ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় বারের মতো জয়ী হতেই শুভেচ্ছা বার্তা পাঠিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফোন করে ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছিলেন। এইবার পাকাপাকিভাবে আমেরিকার মসনদে বসার পর মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প। আর এতেই ঘুম ছুটেছে ইউনূসের। ট্রাম্পের সঙ্গে টেলিফোনিক কথাবার্তা কি হল মোদীর? সেই নিয়ে নানা জল্পনা তৈরি হচ্ছে।
ট্রাম্পের সঙ্গে টেলিফোনে কথা প্রসঙ্গে এক্স হ্যান্ডেলে মোদী লেখেন, ডোনাল্ড ট্রাম্পকে আমেরিকার ক্ষমতায় বসার জন্য অভিনন্দন জানাচ্ছি। এর পাশাপাশি আমরা একসঙ্গে দেশের জনকল্যাণে, এবং বিশ্বের শান্তি বজায় রাখতে ও দেশের নিরাপত্তায় কাজ করব। এর পাশাপাশি দুই দেশের রাষ্ট্রদূতরা চাইছেন, দুই দেশের রাষ্ট্রপ্রধানের মুখোমুখি কথা হোক। সূত্র মারফত খবর উঠে আসছে, ফেব্রুয়ারিতে আমেরিকাতেই একটি অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। যেখানে উপস্থিত থাকবেন দুই দেশেরই রাষ্ট্র নেতা। তবে প্রত্যেকেরই মনে প্রশ্ন উঠছে, ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদীর টেলিফোনিক কথাবার্তায় কি বাংলাদেশের প্রসঙ্গ ওঠেনি? সূত্র বলছে, বাংলাদেশ প্রসঙ্গ নিয়ে কথাবার্তা হয়েছে দুই দেশের রাষ্ট্রনায়কের মধ্যে। এমনকি শেখ হাসিনাকে কিভাবে আবার বাংলাদেশ প্রত্যপণ করানো যায়, সেই নিয়েও আলোচনা হয়েছে।
প্রসঙ্গত, আমেরিকান নির্বাচনী প্রচারের সময় ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর নির্যাতন নিয়ে বাংলাদেশকে সাবধান করেছিলেন। কিন্তু তাতে কর্ণপাত করেননি মোহাম্মদ ইউনুস। বরং তখন ভারতকে দোষারোপ করেছিলেন। তিনি বলেছিলেন, গোটা বিশ্বের কাছে ভারতের গণমাধ্যম বাংলাদেশ নিয়ে ভুল বার্তা দিচ্ছে। যার ফল ভুগতে হবে ভারতকে। এমনটাই হুশিয়ারি দিতে দেখা গিয়েছিল ইউনূসের দেশকে। কিন্তু ট্রাম্প এত সহজে বিষয়টিকে নেননি। কাজেই ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসতেই বাংলাদেশের উপর চাপ তৈরি হতে পারে তা আগে থেকেই আঁচ করা গিয়েছিল। এমনকি ট্রাম ক্ষমতায় আসতেই, আমদানি রপ্তানির ওপর শুল্ক ধার্য করেছেন। এর পাশাপাশি উল্লেখযোগ্যভাবে আমেরিকা থেকে বাংলাদেশে পাঠানোর সমস্ত ত্রাণ বন্ধ করে দিয়েছেন। কাজেই প্রবল চাপে পড়েছেন মোহাম্মদ ইউনুস এবং তার অন্তর্বর্তী সরকার।
যদিও মোহাম্মদ ইউনুস এখন নিজের দেশে নেই। তিনি বিদেশে পাড়ি দিয়েছেন। কানাঘুষো শোনা যাচ্ছে, তিনি নাকি আর বাংলাদেশের ফিরবেন না। তেমনটাও আশঙ্কা তৈরি হচ্ছে। এখন দেখার, মোদি এবং ট্রাম্প দুজনেই একসঙ্গে বাংলাদেশ নিয়ে কি বড় সিদ্ধান্ত গ্রহণ করেন!












Discussion about this post