• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
ফের ঐতিহাসিক ভুল! ভালো অবস্থায় থেকেও কেন পাকিস্তানকে ছেড়ে দিলেন মোদি?

ফের ঐতিহাসিক ভুল! ভালো অবস্থায় থেকেও কেন পাকিস্তানকে ছেড়ে দিলেন মোদি?

administrator by administrator
1 year ago
in Top Story, দেশ
A A
0
ADVERTISEMENT
0
SHARES
53
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

ভারত-বাংলাদেশের যু*দ্ধ, গোপনে উস্কানি দিচ্ছে কারা?

দিল্লির বৈঠকে খলিলুর, আওয়ামী লীগকে ফেরাতে কৌশলী ভারত। ভবিষ্যৎ উজ্জ্বল হাসিনার!

বাংলাদেশ সেনাবাহিনীর ভিতরে ভারতের কম্যান্ডো! অশনিক সংকেত ঢাকায়?

২২ এপ্রিল কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়াবহ সন্ত্রাসী হামলা দিয়ে যার শুরু। তারপর থেকেই ভারত ক্রমাগত সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে হুমকি দিয়ে আসছিল। চরম পরিনতি দেখা গেল ৭ মে রাতে। অর্থাৎ পহেলগাঁও হামলার ১৫ দিনের মাথায়। ভারতীয় সেনা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির থেকে পূর্ণ স্বাধীনতা পেয়ে অপারেশন সিঁদূর বা এক পূর্ণাঙ্গ সামরিক অভিযান শুরু করে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২০১৯ সালে বলেছিলেন ঘর মে ঘুসকে মারেঙ্গে। অনেকটা সেই ধাঁচেই এবার ভারতীয় সেনা অপারেশন সিঁদুরের মাধ্যমে পাকিস্তানের মাটিতে ঢুকে পাকিস্তানের একাধিক জঙ্গিঘাঁটি এবং পরবর্তী কয়েকটা মিশনে পাকিস্তানের সামরিক ও বিমানঘাঁটি কার্যত ধ্বংস করে আসে। তাৎপর্যপূর্ণ ব্যাপার হল, পূর্বের অভিজ্ঞতা থেকে নরেন্দ্র মোদি অপারেশন সিঁদূর পরিচালনা করার আগেই পাটনার এক জনসভা থেকে বলেছিলেন, আমার ওপর কারও ভরসা না থাকতেই পারে, কিন্তু ভারতীয় সেনার ওপর তো থাকা উচিৎ! কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমাদের বিরোধী দল মাঝেমাঝে সেনার ওপরেও প্রশ্ন তোলে।

৭ এপ্রিল মধ্যরাতে অপারেশন সিঁদুর শুরু করেছিল ভারতীয় সেনা। পরদিন সাংবাদিক বৈঠকে তাঁরা কিছু ভিডিও প্রমানের সঙ্গে ঘোষণা করে পাক অধিকৃত কাশ্মীর-সহ খোদ পাকিস্তানের মাটিতেই সামরিক অভিযান চালিয়েছে। তাতে অন্তত ৯টি জায়গায় বেশ কয়েকটি জঙ্গিঘাঁটি ধ্বংস করে দেওয়া হয়েছে। এরমধ্যে একটি ছিল বাওয়ালপুর, যা ভারত-পাক আন্তর্জাতিক সীমান্ত থেকে প্রায় ১০০ কিলোমিটার অভ্যন্তরে। অর্থাৎ এবার ভারতীয় সেনা সত্যিই পাকিস্তানের ঘর মে ঘুস কে মার আয়ে। আর পাকিস্তানি সেনা, আইএসআই কিছুই টের পায়নি বা প্রতিরোধ করতে পারেনি। এরপর থেকে পাকিস্তান সরাসরি ভারতকে আক্রমণ করে। ৮ মে রাত থেকে ভারতের জম্মু-কাশ্মীর, পঞ্জাব ও রাজস্থানের একাধিক এলাকায় ড্রোন ও মিসাইল হামলা চালায় পাকিস্তান। কিন্তু ভারতের অত্যাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম প্রতিটি আক্রমণই প্রতিহত করে। উল্লেখ্য, সোমবার দু-দেশের ডিজিএমও পর্যায়ের বৈঠকের আগেই ভারতীয় সেনার তরফে এক সাংবাদিক বৈঠক করে জানিয়ে দেওয়া হয় যে, পাক হামলার বদলা হিসেবেই তাঁরা আরও বড় অভিযান চালিয়েছে।

সোমবার ভারতীয় সেনা স্পষ্ট ভাষায় জানিয়ে দেয়, পাকিস্তানের সামনে কোনও উপায়ই ছিল না যে ভারতের বহুস্তরীয় এয়ার ডিফেন্স সিস্টেম ভেদ করে হামলা চালায়।  বিশেষজ্ঞরা বলছেন, গুজরাট থেকে শুরু করে রাজস্থান, পঞ্জাব হয়ে জম্মু ও কাশ্মীর পর্যন্ত বিস্তৃর্ণ সীমান্তে এই পর্যায়ের এয়ার ডিফেন্স সিস্টেম কার্যকর করা একটা বিশাল সাফল্য। আর অনেকেই বলছেন, যে রাশিয়ার থেকে এস-৪০০ এয়ার ডিফেন্স সিস্টেম এনে এই সাফল্য পেয়েছে ভারত, সেটা ঠিক নয়। কারণ, এস-৪০০ ছিল সবচেয়ে শেষ স্তর। কিন্তু পাকিস্তানের অধিকাংশ ড্রোন ও মিসাইল ভারত প্রতিহত করেছে নিজস্ব প্রযুক্তির আকাশ এয়ার ডিফেন্স সিস্টেম এবং অন্যান্য প্রযুক্তির মিসেল দিয়ে। উল্লেখ্য, আকাশ ১ ও ২ প্রযুক্তি উদ্ভাবন করেছে ভারতের ডিআরডিও এবং তৈরি হয়েছে বেসরকারি সহযোগী সংস্থার সঙ্গে হাত মিলিয়ে।
ভারতীয় সেনার দাবি অনুযায়ী ভারত পাকিস্তানের একাধিক সেনা ও বিমানঘাঁটি ধ্বংস করে এসেছে। যেমন, পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ থেকে মাত্র ১০ কিমি দূরে নুর খান বিমানঘাঁটি, পাকিস্তানের চকবাল জেলায় অবস্থিত মুরিদ ঘাঁটি, শোরকোটের রফিকি বিমানঘাঁটি এবং সারগোদা, ভুলারি এবং জ্যাকোকাবাদের বিমানঘাঁটিতেও হামলা চালানো হয়েছে। ভারতীয় সেনা পরে স্বীকার করে নিয়েছে যে এই হামলায় ব্রক্ষ্ণস মিসাইল ব্যবহার করা হয়েছিল। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের অনুমান, পাকিস্তানের অন্তত দুটি পারমানবিক অস্ত্রভাণ্ডারে আক্রমণ করে ধ্বংস করেছে ভারত। এরপরই পাকিস্তান সেনা ডিজিএমও ফোন করে সংঘর্ষবিরতির প্রস্তাব দেয় ভারতের ডিজিএমও-কে। কিন্তু কংগ্রেস-সহ বহু বিরোধী দলগুলি দাবি করছে, ভালো অবস্থায় থেকেও ভারত কার্যত আত্মসমর্পন করল মার্কিন যুক্তরাষ্টের কাছে। ডোনাল্ড ট্রাম্প যতই নরেন্দ্র মোদিকে নিজের বন্ধু বলে দাবি করেন না কেন, কাজের সময় তিনি পাকিস্তানের পাশেই দাঁড়ালেন। এর কারণ হিসেবে অনেকে দাবি করছেন, ১৯৭১ ও ১৯৭৮ সালের ঘটনা প্রসঙ্গে। একাত্তরে ভারত পাকিস্তানকে যুদ্ধে হারিয়ে বাংলাদেশের জন্ম দিয়েছিল, কিন্তু অধিকৃত কাশ্মীর ফেরত নেয়নি। এবারও পাকিস্তানকে বাগে পেয়ে ভারত সেই সুবর্ণ সুযোগ হাতছাড়া করল। কিন্তু ভারত সরকারের তরফে এখনও পর্যন্ত যা বক্তব্য, তাতে পরিস্কার, এবার ভারতের যুদ্ধ ছিল সন্ত্রাসবাদের বিরুদ্ধে, পাকিস্তানের নয়। তাই পাকিস্তানের কোমর ভাঙা পর্যন্তই অপারেশন হয়েছে। পরের টার্গেট আরও বড়।

Author

  • administrator
    administrator

    View all posts

ADVERTISEMENT
Previous Post

কিভাবে পাকিস্তান জিতে গেল?

Next Post

বড্ড বাড় বেড়েছে ইউনূস! বড় অ্যাকশনের ব্লু-প্রিন্ট তৈরি ট্রাম্পের। সরকার ফেলে হাসিনাকে ফেরাতে প্ল্যান রেডি!

administrator

administrator

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ভারত-বাংলাদেশের যু*দ্ধ, গোপনে উস্কানি দিচ্ছে কারা?

by administrator
March 27, 2026
0
33
ভারত-বাংলাদেশের যু*দ্ধ, গোপনে উস্কানি দিচ্ছে কারা?

মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব অনেক আগেই দক্ষিণ এশিয়ায় পড়তে শুরু করে। দেখা দিয়েছে জ্বালানি সংকট। বাজার অগ্নিমূল্য। ভারতে এর প্রভাব যতনা...

Read more

দিল্লির বৈঠকে খলিলুর, আওয়ামী লীগকে ফেরাতে কৌশলী ভারত। ভবিষ্যৎ উজ্জ্বল হাসিনার!

by administrator
March 27, 2026
0
62
দিল্লির বৈঠকে খলিলুর, আওয়ামী লীগকে ফেরাতে কৌশলী ভারত। ভবিষ্যৎ উজ্জ্বল হাসিনার!

যে কোনও কিছুর একটা সলতে পাকানোর পর্ব থাকে। বিশেষ করে এর যদি বড়ো কোনও একটা লক্ষ্য থাকে। সেই লক্ষ্যে কোনোভাবেই...

Read more

বাংলাদেশ সেনাবাহিনীর ভিতরে ভারতের কম্যান্ডো! অশনিক সংকেত ঢাকায়?

by administrator
March 26, 2026
0
25
বাংলাদেশ সেনাবাহিনীর ভিতরে ভারতের  কম্যান্ডো! অশনিক সংকেত ঢাকায়?

বাংলাদেশ সেনাবাহিনীতে ভারতীয় কম্যান্ডো রয়েছে বলে অভিযোগ উঠেছে। অভিযোগ, তারা না কি বাংলাদেশে অপারেশন চালিয়ে নীরবে ভারতে চলে যাচ্ছে। যদিও...

Read more

ভারতে লুকিয়ে পাক গুপ্তচর! দিল্লির বিরুদ্ধে পাকিস্তানের অ*স্ত্র বাংলাদেশ! আবারও যু*দ্ধের পরিস্থিতি?

by administrator
March 26, 2026
0
25
ভারতে লুকিয়ে পাক গুপ্তচর! দিল্লির বিরুদ্ধে পাকিস্তানের অ*স্ত্র বাংলাদেশ! আবারও যু*দ্ধের পরিস্থিতি?

দিল্লির সঙ্গে ঢাকার সম্পর্ক বেশ হৃদ্যতাপূর্ণ। সাউথব্লক যখন নিশ্চিত হয়ে যায় যে আওয়ামী লীগের ক্ষমতায় ফেরার সম্ভাবনা আপাতত নেই, তখন...

Read more

বাংলাদেশের তেল সংকট মেটাতে বিরাট চ্যালেঞ্জের মুখে বিএনপি সরকার

by administrator
March 24, 2026
0
29
বাংলাদেশের তেল সংকট মেটাতে বিরাট চ্যালেঞ্জের মুখে বিএনপি সরকার

আমেরিকা সেই হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য লাগাতার হুমকি দিয়ে চলেছে। তেহরান ওয়াশিংটনের কোনও হমকিকে পাত্তা দিতে চাইছে না। এই...

Read more

চর্চায় ঢাকা – দিল্লি সম্পর্ক। বন্ধুত্ব না কি দর কষাকষি ?

by administrator
March 24, 2026
0
31
চর্চায় ঢাকা – দিল্লি সম্পর্ক।  বন্ধুত্ব না কি দর কষাকষি ?

বদলে গিয়েছে বাংলাদেশ? বদল হয়েছে দেশের জাতীয় রাজনীতির প্রেক্ষাপট। অনেকে বলছেন, দীর্ঘ ১৮ মাসের দুঃশাসন শেষ হওয়ার পর বাংলাদেশে পুনঃপ্রতিষ্ঠিত...

Read more

প্রধানমন্ত্রী তারেক রহমানের সিদ্ধান্তে রাজনৈতিক ঝড় উঠেছে বাংলাদেশে

by administrator
March 21, 2026
0
41
প্রধানমন্ত্রী তারেক রহমানের সিদ্ধান্তে রাজনৈতিক ঝড় উঠেছে বাংলাদেশে

প্রতিবেদন শুরু করা যাক মির্জা ফখরুলের একটি ভাষ্য দিয়ে। মির্জা ফখরুল বলছেন, ‘এরা হঠাৎ হঠাৎ করে বেরিয়ে আসে। এগুলোকে খুব...

Read more

মির্জা ফখরুলের বিতর্কিত বক্তব্যে তারেকের থেকে ব্যাখ্যা চাইছেন ডোভাল

by administrator
March 21, 2026
0
35
মির্জা ফখরুলের বিতর্কিত বক্তব্যে তারেকের থেকে ব্যাখ্যা চাইছেন ডোভাল

প্রতিবেদন শুরু করা যাক কয়েকটি দৃশ্যপট তৈরির মধ্যে দিয়ে। টেক ওয়ান - নেতা দু’জন। দল একটি। সেই দলের একজন প্রধানমন্ত্রী...

Read more

ভারত-বাংলাদেশ টুকরো করে খ্রিস্টান রাষ্ট্র তৈরির মার্কিন ষড়যন্ত্র

by administrator
March 21, 2026
0
61
ভারত-বাংলাদেশ টুকরো করে  খ্রিস্টান রাষ্ট্র তৈরির মার্কিন ষড়যন্ত্র

ভারত-বাংলাদেশ ভেঙে কি সত্যি নতুন কোনও রাষ্ট্র গঠনের ষড়যন্ত্র চলছে? সম্প্রতি ভূ-রাজনৈতিক অঙ্গনে এই বিস্ফোরক দাবি ঘিরে তোলপাড় শুরু হয়েছে।...

Read more

খেলা শেষ ট্রাম্পের! ভারতের ঝুঁকিতে মার্কিন সৈন্যদের আটকে দিল রাশিয়া।

by administrator
March 20, 2026
0
17
খেলা শেষ ট্রাম্পের! ভারতের ঝুঁকিতে  মার্কিন সৈন্যদের আটকে দিল রাশিয়া।

মধ্যপ্রাচ্যের যুদ্ধ নিয়ে আমেরিকার বিশ্বাস ছিল, এটা দীর্ঘস্থায়ী হবে না। তারা কম সময়ের মধ্যে ইরানকে কবজা করবে। বাস্তবে দেখা গেল...

Read more
Next Post
বড্ড বাড় বেড়েছে ইউনূস! বড় অ্যাকশনের ব্লু-প্রিন্ট তৈরি ট্রাম্পের। সরকার ফেলে হাসিনাকে ফেরাতে প্ল্যান রেডি!

বড্ড বাড় বেড়েছে ইউনূস! বড় অ্যাকশনের ব্লু-প্রিন্ট তৈরি ট্রাম্পের। সরকার ফেলে হাসিনাকে ফেরাতে প্ল্যান রেডি!

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি