আদমশুমারি অনুযায়ী ৩৬,১০,৮৮,০৯০ জনসংখ্যার মধ্যে মোট ১৭,৩২,১২,৩৪৩ জন ভোটার নিবন্ধিত (জম্মু ও কাশ্মীর ব্যতীত) ছিলেন। ২১ বছরের বেশি বয়সী সমস্ত ভারতীয় নাগরিক ভোট দেওয়ার যোগ্য ছিলেন।

প্রথম নির্বাচন তাতে ছিল আবহাওয়া থেকে শুরু করে আরো নানা ধরনের চ্যালেঞ্জ। নির্বাচনটি ৬৮টি ধাপে অনুষ্ঠিত হয়েছিল। মোট ১,৯৬,০৮৪টি ভোটকেন্দ্র স্থাপন করা হয়েছিল, যার মধ্যে ২৭,৫৭২ টি বুথ মহিলাদের জন্য সংরক্ষিত ছিল। বেশিরভাগ ভোট প্রক্রিয়া ১৯৫২ সালের প্রথম দিকে হয়েছিল, কিন্তু হিমাচল প্রদেশে ১৯৫১ সালে ভোট হয় কারণ এর আবহাওয়া সাধারণত ফেব্রুয়ারী এবং মার্চ মাসে খারাপ থাকে। তুষারপাতের ফলে যান চলাচল বিঘ্নিত হয়। বাকি রাজ্যগুলো ১৯৫২ সালের ফেব্রুয়ারি-মার্চ এ ভোট দেয়, শুধু জম্মু ও কাশ্মীর বাদে, যেখানে ১৯৬৭ সাল পর্যন্ত লোকসভা আসনের জন্য কোনও ভোট হয়নি। প্রথম নির্বাচনের প্রথম ভোট হিমাচল প্রদেশের চিনির তহসিলে (জেলা) হয়েছিল।

প্রথম নির্বাচনে ভারতীয় জাতীয় কংগ্রেস (আইএনসি) বিপুলভাবে জয়ী হয়। ৪৫% ভোট পায় এবং ৪৮৯টি আসনের মধ্যে ৩৬৪টি আসনে জয়ী হয়। দ্বিতীয় স্থানে থাকা সোশ্যালিস্ট পার্টি মাত্র ১১% ভোট পায় এবং বারোটি আসনে জয়ী হয়। পন্ডিত জওহরলাল নেহেরু দেশের প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রধানমন্ত্রী হন।

Author

  • administrator
    administrator

    View all posts

Previous Post

দেবের গাছ লাগানোকে নাটকের চোখে দেখছে হিরন

Next Post

আইএসএলের টিকিটের হাহাকার হারিয়ে দিচ্ছে আইপিএলকে

administrator

administrator

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

লোকসভার ডেপুটি স্পিকার পদে ইন্ডিয়া জোটের প্রার্থী!

by administrator
July 1, 2024
0
16
লোকসভার ডেপুটি স্পিকার পদে ইন্ডিয়া জোটের প্রার্থী!

লোকসভা নির্বাচন চলাকালীন মমতা বন্দ্যোপাধ্যায়কে বারবার বলতে শোনা গিয়েছে, ইন্ডিয়া জোট ক্ষমতায় এলে তাঁর দল তৃণমূল গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। লোকসভা...

Read more

আসন্ন বিধানসভা উপনির্বাচনে প্রার্থীতালিকা প্রকাশ করল বিজেপি

by administrator
June 17, 2024
0
26
আসন্ন বিধানসভা উপনির্বাচনে প্রার্থীতালিকা প্রকাশ করল বিজেপি

আগামী ১০ জুলাই অনুষ্ঠিতব্য চার কেন্দ্রের উপনির্বাচনে আগেই প্রার্থী ঘোষণা করেছে তৃণমূল। তিনটি আসনে প্রার্থী ঘোষণা করেছে বামেরা। সোমবার বিজেপিও...

Read more

কাঁথিতে গোষ্ঠী কোন্দলেই কি হারলেন তৃনমূলের উত্তম বারিক?

by administrator
June 11, 2024
0
35
কাঁথিতে গোষ্ঠী কোন্দলেই কি হারলেন তৃনমূলের উত্তম বারিক?

কাঁথির তৃণমূল প্রার্থী উত্তম বারিক থেকে বালুরঘাটের তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র। ভোটে হারের পরই, সংগঠনের নেতাদের ওপর ক্ষোভ উগরে দিলেন...

Read more

রাজ্যে চার বিধানসভায় উপনির্বাচনের দিন জানাল কমিশন

by administrator
June 10, 2024
0
17
রাজ্যে চার বিধানসভায় উপনির্বাচনের দিন জানাল কমিশন

সদ্য ফল প্রকাশ হয়েছে লোকসভা নির্বাচনের। শনিবার রাষ্ট্রপতি ভবনে শপথ নিয়েছেন নরেন্দ্র মোদি সহ ৭১ জন সাংসদ। ভোট মিটতেই এবার...

Read more

 আসন কমলেও রেকর্ড বহাল বিজেপির

by administrator
June 10, 2024
0
24
 আসন কমলেও রেকর্ড বহাল বিজেপির

কেন্দ্রে জোট সরকার নতুন নয়। ১৯৮৯ থেকে ২০২৪ প্রাপ্ত আসনের তালিকায় শীর্ষে বিজেপি। আসন কমলেও রেকর্ড বহাল বিজেপির। অষ্টাদশ লোকসভা নির্বাচনে...

Read more

তৃতীয়বারেও বাংলা থেকে ‘হাফপ্যান্ট পরা মন্ত্রী’

by administrator
June 10, 2024
0
27
তৃতীয়বারেও বাংলা থেকে ‘হাফপ্যান্ট পরা মন্ত্রী’

প্রথমবার, দ্বিতীয়বারের মত এবারও বাংলার ভাগ্যে জুটল প্রতিমন্ত্রীর পদ। শান্তনু, সুকান্ত মজুমদারকে নিশানা করে বিরোধীদের দাবি হাফপ্যান্ট পরা মন্ত্রী। অষ্টাদশ...

Read more

চমকে দেওয়া পরিসংখ্যান, এবার উল্লেখযোগ্য হারে কমেছে মুসলিম প্রার্থীর সংখ্যা!

by Raja Majumder
June 10, 2024
0
23
চমকে দেওয়া পরিসংখ্যান, এবার উল্লেখযোগ্য হারে কমেছে মুসলিম প্রার্থীর সংখ্যা!

২০১৯ লোকসভা নির্বাচনেও দেশের প্রধান রাজনৈতিক দলগুলি মুসলিম সম্প্রদায়ের থেকে অনেককেই প্রার্থী করেছিল। কিন্তু ২০২৪ লোকসভা নির্বাচনে উল্লেখযোগ্য হারে সেই...

Read more

উত্তরপ্রদেশে ভালো ফল, ভারত জোড়োর পর এবার রাহুলের ‘ধন্যবাদ যাত্রা’

by Raja Majumder
June 8, 2024
0
17
উত্তরপ্রদেশে ভালো ফল, ভারত জোড়োর পর এবার রাহুলের ‘ধন্যবাদ যাত্রা’

লোকসভা ভোটের আগে কন্যাকুমারী থেকে কাশ্মীর এবং মনিপুর থেকে মুম্বই পর্যন্ত বিস্তৃর্ণ পথে রাহুল গান্ধি সম্পন্ন করেছিলেন ভারত জোড়ো ন্যায়...

Read more

বাংলা থেকে কারা মোদি মন্ত্রিসভায়? আলোচনায় চার নাম

by Raja Majumder
June 8, 2024
0
14
বাংলা থেকে কারা মোদি মন্ত্রিসভায়? আলোচনায় চার নাম

বাংলায় এবার খুব খারাপ ফল করেছে বিজেপি। ফলে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে যথেষ্ট চাপে বঙ্গ বিজেপি। তবুও তৃতীয় মোদি মন্ত্রিসভায় বাংলা...

Read more

সাতের মধ্যে মাত্র ২ মন্ত্রী বিজেপির! শরিকি চাপে জেরবার মোদি

by Raja Majumder
June 8, 2024
0
15
সাতের মধ্যে মাত্র ২ মন্ত্রী বিজেপির! শরিকি চাপে জেরবার মোদি

বিগত দুটি লোকসভায় বিজেপি একাই নিরঙ্কুষ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল। কিন্তু পাশা পাল্টে গিয়েছে ২০২৪ লোকসভা নির্বাচনে। এবার বিজেপি সংখ্যাগরিষ্ঠতা থেকে বহু...

Read more
Next Post
২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি