• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
আর্থিকভাবে দেউলিয়া বাংলাদেশ, তবে কি পালানোর পথ খুঁজতেই বিদেশ সফরে ইউনূস?

আর্থিকভাবে দেউলিয়া বাংলাদেশ, তবে কি পালানোর পথ খুঁজতেই বিদেশ সফরে ইউনূস?

administrator by administrator
1 year ago
in bangladesh, আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
41
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

চড়া মূল্যবৃদ্ধি, বৈদেশিক বাণিজ্যে মন্দা, আমদানি খরচ বৃদ্ধি ও ঋণের চাপে বেসামাল বাংলাদেশ। যে দেশের প্রধান একজন আন্তর্জাতিক খ্যাতনামা অর্থনীতিবিদ, যিনি বিশ্ব শান্তির জন্য নোবেলজয়ী, সেই মুহাম্মদ ইউনূসের রাজত্বই বাংলাদেশ দ্রুত অর্থনৈতিকভাবে দেউলিয়া হওয়ার অবস্থায় পৌঁছে গেছে। সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হল, ইউনূস সাহেবের মাত্র পাঁচ মাসের শাসনকালেই বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি সবচেয়ে বেশি পতন লক্ষ্য করা গিয়েছে। সম্প্রতি বিশ্বব্যাঙ্ক, এশিয়ান ডেভলপমেন্ট ব্যাঙ্ক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিল যে রিপোর্ট পেশ করেছে তাতেই পরিষ্কার হয়েছে বাংলাদেশের অর্থনীতির ভূমিধস পতন। চলতি আর্থিক বছরে দেশটির জিডিপি বৃদ্ধির হার নেমে যেতে পারে ৪ শতাংশের নিচে নেমে যেতে পারে বলে আশঙ্কা করছে আন্তর্জাতিক ঋণ প্রদানকারী এই সংস্থাগুলি। যেখানে মাত্র পাঁচ মাস আগেও শেখ হাসিনার শাসনকালে বাংলাদেশের জিডিপি পৌঁছে গিয়েছিলে কাঙ্খিত ৮ শতাংশের কাছাকাছি। আর আজ সেই বাংলাদেশ পাশাপাশি এসে দাঁড়িয়েছে তাঁর নতুন দোসর পাকিস্তানের ঠিক পাশেই। বিশ্বব্যাঙ্ক, এডিবি ও আইএমএফ-এর পরিসংখ্যান বলছে এই দুটি দেশের গ্রোথ এই মুহূর্তে বিশ্বে সর্বনিম্ন। তাহলে মুহাম্মদ ইউনূস ঠিক কি করলেন বাংলাদেশের তদারকি সরকারের মাথায় বসে? এই প্রশ্নই এখন তুলতে শুরু করেছেন ছাত্র মহল ও সাধারণ মানুষের একাংশ।

ADVERTISEMENT

শেখ হাসিনার শাসনে বাংলাদেশের ‘বিস্ময়কর’ আর্থিক বৃদ্ধির সাক্ষী থেকেছে গোটা বিশ্ব। কোভিড মহামারীর আগের দশকে সে দেশের গড় জিডিপি বৃদ্ধির হার ছিল ৭ শতাংশ। কোভিডের পরও সেই বৃদ্ধির হারে খুব একটা হেরফের হয়নি। বিশেষজ্ঞরা বলছেন, শেখ হাসিনার বিরুদ্ধে স্বৈরাচারী শাসকের যত অভিযোগই থাকুক, বিরোধীদের কণ্ঠরোধ করে একতরফা ক্ষমতা দখলের যত অভিযোগই থাকুক, বাংলাদেশে গত ১৫ বছরে একটা স্থিতিশীল নির্বাচিত সরকার ছিল। আর স্থিতিশীল সরকার প্রত্যক্ষ বিদেশী বিনিয়োগের পক্ষে সবচেয়ে আদর্শ। ফলে বাংলাদেশে পোশাক শিল্পে বহু বিদেশী বিনিয়োগ আসে। আর বাংলাদেশের অর্থনীতি ও বৈদশিক মুদ্রাও ফুলে ফেঁপে ওঠে। ফলে বাংলাদেশ ক্রমশ উন্নয়নশীল দেশে রূপান্তরিত হচ্ছিল। এতে ভাটা পড়ল জুন-জুলাইয়ের সহিংস আন্দোলন ও আগষ্টের গণ অভ্যেয়ুথানের পর থেকে বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা অব্যাহত। এতে যোগ হয়েছে জাতীয় নির্বাচন নিয়ে ক্রমাগত টালবাহানা। ফলে সেদেশের অর্থনীতির গতি রোধ করেছে বলে জানাল বিশ্ব ব্যাঙ্ক। একটি রিপোর্টে তাঁরা জানিয়েছে, ২০২৪ সালের মাঝামাঝি বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতায় প্রভাবিত হয়েছিল অর্থনৈতিক বৃদ্ধি। ধাক্কা খায় লগ্নিকারীদের আস্থা। এছাড়া কম সরবরাহ, বিদ্যুতের ঘাটতি এবং আমদানি বিধিনিষেধ নিস্তেজ করে দিয়েছিল শিল্পক্ষেত্রের কর্মকাণ্ডকে। দাম বাড়তে থাকে জিনিসপত্রেরও। অর্থনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশের বৈদেশিক বাণিজ্যের প্রধান চালিকাশক্তি রেডিমেড পোশাকশিল্প। কিন্তু রাজনৈতিক অস্থিরতার কারণে ইউরোপ ও উত্তর আমেরিকার ক্রেতাদের অর্ডার কমে যাওয়ায় ধাক্কা খেয়েছে বৈদশিক বাণিজ্য, হ্রাস পেয়েছে ডলার আমদানি।

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

বাংলাদেশের পরিস্থিতি এখন এমন যে বিদ্যুৎ আমদানি একেবারে তলানিতে এসে ঠেকেছে। ভারতের আদানি গোষ্ঠী, ত্রিপুরা সরকার ও এনটিপিসি সহ কয়েকটি সংস্থার কোটি কোটি ডলার বকেয়া। অপরদিকে অর্থসংকটে থাকায় বিল দিতে পারছে না পিডিবি ও পেট্রোবাংলার মতো সংস্থা। পিডিবি ও পেট্রোবাংলা সূত্রে জানা গেছে, এ অবস্থায় বিদ্যুৎ ও গ্যাস খাতে বকেয়া বেড়ে বর্তমানে দাঁড়িয়েছে প্রায় ৬৭ হাজার কোটি টাকা। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বা পিডিবি এবং বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন বা পেট্রোবাংলা এখন ধুঁকছে। এই পরিস্থিতিতে গ্রীষ্মের মরশুম শুরু হলেই ব্যাপক বিদ্যুতের চাহিদা হবে। তখন লোডশেডিং করা ছাড়া কোনও গতি থাকবে না। সবমিলিয়ে খুবই খারাপ অবস্থায় রয়েছে বাংলাদেশের অর্থনীতি। এই পরিস্থিতিতে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস গিয়েছেন সুইজারল্যান্ড, সেখানে তিনি যোগ দিচ্ছেন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের এল সভায়। প্রধান উপদেষ্টার প্রেস উইং-এর তরফে দাবি করা হয়েছে, সুইজারল্যান্ডে তিনি বৈঠক করবেন বেশ কয়েকটি দেশের রাষ্ট্রপ্রধানের সঙ্গে। মূলত বাংলাদেশ বিনিয়োগের জন্যই তিনি বিদেশ সফর করছেন। কিন্তু ওয়াকিবহাল মহলের একটি অংশের দাবি, মুহাম্মদ ইউনুস নিজের পালানোর পথ খুঁজতেই বিদেশ গেছেন। সেই পটভূমিকায় তৈরি হচ্ছে ধীরে ধীরে। এমনও জানা যাচ্ছে মুহাম্মদ ইউনুস ঘনিষ্ঠ মহলে দাবি করেছেন, তিনি আর টানতে পারছেন না। এমনকি তার পরিবারও চায় না যে তিনি বাংলাদেশে প্রধান উপদেষ্টা থাকুন। ফলে অচিরেই তাকে বাংলাদেশ থেকে নিজের স্থানে চলে যেতে দেখা গেলে অবাক হওয়ার কিছু নেই।

Author

  • administrator
    administrator

    View all posts

Previous Post

সৌরভের মত মাঠে ফেরার অদম্য জেদই শামির শক্তি

Next Post

এই গ্রামের বাসিন্দারা বাংলাদেশের নাগরিক, কিন্তু থাকেন ভারতের অধীনে!

administrator

administrator

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by administrator
March 31, 2026
0
81
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by administrator
March 31, 2026
0
60
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by administrator
March 31, 2026
0
83
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by administrator
March 31, 2026
0
80
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by administrator
March 31, 2026
0
47
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

হঠাৎ তারেকের অফিসে জামায়াতের আমির। গোপন বৈঠকে রয়েছে বিরাট রহস্য।

by administrator
March 31, 2026
0
33
হঠাৎ তারেকের অফিসে জামায়াতের আমির।  গোপন বৈঠকে রয়েছে বিরাট রহস্য।

চাওয়া-পাওয়ার কোনও শেষ নেই। চাইলেই যদি পাওয়া যায়, তাহলে চাইবে না এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না। চাইলে না পাওয়া...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by administrator
March 31, 2026
0
38
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by administrator
March 31, 2026
0
47
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by administrator
March 31, 2026
0
55
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by administrator
March 30, 2026
0
99
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more
Next Post
২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি