দক্ষিণ এশিয়ায় অত্যন্ত গুরুত্বপুর্ণ রাষ্ট্র বাংলাদেশ। বাংলাদেশ দক্ষিণ এশিয়া ও দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে একটি সংযোগ সেতু হিসাবে কাজ করে। প্রতিবেশী নতুন রাষ্ট্র পেতে যাচ্ছে বাংলাদেশ। অত্যধিক জনসংখ্যা বাংলাদেশের জন্য খুবই অস্বস্তিকর। এর মধ্যে বাংলাদেশের সীমান্তবর্তী এলাকাতে মিয়ানমারের রাখাইন রাজ্যে স্বাধীনতার অপেক্ষা মাত্র। কারণ সেই রাজ্য এখন বিদ্রোহী গোষ্ঠীর দখলে। দাপিয়ে বেড়াচ্ছে আরাকান আর্মি। তবে বিষয়টি বাংলাদেশের জন্য অত্যন্ত চিন্তার। বাংলাদেশের সামরিক ব্যর্থতার কারণে রাখাইন- এ হতে পারে বাংলাদেশের জন্য সংকট।
এরমধ্যে আরাকান আর্মি পণ্যবাহী জাহাজ আটকে দেওয়ার মতো ঘটনা ঘটিয়েছে। তারা ভবিষ্যতে বাংলাদেশের জন্য হুমকি হয়ে দাঁড়াবে। তবে কেন হুমকি হয়ে দাঁড়াবে বাংলাদেশের জন্য? এই প্রশ্নই উঠছে।
ইতিহাস বলছে, মায়ানমারে সাংস্কৃতিক জাতীয়তাবাদের লড়াই এখন নতুন নয়। জুনতা আর্মির বিরুদ্ধেও তৈরি হয়েছে একাধিক গোষ্ঠী। তবে অত্যন্ত শক্তিশালী এই আরাকান আর্মি। তাঁদের লক্ষ্য স্থির। আরাকান প্রদেশের স্বায়ত্ত্বশাসন করা। যদিও দিতে রাজি নয় জুনতা। সে কারণেই প্রায় দীর্ঘদিন থেকেই চলে আসছে এই লড়াই।
ভৌগোলিক দিক থেকে বাংলাদেশের দুই দিক থেকে সীমান্ত রয়েছে। ভারত এবং মিয়ানমারের সঙ্গে। সেই মিয়ানমারে যেভাবে দাপাচ্ছে আরাকান আর্মি তা বাংলাদেশের জন্য ভযবহের। ইতিমধ্যে তারা মংডু শহর দখল নিয়ে নিয়েছে। এই অংশের পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পর বাংলাদেশ মিয়ানমার সীমান্তবর্তী নাফ নদীর মিয়ানমারের অংশে অনির্দিষ্টকালের জন্য নৌ চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করেছিল আরাকান আর্মি। এদিকে রাখাইন রাজ্য প্রায় আরাকানদের দখলে। তাই বাংলাদেশের জন্য সীমান্ত ব্যবস্থাপনা গুরুত্বপূর্ণ। রাখাইনের সাথে বাংলাদেশের সীমান্ত আছে। তবে সেখানকার পরিস্থিতি ঠিক কী অবস্থায় আছে এবং সীমান্ত ব্যবস্থাপনায় কারা, সেটি নিশ্চিত হয়েই পদক্ষেপ নিতে হবে।
আরাকান আর্মির সাথে যোগাযোগের উদ্যোগ মিয়ানমারের সাথে কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে কোনও ইস্যু হবে কি না প্রশ্ন উঠছে। তবে এখনও যে খবর, বাংলাদেশ পরিস্থিতি বোঝার চেষ্টা করছে। অর্থাৎ আরাকান আর্মির সাথে এর মধ্যেই যোগাযোগ হয়েছে কি না কিংবা যোগাযোগের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে কিনা সেটি এখনও পরিষ্কার নয়।
তবে রাখাইন ও মিয়ানমার ইস্যুর দিকে নজর রাখা সরকারের এমন কিছু সূত্র বলছে, কীভাবে আরাকান আর্মির সাথে যোগাযোগ হতে পারে তা নিয়ে নানামুখী তৎপরতা চলছে।












Discussion about this post