• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
হাসিনা আমলে ভারতের সঙ্গে হওয়া সব সীমান্ত চুক্তি বাতিলের ঘোষণা! নিজের বিপদ বাড়াচ্ছে ইউনূস

হাসিনা আমলে ভারতের সঙ্গে হওয়া সব সীমান্ত চুক্তি বাতিলের ঘোষণা! নিজের বিপদ বাড়াচ্ছে ইউনূস

administrator by administrator
1 year ago
in bangladesh, আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
49
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

একদিকে সীমান্তে রোজ চলছে উস্কানি। অন্যদিকে, ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতার লাগানো নিয়ে বিএসএফের সঙ্গে বারবার বিবাদে জড়াচ্ছে বাংলাদেশ বর্ডার গার্ড বা বিজিবি। এবার শেখ হাসিনার আমলে হওয়া সব সীমান্ত চুক্তি বাতিলের ঘোষণা করে দিলেন বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সেই সঙ্গে ভারতের বিরুদ্ধেই আনলেন আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অবান্তর অভিযোগ। সবমিলিয়ে ইতিহাস ভুলে ভারতের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়তে চাইছে বাংলাদেশের তদারকি সরকার। ওয়াকিবহাল মহলের মতে, নিজের অজান্তেই বড় বিপদ ডেকে আনছেন মুহাম্মদ ইউনূস।

ভারত ও বাংলাদেশ প্রায় ৪,১৫৬ কিলোমিটার স্থল সীমান্ত ভাগাভাগি করে। এটা বিশ্বের পঞ্চম বৃহত্তম আন্তর্জাতিক সীমানা হিসেবে চিহ্নিত। মোট সীমান্তের ২,২১৭ কিমি পশ্চিমবঙ্গের মধ্যে, বাকি ২৬২ কিমি পড়ছে অসম, ১৮০ কিমি মিজোরামে, ৪৪৩ কিমি মেঘালয়ে এবং ৮৫৬ কিমি ত্রিপুরায় পড়ছে। সূত্রের খবর, মোট ৪,১৫৬ কিলোমিটার সীমান্তের মধ্যে ৩২৭১ কিমি কাঁটাতারের বেড়া দেওয়া আছে। অবশিষ্ট ৮৮৫ কিলোমিটার সীমান্ত অরক্ষিত। গত বছরের ৫ আগস্ট বাংলাদেশে গণঅভ্যুত্থানের পর শেখ হাসিনার পদত্যাগ এবং পালিয়ে ভারতে এসে আশ্রয় নেওয়ার পর থেকে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক খারাপ হতে শুরু করে। ভারত সম্পর্কে নিয়মিত কুরুচিকর মন্তব্য এবং লাগাতার আক্রমণাত্মক হুমকির জেরে ভারত সরকার সিদ্ধান্ত নেয়, দ্রুত ওই অরক্ষিত সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়া হবে। সেই মতো কাজও শুরু করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী।

 

কিন্তু বেড়া দেওয়ার কাজ শুরু হতেই বাঁধা দিতে শুরু করে বিজিবি। দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনীর পাশাপাশি মাঠে নামতে দেখা গিয়েছে সাধারণ মানুষকেও। একদিকে বাংলাদেশের মানুষ অন্যদিকে ভারতীয় নাগরিকরা একে অপরের বিরুদ্ধে স্লোগান দিতে শুরু করে। সোশ্যাল মিডিয়ায় এমন কিছু ভিডিও ভাইরালও হয়। এবার আসরে নামেন বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। যিনি কার্যত দায়িত্ব নেওয়ার পর থেকেই ভারতের বিরুদ্ধে নানা বিষয়ে উস্কানিমূলক মন্তব্য করে আসছিলেন। এবার তাঁর সরাসরি অভিযোগ, ভারত আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে। এরপরই তিনি ঘোষণা করে দেন, হাসিনা সরকারের আমলে হওয়া সব সীমান্ত চুক্তি বাতিল করা হবে। যা নিয়ে নতুন করে টানাপোড়েন সৃষ্টি হয়েছে।

বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্যের পরই সে দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ঢাকায় অবস্থিত ভারতের হাই কমিশনার প্রণয় বর্মাকে তলব করা হয়েছিল। গত রবিরার তিনি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়ে দেখাও করে আসেন। এর ২৪ ঘণ্টার মধ্যেই ভারত সরকার তলব করে নয়া দিল্লিতে অবস্থিত বাংলাদেশের উপ রাষ্ট্রদূত নুরুল ইসলামকে। ফলে কূটনৈতিক স্তরে দু-দেশের মধ্যে শুরু হয়েছে চাপানউতোর। বাংলাদেশের অভিযোগ, নিয়ম লঙ্ঘন করে ভারত জিরো পয়েন্টের ১৫০ গজের মধ্যে কাঁটাতারের বেড়া দিচ্ছে। যদিও ভারত তা অস্বীকার করেছে। অপরদিকে বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা দাবি করেন, বাংলাদেশের জমি ভারত দখল নিয়ে আছে। তাই আমরা কঠোর অবস্থান নিতে বাধ্য হচ্ছি। বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা আরও দাবি করেন, লালমনিরহাট, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, ফেনী এবং কুষ্টিয়া অঞ্চলে সীমান্তের জনগণ ও বিজিবির কঠোর অবস্থানের কারণে বিএসএফ বেড়া নির্মাণ বন্ধ করতে বাধ্য হয়েছে। যদিও সোমবার, সীমান্তে কাঁটাতার দেওয়া বিবাদের জেরে, দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার নুরাল ইসলামকে তলব করেছিল ভারতের বিদেশ মন্ত্রক। সাউথ ব্লকে তাঁকে ডেকে পাঠিয়ে এই নিয়ে ভারতের অবস্থানের কথা স্পষ্ট করেই জানিয়ে দিয়েছে নয়া দিল্লি।

পরে একটি বিবৃতি দিয়ে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, ভারত এবং বাংলাদেশের মধ্যে থাকা সব ধরনের প্রোটোকল এবং চুক্তি মেনেই সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়া হচ্ছে। সেখানে বেড়া দেওয়া-সহ নিরাপত্তার ক্ষেত্রে বিএসএফ এবং বর্ডার গার্ড বাংলাদেশের মধ্যে যে সমস্ত প্রোটোকল এবং চুক্তি আছে সেটাও মেনে চলছে ভারত। তিনি আরও বলেন, বাংলাদেশ সীমান্তে অপরাধমূলক কার্যকলাপ, চোরাচালান এবং পাচার বন্ধ করার ক্ষেত্রে যে চ্যালেঞ্জ আছে, সেগুলির মোকাবিলা করবে ভারত। কিন্তু বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন, হাসিনার আমলে হওয়া সমস্ত সীমান্ত চুক্তি বাতিল করা হবে। এখানেই প্রশ্ন তুলছেন বিশেষজ্ঞ মহল। কারণ, দুটি নির্বাচিত সরকারের মধ্যে হওয়া কোনও আন্তর্জাতিক চুক্তি একতরফাভাবে বাতিল করা যায় না। এটা হয় বোঝেন না বাংলাদেশের উপদেষ্টারা, না হয় বাজার গরম করার জন্যই এই ধরণের মন্তব্য করছেন তাঁরা। এই ধরণের দায়িত্বজ্ঞানহীন মন্তব্য এর আগে বহুবার করেও পরে ঢোক গিলতে হয়েছে বাংলাদেশকে। এবারও তাই হবে।

ADVERTISEMENT

Author

  • administrator
    administrator

    View all posts

Tags: BANGLADESHBANGLADESH BORDERBGBBSFBSF BGB CLASH
Previous Post

বাংলাদেশের ইটের জবাব পাটকেলে দিল ভারত

Next Post

ভারত-বাংলাদেশ সব সম্পর্ক শেষ! ইউনূসকে ক্ষমতা বোঝালেন মোদি, পালানোর হিড়িক ইউনূস মিঁয়ার

administrator

administrator

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by administrator
March 31, 2026
0
79
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by administrator
March 31, 2026
0
55
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by administrator
March 31, 2026
0
75
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by administrator
March 31, 2026
0
80
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by administrator
March 31, 2026
0
45
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

হঠাৎ তারেকের অফিসে জামায়াতের আমির। গোপন বৈঠকে রয়েছে বিরাট রহস্য।

by administrator
March 31, 2026
0
32
হঠাৎ তারেকের অফিসে জামায়াতের আমির।  গোপন বৈঠকে রয়েছে বিরাট রহস্য।

চাওয়া-পাওয়ার কোনও শেষ নেই। চাইলেই যদি পাওয়া যায়, তাহলে চাইবে না এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না। চাইলে না পাওয়া...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by administrator
March 31, 2026
0
36
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by administrator
March 31, 2026
0
44
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by administrator
March 31, 2026
0
52
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by administrator
March 30, 2026
0
85
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more
Next Post
২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি