তমলুকের বিদায়ী সাংসদ দিব্যেন্দু অধিকারীর কনভয় থামিয়ে তাঁর গাড়িতে পুলিশের তল্লাশি। ঘটনাটি পূর্ব মেদিনীপুরের কাঁথির দিঘা বাইপাসের। কিন্তু কেন? পুলিশ সূত্রে খবর, গাড়িতে করে টাকা বা কোনও উপহার সামগ্রী নিয়ে যাওয়া হচ্ছে কি না, তা খতিয়ে দেখতেই এই তল্লাশি। কারণ আদর্শ নির্বাচনী বিধি অনুযায়ী এই তল্লাশি চালায় পুলিশ। এই একই কথা জানিয়েছেন মহকুমা শাসক। বুধবার তাজপুর সভা করেন দিব্যেন্দু অধিকারী। মঞ্চে বক্তব্য রাখার সময় দিব্যেন্দু জানান, পুলিশি তল্লাশির জন্য তার সভায় পৌছাতে দেরি হয়েছে। তবে এই নিয়ে কোনও অভিযোগ করেননি তিনি। বরং গাড়িতে তল্লাশির কাজে পুলিশকে তিনি সহযোগিতা করেছেন বলেই জানা গিয়েছে। এদিন মঞ্চে দিব্যেন্দু বলেন, ‘আমার এখানে আসতে একটু বিলম্ব হয়েছে। তার কারণ রাস্তায় আমাকে একটু দাঁড়াতে হয়েছিল, পুলিশ আমার গাড়ি আটকেছিল। নির্বাচন কমিশনের যে নাকা চেকিংয়ের বিধি আছে, তার জন্যই আটকানো হয়েছিল। সেটা তাদের কাজ তারা করবে, এটা কোনও আপত্তিজনক কাজ বলে আমি মনে করি না।’ তবে এই বিষয়ে শুভেন্দু অধিকারীর কোন অভিযোগ না থাকলেও ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা জেলার রাজনীতিতে। কিছুদিন আগেও মালদার এক বিজেপি কর্মীর গাড়ি থেকে লাখ লাখ টাকা উদ্ধার হওয়ার ঘটনা সামনে এসেছিল। নির্বাচন চলাকালীন নির্দিষ্ট সংখ্যার টাকার দেখি টাকা নিয়ে ঘুরতে পারবেনা প্রার্থীরা বা কোনো দল, নির্দেশ নির্বাচন কমিশনের। সেই নাকা চেকিংয়েই মালদা থেকে দুবার টাকা ভর্তি গাড়ি উদ্ধার হয়েছিল
লোকসভা নির্বাচন চলাকালীন মমতা বন্দ্যোপাধ্যায়কে বারবার বলতে শোনা গিয়েছে, ইন্ডিয়া জোট ক্ষমতায় এলে তাঁর দল তৃণমূল গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। লোকসভা...
Read more












Discussion about this post