• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
এই গ্রামের বাসিন্দারা বাংলাদেশের নাগরিক, কিন্তু থাকেন ভারতের অধীনে!

এই গ্রামের বাসিন্দারা বাংলাদেশের নাগরিক, কিন্তু থাকেন ভারতের অধীনে!

administrator by administrator
1 year ago
in bangladesh, আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
27
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

২২ বর্গকিলোমিটারের একটি ভূখণ্ড, যা বাংলাদেশের অন্তর্গত হলেও পুরোপুরি ভারত দ্বারা পরিবেষ্টিত। আমরা ছিটমহল সম্পর্কে জানি, যা বাংলাদেশ-ভারত সীমান্ত বরাবর এমন অবস্থানে ছিল যেখানে বসবাসকারীরা ঠিক কোনও দেশেরই নাগরিক ছিলেন না। ভৌগোলিক অবস্থানগত জটিলতায় তাঁরা এক দেশের নাগরিক হলেও, থাকতে হতো অন্য দেশের অধীনে। ফলে দীর্ঘ কয়েক বছর তাঁরা সমস্ত নাগরিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত ছিলেন। ২০১৫ সালের ১ আগস্টের পূর্বে ভারতের অভ্যন্তরে বাংলাদেশের আর বাংলাদেশের অভ্যন্তরে ভারতের এমন ১৬২টি ছিটমহল ছিল। ১৯৭৪ সালে ভারত ও বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রীরা এমন ছিটমহল বিনিময়ের একটি চুক্তি স্বাক্ষর করেছিলেন। কিন্তু নানা কারণে তা বাস্তবায়িত হয়নি। এরপর ২০১৫ সালের ৭ মে, ভারতের সংসদ ১০০তম সংশোধনী পাস করার পর দুই দেশ এই চুক্তির একটি সংশোধিত সংস্করণ গ্রহণ করে। এবং ওই বছরের ৬ জুন ভারতের মূল ভূখণ্ডে অবস্থিত ৫১টি বাংলাদেশী ছিটমহল ভারতের অন্তর্ভুক্ত হয়। একইভাবে বাংলাদেশের মূল ভূখণ্ডে ১১১টি ভারতীয় ছিটমহল বাংলাদেশের অন্তর্ভুক্ত হয়। এই সময়, ছিটমহলের বাসিন্দাদের নিজেদের দেশে চলে যাওয়ার সুবিধাও দেওয়া হয়েছিল। কিন্তু এত কিছুর পরও, একটি ছিটমহল নিয়ে বিতর্ক থেকে যায়, যা আজও রয়ে গেছে। সেটি হল ভারতের মূল ভুখন্ডে, পুরোপুরি ভারতের ভূমি দ্বারা বেষ্টিত দহগ্রাম ইউনিয়ন, যা বাংলাদেশের অন্তর্গত। ২২ বর্গকিলোমিটারের এই ভূখণ্ডে প্রায় হাজার বিশেক বাংলাদেশি নাগরিকের বসবাস। ভারতে অভ্যন্তরে তিন বিঘা করিডোর ব্যবহার করে এখানে প্রবেশ ও বের হতে হয়। ভারত ও বাংলাদেশের মধ্যে সাম্প্রতিক টানাপোড়েনের জেরে এই এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর তৎপরতা বৃদ্ধি পেয়েছে। যা নিয়ে বেড়েছে উত্তেজনা। বলা ভালো, কাঁটাতারের বেড়া দেয়াকে কেন্দ্র করে সম্প্রতি বাংলাদেশ-ভারত সীমান্তের যেসব স্থানে উত্তেজনা দেখা গেছে তার অন্যতম লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়ন।

ADVERTISEMENT

দহগ্রামে সীমান্তের শূন্যরেখার পিলারের কাছ দিয়ে চারফুট উচ্চতায় লোহার অ্যাঙ্গেল বসিয়ে কাঁটাতারের বেড়া দিয়েছে বিএসএফ। সেই বেড়ায় কাঁটাতারের সঙ্গে নির্দিষ্ট দূরত্বে কাচের বোতল বেঁধে দিয়েছে বিএসএফ। পাশাপাশি দিন-রাত সশস্ত্র অবস্থায় টহল দিচ্ছেন বিএসএফ জওয়ানরা। যা নিয়ে দহগ্রামের বাসিন্দাদের মধ্যে সৃষ্টি হয়েছে আতঙ্ক। দহগ্রামের বাসিন্দাদের দাবি, গত বছরের ৫ আগস্ট পর্যন্ত সব ঠিক ছিল। কিন্তু যখন থেকে বাংলাদেশে পালাবদল হল, তবে থেকেই পরিস্থিতি পাল্টে গেল। সীমান্তে বিএসএফের তোড়জোড় বেড়ে যায়। দহগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যানের দাবি, ২০১০ সালে ভারত-বাংলাদেশ চুক্তি অনুযায়ী দহগ্রামে শূন্যরেখা বরাবর বেড়া দেওয়ার অনুমোদন পেয়েছিল ভারত। কিন্তু এতদিন সেই কাঁটাতারের বেড়া না দিলেও গত ৫ অগাস্টের পর এই বেড়া দেওয়ার উদ্যোগ নিয়েছে ভারত। দাবি, সীমানা বেড়ার কাছাকাছি কৃষি কাজ, ক্ষেত খামারে কাজ করতে গিয়ে সমস্যা এবং বাধার মধ্যে পড়তে হচ্ছে দহগ্রামের বাসিন্দাদের।

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

অপরদিকে বিএসএফ দাবি করছে, ৫ আগষ্টের পর থেকে বাংলাদেশ থেকে লাগাতার উস্কানি আসছে। বাংলাদেশ বর্ডার গার্ড বা বিজিবি প্রতি পদে বাঁধা দিচ্ছে। এমনকি অরক্ষিত সীমান্তে মাদক ও মানব পাচার, চোরাচালান বৃদ্ধি পেয়েছে। ফলে বাড়তি সতর্কতা নিতে হচ্ছে বিএসএফ-কে। কেন্দ্রীয় সরকারও চাইছে দ্রুত অরক্ষিত সীমান্তে বেড়া দিতে। যদিও দাবি, ২০১১ সাল থেকে তিন বিঘা করিডোর ২৪ ঘণ্টা খোলা থাকে। অতীতে বড় বাস ও ট্রাক চলাচল করতো। কিন্তু গত ৫ আগষ্টের পর থেকে পরিস্থিতি পাল্টেছে। এখন স্থানীয় ব্যবসায়ী এবং কৃষকরা জানাচ্ছেন, তাদের কৃষিপণ্য বা মালামাল পরিবহনে বাড়তি খরচ বহন করতে হচ্ছে। সেই সঙ্গে বিএসএফ নজরদারি পোস্টে তীব্র আলোর ব্যবস্থা করেছে ও বহু ক্যামেরা বসিয়েছে। যার ফলে তাঁদের গোপনীয়তা ক্ষুন্ন হচ্ছে। যদিও বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “একটা জিনিস খেয়াল রাখতে হবে তিনবিঘা করিডোরের ভিতরে যে দহগ্রাম আঙ্গরপোতা ওইটা হলো ভারতের পেটের ভিতরে। চারিদিকে ওরা, আমরা মাঝখানে। তো এইগুলি একটু আমাদের ট্যাক্টফুলি ইয়ে করতে হয়। অপরদিকে দহগ্রামের বাসিন্দারা মনে করছেন, এতদিন হাসিনার আমলে তাঁদের কোনও সমস্যা হয়নি, কিন্তু ইউনূসের তদারকি সরকার আসার পরই যত সমস্যা তৈরি হয়েছে। তাঁরা আশা করছেন, দ্রুত এই সমস্যা মিটবে।

Author

  • administrator
    administrator

    View all posts

Previous Post

আর্থিকভাবে দেউলিয়া বাংলাদেশ, তবে কি পালানোর পথ খুঁজতেই বিদেশ সফরে ইউনূস?

Next Post

ভয়ংকর ইঙ্গিত মাহফুজ আলমের, ফুঁসে উঠল বিএনপি! আবারও অশান্ত হয়ে উঠছে বাংলাদেশ

administrator

administrator

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by administrator
March 31, 2026
0
81
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by administrator
March 31, 2026
0
60
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by administrator
March 31, 2026
0
83
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by administrator
March 31, 2026
0
80
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by administrator
March 31, 2026
0
47
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

হঠাৎ তারেকের অফিসে জামায়াতের আমির। গোপন বৈঠকে রয়েছে বিরাট রহস্য।

by administrator
March 31, 2026
0
33
হঠাৎ তারেকের অফিসে জামায়াতের আমির।  গোপন বৈঠকে রয়েছে বিরাট রহস্য।

চাওয়া-পাওয়ার কোনও শেষ নেই। চাইলেই যদি পাওয়া যায়, তাহলে চাইবে না এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না। চাইলে না পাওয়া...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by administrator
March 31, 2026
0
38
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by administrator
March 31, 2026
0
47
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by administrator
March 31, 2026
0
55
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by administrator
March 30, 2026
0
99
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more
Next Post
২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি