• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
সেনাপ্রধানের নতুন বার্তা   কেন কৃষ্ণের জন্মদিনকে বেছে নিলেন তিনি

সেনাপ্রধানের নতুন বার্তা  কেন কৃষ্ণের জন্মদিনকে বেছে নিলেন তিনি

Susanta Khan by Susanta Khan
7 months ago
in bangladesh, Top Story, আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
37
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

জন্মাষ্টমীর দিনে ধর্মনিরপেক্ষতায় জোর বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার-উজ-জামানের। দেশের ভিত্তিতেই যে ধর্মনিরপেক্ষতা সেই কথাটাই মনে করালেন তিনি। তাও আবার কোন সময়, যখন বাংলাদেশের বুকে ধর্মের ভিত্তিতে অত্যাচার চরমে।

ADVERTISEMENT

সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান জোর দিয়ে বলেছেন, “এই দেশ আমাদের সকলের। বাংলাদেশে সবার অধিকার সমান। এখানে ধর্ম-বর্ণের কোনো ভেদাভেদ থাকবে না।” শনিবার (১৬ আগস্ট ২০২৫) বিকেলে শ্রীকৃষ্ণের জন্মতীথি জন্মাষ্টমী উপলক্ষে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের কাছে পলাশীর মোড়ে আয়োজিত শোভাযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই বার্তা দেন।

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

এদিন তিনি আরও বলেন, “হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, পাহাড়ি এবং বাঙালি, আমরা চিরকাল শান্তিতেই বসবাস করে আসছি। সেটাই করব। সব সময় আপনাদের রক্ষা করাই আমাদের কাজ।” জন্মাষ্টমী উপলক্ষে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা শোনা গিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ইউনূসের মুখেও।

তবে সাম্প্রদায়িক সম্প্রীতি এত ঘনঘন বলা হলেও, বাস্তবের পরিস্থিতিটা যে একেবারেই ভিন্ন তা প্রকাশিত হয়েছে নানা রিপোর্টেই। বরাবরই বাংলাদেশে হিন্দু নিধন, হিন্দু মন্দির ধ্বংসের মতো ঘটনাকে ‘অতিরঞ্জিত প্রচার’ বলে দাবি করেছে ইউনূস সরকার। তবে সেই  দাবিকে নস্যাৎ করে যেমন একদিকে উদ্বেগ প্রকাশ করেছে ভারত সরকার। একই ভাবে এই নিয়ে রিপোর্ট প্রকাশ করতে দেখা গিয়েছে রাষ্ট্রসংঘের মানবাধিকার কার্যালয়কেও। সম্প্রতিই একটি রিপোর্ট প্রকাশ করে তারা জানিয়েছিল, হাসিনার সরকারের পতনের পর হিন্দুদের উপর ২০০টিরও বেশি আক্রমণের ঘটনা ঘটেছে। এবার সেই অরাজকতাকে রুখতে ও ভাবমূর্তি শোধরাতেই যেন বার্তা সেনাপ্রধানের।

 

জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, “বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। শত শত বছর ধরে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, পাহাড়ি, বাঙালি, উপজাতি—সবাই মিলে আমরা শান্তি ও সম্প্রীতির সঙ্গে বসবাস করে আসছি। আজকের এই দিনে আমাদের অঙ্গীকার হবে, এই সৌহার্দ্যপূর্ণ পরিবেশ আমরা সব সময় বজায় রাখব।” তিনি আরও বলেন, “এখানে কোনো ধর্ম, জাতি, বর্ণ বা গোত্রের মধ্যে ভেদাভেদ থাকবে না। এই দেশ সবার, আমরা সবাই এই দেশের নাগরিক। প্রতিটি অধিকার আমাদের, সবার সমান অধিকার।”

তিনি সশস্ত্র বাহিনীর প্রতিশ্রুতি তুলে ধরে বলেন, “নৌবাহিনীর প্রধান ও বিমানবাহিনীর প্রধান এখানে উপস্থিত। সারা দেশে আমাদের সশস্ত্র বাহিনী মোতায়েন আছে। আমরা সবাই মিলে আপনাদের পাশে থাকব এবং একসঙ্গে কাজ করে যাব।” শ্রীকৃষ্ণের আদর্শের কথা উল্লেখ করে তিনি বলেন, “শ্রীকৃষ্ণের আদর্শ সব জায়গায় ছড়িয়ে পড়ুক। এই আদর্শের ভিত্তিতে আমরা এ দেশে সুন্দরভাবে একসঙ্গে বসবাস করব।”

অনুষ্ঠানে বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান বলেন, “শ্রীকৃষ্ণের শিক্ষা শুধু অসত্য ও অন্যায়ের বিরুদ্ধে সাহস জোগায় না, ন্যায়ের পথে চলতেও শেখায়। এই বাংলাদেশ আমাদের সবার। স্বাধীনতাকে রক্ষা করা আমাদের পবিত্র দায়িত্ব। সবাই মিলে কাজ করলে আমরা বিশ্বের মানচিত্রে বাংলাদেশকে একটি মর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে পারব।”

নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান বলেন, “আসুন, পারস্পরিক সহনশীলতার মাধ্যমে দেশকে আরও শক্তিশালী করি।”

তিন বাহিনীর প্রধান মঙ্গলপ্রদীপ প্রজ্বালনের মাধ্যমে জন্মাষ্টমীর শোভাযাত্রার শুভ উদ্বোধন ঘোষণা করেন। বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ ও মহানগর পূজা উদ্যাপন কমিটির পরিচালনায় শোভাযাত্রাটি পলাশীর মোড় থেকে শুরু হয়ে রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুরাণ ঢাকার বাহাদুর শাহ পার্কে গিয়ে শেষ হয়। নিরাপত্তা নিশ্চিত করতে পুরো এলাকা আইন-শৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারিতে ছিল, এবং শোভাযাত্রা শুরুর আগে সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়।

Author

  • Susanta Khan
    Susanta Khan

    View all posts

Previous Post

কেন শুধু কেন্দ্র নয়,আরএসএস এর সঙ্গেও বৈঠক করেছেন বাংলাদেশ হাইকমিশনার

Next Post

রাষ্ট্রপতি চুপ্পু এবং বিএনপির গলার কাঁটা জুলাই সনদ

Susanta Khan

Susanta Khan

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by Rupendu Das
March 31, 2026
0
1
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by Rupendu Das
March 31, 2026
0
0
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by Rupendu Das
March 31, 2026
0
2
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by Rupendu Das
March 31, 2026
0
1
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by Rupendu Das
March 31, 2026
0
3
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

হঠাৎ তারেকের অফিসে জামায়াতের আমির। গোপন বৈঠকে রয়েছে বিরাট রহস্য।

by Rupendu Das
March 31, 2026
0
7
হঠাৎ তারেকের অফিসে জামায়াতের আমির।  গোপন বৈঠকে রয়েছে বিরাট রহস্য।

চাওয়া-পাওয়ার কোনও শেষ নেই। চাইলেই যদি পাওয়া যায়, তাহলে চাইবে না এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না। চাইলে না পাওয়া...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by Rupendu Das
March 31, 2026
0
7
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by Rupendu Das
March 31, 2026
0
5
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by Rupendu Das
March 31, 2026
0
11
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by Rupendu Das
March 30, 2026
0
10
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more
Next Post
রাষ্ট্রপতি চুপ্পু এবং বিএনপির  গলার কাঁটা জুলাই সনদ

রাষ্ট্রপতি চুপ্পু এবং বিএনপির গলার কাঁটা জুলাই সনদ

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি