দিল্লিতে আশ্রয় নেওয়া প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারত সরকারকে কড়া বার্তা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড: মুহাম্মদ ইউনূস। বাংলাদেশে প্রত্যর্পণ না করা পর্যন্ত শেখ হাসিনাকে ভারতে চুপ থাকতে হবে বলে মন্তব্য করেছেন তিনি। এখন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনূস রবিবার বলেছেন, বাংলাদেশ সরকার ভারতকে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাতে বলবে। ইউনূস বলেন, “আমাদের প্রতিটি মৃত্যুর ন্যায়বিচার নিশ্চিত করতে হবে I হাসিনাকে দেশে ফেরত পাঠাতে ভারতকে বলব।” গত মাসে যে বিবৃতিতে তিনি বলেছিলেন যে তার সরকার অবিলম্বে ভারত থেকে হাসিনার প্রত্যর্পণের দাবি করবে না। তবে এখন তিনি ইউ-টার্ন নিয়েছেন বলেই আন্তর্জাতিক বিশেষজ্ঞমহলের ধারণা। ইউনূস আরো বলেন, ‘ভারতে তার অবস্থান নিয়ে কেউ স্বাচ্ছন্দ্যবোধ করছে না। কারণ তাকে বিচারের আওতায় আনতে আমরা তাকে ফেরত চাই। তিনি ভারতে আছেন। মাঝে মাঝে তিনি কথা বলছেন। এটাই সমস্য সৃষ্টি করছে। যদি তিনি চুপ থাকতেন, তাহলে আমরা তাকে ভুলে যেতাম। মানুষ তাকে ভুলে যেতো। তিনি তার নিজের জগতে থাকতেন। কিন্তু তিনি ভারতে বসে কথা বলছেন, নির্দেশনা দিচ্ছেন; এটা কেউই পছন্দ করছে না।’ প্রধান উপদেষ্টার মতে, ‘সবাই এটা বুঝতে পারছে। আমরা বেশ দৃঢ়ভাবে বলেছি যে, তার চুপ থাকা উচিত। এটি আমাদের প্রতি একটি অবন্ধুত্বপূর্ণ ইঙ্গিত; তাকে সেখানে আশ্রয় দেওয়া হয়েছে এবং তিনি সেখান থেকে প্রচার চালাচ্ছেন। এমন নয় যে, তিনি স্বাভাবিকভাবে সেখানে গেছেন। গণঅভ্যুত্থান ও জনরোষের কারণে তিনি পালিয়ে গেছেন। বাংলাদেশ তাকে ফেরত আনবে। কারণ এটাই জনগণের চাওয়া। হ্যাঁ, তাকে ফিরিয়ে আনতে হবে। তা না হলে বাংলাদেশের মানুষ শান্তিতে থাকবে না। তিনি যে ধরনের নৃশংসতা করেছেন, তাকে এখানে সবার সামনে বিচার করতে হবে।’
আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...
Read more












Discussion about this post