সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের গ্রেফতারি ঘিরে ফের উত্তপ্ত বাংলাদেশ। সম্প্রতি সংখ্যালঘু তথা হিন্দুদের ওপর লাগাতার অত্যাচারের অভিযোগ উঠেছিল ইউনুস সরকারের উপর। সোমবার ইসকনের চিন্ময় কৃষ্ণ প্রভুকে গ্রেফতার করে বাংলাদেশ সরকার। এরপর বিক্ষোভ আছড়ে পড়েছে বাংলাদেশে। বাংলাদেশে মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠন হওয়ার পর থেকেই সেখানে হিন্দু এবং সংখ্যালঘুদের উপর অত্যাচার চলছে বলে অভিযোগ। এর প্রতিবাদে সেখানে রাস্তায় নেমেছেন হিন্দুরা। সেখানে হিন্দুদের উপর অত্যাচারের অভিযোগ তুলে ও তার প্রতিবাদে যেসব সমাবেশ হচ্ছে তাতে যাঁরা নেতৃত্ব দিচ্ছেন তাঁদের মধ্যে অন্যতম চিন্ময়কৃষ্ণ দাস ব্রহ্মচারী। চিন্ময় প্রভু নামেও পরিচিত তিনি। চিন্ময় কৃষ্ণ দাস বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছেন। এ ছাড়াও তিনি পুণ্ডরীক ধামের অধ্যক্ষ। ইসকনের পুণ্ডরীক ধামের অফিসিয়াল ফেসবুক পেজেও তাঁকে গ্রেপ্তারের কথা জানানো হয়েছে। এদিকে এই প্রসঙ্গে শ্রী রাম জন্মভূমি মন্দিরের প্রধান পুরোহিত আচার্য সত্যেন্দ্র দাস বলেন, ‘যা হয়েছে অত্যন্ত খারাপ। আমার এটাই মনে হচ্ছে পাকিস্তান যেমন হিন্দুদের সঙ্গে ব্যবহার করে থাকে বাংলাদেশও তেমনটাই করছে। বাংলাদেশে যারা হিন্দুদের সমর্থন করছে তাদেরকেই গ্রেফতার করা হচ্ছে, এটা খুব খারাপ। আমাদের সরকারের উচিত অবিলম্বে এই বিষয়টিতে নজর দেওয়া। এখনও সরকার যদি কিছু না বলে তাহলে হিন্দুদের উপর যে অন্যায় অত্যাচার হচ্ছে তা আরও বাড়বে আর এটাই চলতে থাকবে।’ বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচারের প্রতিবাদে গর্জে উঠেছেন বঙ্গের সনাতন হিন্দুরা। চিন্ময় প্রভুকে দ্রুত মুক্তির দাবি তুলে ইউনুস সরকারকে কড়া ভাষায় হুঁশিয়ারি দিলেন এ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সীমান্ত বাণিজ্য বন্ধের কথা বলেছেন তিনি। দিল্লির হস্তক্ষেপ দাবি করেছেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে রীতিমতো ক্ষোভ উগরে দিলেন শুভেন্দু। ইউনুস সরকারকে ‘মৌলবাদী’ বলে তোপ দেগে তাঁর হুঁশিয়ারি, ”চিন্ময় প্রভু ওখানে সনাতন হিন্দু সমাজের সম্মানীয় প্রতিনিধি। সংখ্যালঘুদের নিরাপত্তার স্বার্থে তিনি লড়াই করছেন। তাঁকে দ্রুত না ছেড়ে দিলে আমরা সব পরিষেবা বন্ধ করে দেব। মনে রাখবেন, এখান থেকে কিন্তু সমস্ত পণ্য পৌঁছয় ওপার বাংলায়।”
আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...
Read more












Discussion about this post