নির্বাচনী সংস্কারের প্রধান ক্ষেত্র হিসেবে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। বাংলাদেশে দলীয় সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। বিগত তিনটি নির্বাচন তার জ্বলন্ত প্রমাণ। কাজেই অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য যে নামেই ডাকা হোক না কেন, নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তী সরকারের বিকল্প নেই। অধ্যাপক নজরুল ইসলাম বলেন, ‘দলীয় সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠান করা সম্ভব হয়নি। বাংলাদেশের অভিজ্ঞতা তাই বলে। সর্বশেষ ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালে অনুষ্ঠিত দশম, একাদশ ও দ্বাদশ সংসদ নির্বাচন তার জ্বলন্ত প্রমাণ। নির্বাচন কমিশনকে স্বাধীন ও শক্তিশালী করার পরেও সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয়। কারণ, পুরো নির্বাচনটি পরিচালনা করে সরকারের নির্বাহী বিভাগের লোকেরা, আমলাতান্ত্রিক প্রশাসনের কর্মকর্তা এবং সরকারি-বেসরকারি কর্মচারীরা। নির্বাচন কমিশন সেখানে কেবল লজিস্টিক সাপোর্টস এবং গাইডিং প্রিন্সিপালস সরবরাহ করে মাত্র। তৃণমূল পর্যায়ে সরকারি প্রশাসনের সদস্যরাই এ–সংক্রান্ত নির্বাহী কার্যক্রম সম্পন্ন করে। বাংলাদেশের অভিজ্ঞতা আরও বলে, ক্ষমতাসীন সরকার ও দল ক্ষমতায় থেকে নির্বাচনে পরাজয় বরণ করতে একদম নারাজ। নিকট ভবিষ্যতেও এর কোনো ব্যত্যয় হওয়ার সম্ভাবনা আছে বলে মনে হয় না।’ ছাত্র জনতার আক্রোশের মুখে পড়ে দেশ ছেড়ে চলে গিয়েছেন শেখ হাসিনা। বর্তমানে বাংলাদেশে অন্তরর্তীকালীন সরকার চলছে। তারই প্রধান উপদেষ্টা ডঃ মহম্মদ ইউনুস। এবার প্রশ্ন উঠছে এই যে অন্তর্বর্তী সরকার সেটা ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে আসেনি। সেক্ষেত্রে ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে কবে আসবে সরকার? সংবাদ সংস্থা এএফপিকে এনিয়ে জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস। বাংলাদেশের এক সংবাদ মাধ্যম প্রথম আলোর প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে, সংস্কারের গতিই ঠিক করে দেবে নির্বাচন কত দ্রুত হবে। তিনি বেশ জোর দিয়েই বলেন, এটি একটি প্রতিশ্রুতি যা আমরা দিয়েছি। আমরা প্রস্তুত হওয়ার সঙ্গে সঙ্গেই নির্বাচন করব ও নির্বাচিত ব্যক্তিরা ক্ষমতা গ্রহণ করে দেশ পরিচালনা করতে পারবেন। বাংলাদেশে কবে নির্বাচন হবে তা নিয়ে অনেকেরই আগ্রহ রয়েছে। গণতান্ত্রিক নির্বাচনের পরে বাংলাদেশে সরকার তৈরি হলে কারা ক্ষমতায় আসবেন সেদিকে নজর রয়েছে অনেকেরই।
আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...
Read more












Discussion about this post