• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
বাংলাদেশের ইটের জবাব পাটকেলে দিল ভারত

বাংলাদেশের ইটের জবাব পাটকেলে দিল ভারত

Raja Majumder by Raja Majumder
1 year ago
in bangladesh, Top Story, স্পেশাল স্টোরি
A A
0
ADVERTISEMENT
0
SHARES
35
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

গত রবিবার ঢাকায় ভারতের রাষ্ট্রদূত প্রণয় বর্মাকে তলব করেছিল বাংলাদেশের ইউনুস সরকার। এর ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই ভারতের বিদেশমন্ত্রকের তরফে দিল্লিতে ডেকে পাঠানো হল বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার নুরুল ইসলামকে। সূত্রের খবর, ভারত ও বাংলাদেশের সীমান্তে কাঁটাতারের বেড়া লাগানো নিয়ে যে গোলমাল হচ্ছে জায়গায় জায়গায়, তা নিয়েই দুই প্রতিবেশী দেশের মধ্যে নতুন করে বিবাদ তৈরি হয়েছে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় আগ বাড়িয়ে ঢাকায় অবস্থিত ভারতের রাষ্ট্রদূতকে তলব করে নিজেদের অসন্তোষ প্রকাশ করে। এর ২৪ ঘন্টার মধ্যেই ভারত পাল্টা বাংলাদেশের উপরাষ্ট্রদূতকে তলব করে বুঝিয়ে দিল, শান্তি বজায় রাখুন, না হলে সমস্যায় পড়তে হবে। অর্থাৎ ইটের জবাব পাটকেলে দিল ভারত।

ওয়াকিবহাল মহলের মতে, বেশ কয়েকদিন ধরেই সীমান্তে উত্তেজনা সৃষ্টির চেষ্টা করছে বাংলাদেশের বেআইনি অনুপ্রবেশকারী ও চোরাচালানকারীরা। তাঁদের সঙ্গ দিচ্ছে বাংলাদেশ বর্ডার গার্ড বা বিজিবি-র জওয়ানরা। ফলে অরক্ষিত সীমান্তে কাঁটাতাঁর দেওয়ার কাজে সমস্যায় পড়তে হচ্ছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বা বিএসএফ-কে। জানা যাচ্ছে, ভারত ও বাংলাদেশের সীমান্তে কমপক্ষে পাঁচটি জায়গায় কাঁটাতারের বেড়া লাগানো নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে বাংলাদেশ। অপরদিকে পশ্চিমবঙ্গ ও ত্রিপুরার কয়েকটি জায়গায় আক্রান্ত হয়েছে বিএসএফ। তাঁদের হাত থেকে রাইফেল কেড়ে নেওয়ার চেষ্টা হয়েছে, এমনকি এক-দুই বার বিএসএফ জওয়ানদের শূন্যে গুলি চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হয়েছে।

 

বাংলাদেশের তদারকি সরকার উল্টো ভারতকেই চাপ দেওয়ার কৌশল নিয়েছে। সীমান্তে বিএসএফ কাঁটাতারের বেড়া দিতে গেলেই বিজিবি তাতে বাধা দিচ্ছে। আবার ঢাকায় অবস্থিত ভারতের রাষ্ট্রদূত প্রণয় ভর্মাকে ডেকে, সীমান্ত পরিস্থিতি নিয়ে বাংলাদেশ উদ্বেগ প্রকাশ করে ইউনূস প্রশাসন। যা নিয়ে কূটনৈতিক মহলে বেশ কৌতূহল সৃষ্টি হয়েছিল। ভারত কেন কড়া হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণ করছে না সেই প্রশ্নও ওঠা শুরু করেছিল। এই পরিস্থিতিতে দিল্লি ডেকে পাঠায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার নুরুল ইসলামকে। তাঁকে বুঝিয়ে দেওয়া হয়েছে, এই ধরণের উত্তেজনা সৃষ্টির প্রয়াস দুই দেশের পক্ষেই বিপজ্জনক। ফলে, প্রয়োজনে আলোচনার টেবিলে বসে বিবাদ মিটিয়ে নেওয়া উচিত। এর আগে গত রবিবার বাংলাদেশের ইউনুস সরকারের তলবের পর ঢাকায় সাক্ষাৎ শেষে প্রণয় বর্মাও একই সুরে বলেছিলেন, “নয়া দিল্লি ও ঢাকা ‘নিরাপত্তার কারণে সীমান্তে বেড়ার বিষয়ে একটি বোঝাপড়ার মধ্যে রয়েছে। এই বিষয়ে বিজিবি ও বিএসএফ কথা বলছে”।

প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলছেন, পাকিস্তানের উস্কানিতে বাংলাদেশের তদারকি সরকার কার্যত পায়ে পা বাড়িয়ে ঝগড়া লাগানোর চেষ্টা করছে। এর আগে বাংলাদেশের অভ্যন্তরে নানা উস্কানিমূলক মন্তব্য করা হয়েছে। আবার হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলমের মতো ছাত্র নেতারা ভারতকে নিয়মিত হুশিয়ারি দিতেন। এমনকি তদারকি সরকারের উপদেষ্টা মহাফুজ আলম একটি বিতর্কিত ম্যাপ-সহ ভারতের কয়েকটি প্রদেশ দখল নেওয়ার হুমকি পর্যন্ত দিয়েছিলেন। যদিও প্রতিটি বিষয়ে নীরব থেকে বাংলাদেশকে ভারত বোঝানোর চেষ্টা করেছে যে, তাঁরা এসব পাত্তা দিচ্ছে না। ওই সমস্ত উস্কানিমূলক বার্তায় ভারত সাড়া না দেওয়ায় এবার বাংলাদেশ অন্য পন্থা অবলম্বন করল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। ভারত অরক্ষিত সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে গেলেই বাঁধা দিচ্ছে বাংলাদেশ। আর বিজিবি অনুপ্রবেশকারী বা চোরাচালনের সঙ্গে যারা যুক্ত তাঁদের এগিয়ে দিচ্ছে যাতে বিএসএফ কোনও বড় প্রতিক্রিয়া দেখায়। সীমান্তে যদি বিএসএফ গুলি-গোলা চালায়, তবে বাংলাদেশের সুবিধা হবে ভারতকে চাপে ফেলতে। যে ফাঁদে পা দেয়নি নরেন্দ্র মোদি সরকার।

ADVERTISEMENT

 

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

দিন কয়েক আগেই বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রকের উপদেষ্টা জাহাঙ্গীর আলম দাবি করেছিলেন, তিন বিঘা করিডর, লালমনির হাট, চাপাইনাওয়াবগঞ্জ-সহ ৫টি জায়গায় কাঁটাতারের বেড়া দেওয়া নিয়ে দ্বন্দ্ব রয়েছে। তাঁর আরও দাবি, প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে সমঝোতায় ভারসাম্যহীনতার কারণে ‘ভারত ও বাংলাদেশের সীমান্তে বেশ কিছু ইস্যু উঠে আসছে। বোঝাই যাচ্ছে, তদারকি সরকার অন্তরদেশীয় ও আন্তর্জাতিক বিষয় গুলিয়ে ফেলছে। শেখ হাসিনার আমলে হওয়া আন্তর্জাতিক চুক্তি, সমঝোতাগুলিকেও অস্বীকার করতে চাইছে। যা আন্তর্জাতিক আইন লঙ্ঘনের সামিল। যে এলাকা দীর্ঘদিন ধরেই ভারতের নিয়ন্ত্রণে, সেই এলাকা নিজেদের বলে দাবি করছে বাংলাদেশ। এটা নিয়ে বিবাদ বাড়ানো যে বাংলাদেশের পক্ষে ভালো হবে না, সেটা দিল্লিতে ডেপুটি হাইকমিশনারকে ডেকে বুঝিয়ে দিল ভারত।

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

Tags: BANGLADESHBANGLADESH BORDERBGBBSFBSF BGB CLASH
Previous Post

আমেরিকায় বিএনপি-র তিন নেতাকে আমন্ত্রণ নিয়ে বিভ্রান্তি! চরম অস্বস্তিতে ইউনূস সরকার

Next Post

হাসিনা আমলে ভারতের সঙ্গে হওয়া সব সীমান্ত চুক্তি বাতিলের ঘোষণা! নিজের বিপদ বাড়াচ্ছে ইউনূস

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by Rupendu Das
March 31, 2026
0
7
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by Rupendu Das
March 31, 2026
0
5
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by Rupendu Das
March 31, 2026
0
9
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by Rupendu Das
March 31, 2026
0
6
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by Rupendu Das
March 31, 2026
0
5
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

হঠাৎ তারেকের অফিসে জামায়াতের আমির। গোপন বৈঠকে রয়েছে বিরাট রহস্য।

by Rupendu Das
March 31, 2026
0
8
হঠাৎ তারেকের অফিসে জামায়াতের আমির।  গোপন বৈঠকে রয়েছে বিরাট রহস্য।

চাওয়া-পাওয়ার কোনও শেষ নেই। চাইলেই যদি পাওয়া যায়, তাহলে চাইবে না এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না। চাইলে না পাওয়া...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by Rupendu Das
March 31, 2026
0
7
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by Rupendu Das
March 31, 2026
0
6
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by Rupendu Das
March 31, 2026
0
14
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by Rupendu Das
March 30, 2026
0
10
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more
Next Post
২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি