‘আপনার জন্যই প্যানেল বাতিল হচ্ছে। আপনি চাকরি খাচ্ছেন’। কোর্ট চত্বরে বিকাশ রঞ্জন ভট্টাচার্য কে ঘিরে বিক্ষোভে ফেটে পড়ে কয়েক দল লোক। গত সোমবারই হাইকোর্টের নির্দেশে অনিশ্চিত হয়েছে ২৫৭৫৩ টি ভবিষ্যৎ। ২০১৬ সালের কোটা প্যানেলই বাতিল করে দেয় হাইকোর্ট। এবার প্রাথমিক নিয়োগ সংক্রান্ত মামলার শুনানির পর আদালত চত্বরেই বিক্ষোভের মুখে পড়তে হল বর্ষীয়ান আইনজীবী তথা সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে। আজ বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত একটি মামলার শুনানি ছিল। সেই শুনানি পর বিকাশ রঞ্জন আদালতের বাইরে আসতেই তাঁকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে একদল লোক। বিকাশ বাবুর বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে বলতে শুরু করেন, ‘আপনার জন্য প্যানেল বাতিল হচ্ছে’। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে কোনও ক্রমে সেখান থেকে বেরিয়ে যান বিকাশ ভট্টাচার্য।২০১৪ সালের টেট নিয়োগে ব্যাপক দুর্নীতির ইঙ্গিত মিলেছে। নকল ওয়েবসাইট তৈরি করে নিয়োগ সহ পরীক্ষায় পাশ না করা প্রার্থীদের বেআইনিভাবে চাকরি দেওয়ার মতো অভিযোগ উঠেছে। মঙ্গলবার সেই তথ্যই বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে পেশ করেছে সিবিআই। এই নিয়ে প্রাথমিক শিক্ষা সংসদের কি মতামত তা জানতে চেয়েছিল আদালত। কিন্তু তার আগেই আরও কয়েকজন প্রার্থী এই মামলায় যুক্ত হওয়ার আবেদন জানান। যা অনুমতিও দেয় আদালত। এই মামলার শেষে এজলাস থেকে বেরিয়ে অন্য একলাসে যাচ্ছিলেন বিকাশবাবু। তখনই তাঁকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়। কেন তিনি আদালতে এই ধরনের সওয়াল করছেন, সেই প্রশ্নও তোলেন কেউ কেউ। তাঁদের মধ্যে কয়েকজন বলেন, ‘আপনার জন্যই প্যানেল বাতিল হয়েছে।’ কার্যত বিকাশ রঞ্জন কে ঘিরে ফেলা হয় কোট চত্বরে। এরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এজলাসের বাইরে কর্তব্যরত পুলিশ বিক্ষোভকারীদের ওই জায়গা থেকে বের করে দেয়।
কলকাতা হাইকোর্ট বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অন্তর্বর্তী রক্ষাকবচ তুলে নিয়েছে। গত শুক্রবার কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত নির্দেশ দেন শুভেন্দু...
Read more












Discussion about this post