• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
ভয়ংকর ইঙ্গিত মাহফুজ আলমের, ফুঁসে উঠল বিএনপি! আবারও অশান্ত হয়ে উঠছে বাংলাদেশ

ভয়ংকর ইঙ্গিত মাহফুজ আলমের, ফুঁসে উঠল বিএনপি! আবারও অশান্ত হয়ে উঠছে বাংলাদেশ

Raja Majumder by Raja Majumder
1 year ago
in bangladesh, আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
40
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

গত রবিবার নিজের ফেসবুকে ‘ফ্যাসিবাদের পুনরুজ্জীবন ও জুলাইবিরোধী শক্তি’ শিরোনামের একটি পোস্ট করেন বাংলাদেশের উপদেষ্টা মাহফুজ আলম। আগের বারের মতো এবারও তাঁর ফেসবুক পোস্ট ঘিরে সৃষ্টি হয়েছে তীব্র বিতর্ক। যদিও মাহফুজের আগের পোস্ট ঘিরে আপত্তি তুলেছিল ভারত সরকার, এবার তাঁর পোস্ট ঘিরে বিতর্ক তৈরি হয়েছে বাংলাদেশের অভ্যন্তরেই। মাহফুজের পোস্টের পর তীব্র প্রতিক্রিয়া দিয়েছে বিএনপি-সহ কয়েকটি রাজনৈতিক দল। বিএনপি নেতা মির্জা ফকরুল ইসলাম আলমগীর রীতিমতো ফোঁস করে উঠেছেন। সবমিলিয়ে বাংলাদেশে আবারও নতুন করে অশান্তির পরিবেশ সৃষ্টি হচ্ছে। কি এমন লিখলেন উপদেষ্টা মাহফুজ আলম? যা নিয়ে রীতিমতো হইচই পড়ে গেল গোটা বাংলাদেশে।
নিজের ফেসবুকে আবারও লম্বা-চওড়া বাণী দিয়েছেন মাহফুজ। এবার তাঁর লক্ষ্য বিএনপি, সেটা ওই পোস্ট পড়েই বোঝা যাচ্ছে। মাহফুজ আলম লেখেন, ‘ফ্যাসিবাদের বিভিন্ন শাখা-প্রশাখা আবার সক্রিয় হচ্ছে। পুরানো ভাবাদর্শিক বন্দোবস্ত সক্রিয় হয়ে গেছে। সরকারের দায় দিন, অসুবিধা নেই। আমরা চেষ্টা করছি। কেন পারিনি বা আপনাদের প্রত্যাশা মতো পারছি না, সেসব ব্যাখ্যা আমরা দিব। কিন্তু, কালচারাল ফ্যসিজম এবং পুরাতন অর্থনৈতিক বন্দোবস্তের বিরুদ্ধে আপনাদের আমাদের নিরন্তর লড়াই প্রয়োজন। তিনি আরও লেখেন, ‘সামাজিক ফ্যাসিবাদ বনাম সেকুলারিস্ট শক্তির ছদ্ম খেলা নস্যাত করে দেওয়া দরকার। নইলে এ দুই শক্তি এ প্রজন্মকে হত্যাযোগ্য করে তুলবে। ফিফথ অগাস্ট ডিভিশনকে প্রশ্ন করুন। তিনি আরও বলেন, জুলাই একটা মিলনবিন্দু ছিল। ভাবাদর্শিক লড়াই নিয়ে আপনাদের সতর্ক করেছিলাম। পাঁচ মাস পরে তা সত্য হয়ে উঠছে। শাপলা- শাহবাগ ফেরত আনার চেষ্টা হচ্ছে। উল্লেখ্য, এখানে ফিফথ আগস্ট ডিভিশন বলতে তিনি বুঝিয়েছেন যারা পাঁচ তারিখে এসে আন্দোলনে অংশ নিলেন, কিন্তু জুলাইয়ের চেতনাকে ধারণ করেননি! মাহফুজের এই মন্তব্যেই ক্ষেপে লাল বিএনপি।

ADVERTISEMENT

প্রশ্ন উঠছে, কোন চেতনার কথা বলছেন মাহফুজ আলম? জুলাইয়ের চেতনাটাই বা কি? মুষ্টিমেয় কয়েকজন ছাত্র নেতা তথা সমন্বায়ক যা মনে করছেন সেটা চেতনা, নাকি বাংলাদেশের অপামর নাগরিকরা এখন যা মনে করছেন সেটাই চেতনা। মুক্তিযুদ্ধের চেতনাকে বিস্মৃত করে বর্তমান ছাত্রসমাজের কয়েকজন প্রতিনিধি বাংলাদেশে এখন জুলাইয়ের চেতনার নামে নিজেদের স্বার্থ চরিতার্থ করতে চাইছে। একটি মহল দাবি করছে, শুধুমাত্র শেখ হাসিনাকে মসনদ থেকে টেনে নামানোর জন্যই এই জুলাই বিল্পব হয়েছিল, ছাত্র-সমন্বায়করা যাকে নতুন বাংলাদেশের উত্থান বলছেন। ছাত্ররা বলেছিলেন, শেখ হাসিনার পতনের মাধ্যমে একটা সুষ্ঠ গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশের নতুন সরকার হবে। কিন্তু কার্যক্ষেত্রে দেখা গেল, নির্বাচন দূরে ঠেলে নিজেরাই সংস্কারের নামে সময় কিনতে চাইছেন। এমনকি তাঁরা নতুন রাজনৈতিক দলও গঠন করার উদ্যোগী হয়েছেন। ফলে নিজেদের স্বার্থ এবং ক্ষমতার অলিন্দে থাকাটাই এখন বৈষম্যবিরোধী ছাত্র নেতাদের মূল উদ্দেশ্য।

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

বাংলাদেশের রাজনৈতিক মহলের একাংশ বিশেষ করে বিএনপি প্রশ্ন তুলছে, এই মাহফুজ আলমের মতো নেতারা, জুলাই বা আগস্ট মাসের আগে কোথায় ছিলেন? তাঁরা ৫ আগস্টের আগে একবারও বলেছিলেন বা দাবি করেছিলেন যে মুক্তিযুদ্ধের ইতিহাস মোছা হবে, বাংলাদেশের সংবিধান নতুন করে লেখা হবে, বা তাঁরা নতুন একটি রাজনৈতিক দল গঠন করবেন? তাহলে জুলাইয়ের চেতনার ধারণা এল কোথা থেকে? এই চেতনার কথা আগে কেন আসেনি সেটাই এখন প্রশ্ন তুলছে বিএনপি। কারণ. ৫ আগস্টের আগে শুধুমাত্র এক দফা দাবিতেই আন্দোলন হয়েছিল, যা ছিল শেখ হাসিনার পদত্যাগ বা পতন। ফলে বোঝাই যাচ্ছে, মাঙফুজ আলমের মতো নেতারা এখন বিপাকে পড়েছেন। একদিকে বিএনপি-র চাপ, অন্যদিকে আওয়ামী লীগের পুনরুত্থান। মাহফুজ আলম, হাসনাত আবদুল্লাহ, সারজিস আলমরা বুঝছেন, সাধারণ মানুষের মন ঘুরছে। তাই প্রচ্ছন্ন হুমকির মতো মাহফুজ আলম ফেসবুক পোস্টে লিখেছেন, কালচারাল ফ্যসিজম এবং পুরাতন অর্থনৈতিক বন্দোবস্তের বিরুদ্ধে আপনাদের আমাদের নিরন্তর লড়াই প্রয়োজন। সামাজিক ফ্যাসিবাদ বনাম সেকুলারিস্ট শক্তির ছদ্ম খেলা নস্যাত করে দেওয়া দরকার। নইলে এ দুই শক্তি এ প্রজন্মকে হত্যাযোগ্য করে তুলবে। ওয়াকিবহাল মহলের ধারণা, আগামীদিনে আরও ভয়ঙ্কর আন্দোলন দেখা দিতে পারে বাংলাদেশে। এবার তা হবে এই ছাত্র নেতা, সমন্বায়ক ও উপদেষ্টাদের বিরুদ্ধেই।

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

Previous Post

এই গ্রামের বাসিন্দারা বাংলাদেশের নাগরিক, কিন্তু থাকেন ভারতের অধীনে!

Next Post

রোহিত-বিরাটদের রঞ্জি খেলতে বাধ্য করছেন ‘গুরু’ গম্ভীর

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by Rupendu Das
March 31, 2026
0
38
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by Rupendu Das
March 31, 2026
0
31
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by Rupendu Das
March 31, 2026
0
35
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by Rupendu Das
March 31, 2026
0
44
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by Rupendu Das
March 31, 2026
0
27
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

হঠাৎ তারেকের অফিসে জামায়াতের আমির। গোপন বৈঠকে রয়েছে বিরাট রহস্য।

by Rupendu Das
March 31, 2026
0
21
হঠাৎ তারেকের অফিসে জামায়াতের আমির।  গোপন বৈঠকে রয়েছে বিরাট রহস্য।

চাওয়া-পাওয়ার কোনও শেষ নেই। চাইলেই যদি পাওয়া যায়, তাহলে চাইবে না এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না। চাইলে না পাওয়া...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by Rupendu Das
March 31, 2026
0
14
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by Rupendu Das
March 31, 2026
0
15
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by Rupendu Das
March 31, 2026
0
31
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by Rupendu Das
March 30, 2026
0
51
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more
Next Post
২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি