• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
সরকারি ম্যাপে আকসাই চিন ও অরুণাচল ভারতের অংশ দেখালো ইউনূস সরকার! কেন চিনের বিরুদ্ধে গিয়ে ভারতের পাশে বাংলাদেশ?

সরকারি ম্যাপে আকসাই চিন ও অরুণাচল ভারতের অংশ দেখালো ইউনূস সরকার! কেন চিনের বিরুদ্ধে গিয়ে ভারতের পাশে বাংলাদেশ?

administrator by administrator
1 year ago
in bangladesh, Top Story, আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
80
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

আকসাই চিন ও অরুণাচল প্রদেশের একটা অংশ বরাবরই তাঁদের বলে দাবি করে বেজিং। অপরদিকে ভারত ওই অংশগুলি ভারতের অবিচ্ছেদ্দ অংশ বলেই দাবি করে আসছে। এরকম সীমান্ত বিবাদ দুই শক্তিশালী প্রতিবেশি রাষ্ট্রের মধ্যে বহু যুগ ধরেই বিদ্যমান। যা নিয়ে তৃতীয় কোনও দেশ খুব একটা মাথা গলায়নি এতদিন। কিন্তু সম্প্রতি বাংলাদেশ এই বিবাদে ঢুকে পড়ল। বলা ভালো সীমান্ত সমস্যা নিয়ে কূটনৈতিক সংঘাতের মাঝেই এবার চিনের বিরুদ্ধে গিয়ে ভারতের পাশে দাঁড়ালো বাংলাদেশ। যা দক্ষিণ এশিয়ার ভূ-রাজনৈতিক পরিস্থিতিতে একটা নতুন মাত্রা যোগ করল বলা যায়।

ঘটনা হল, অরুণাচলপ্রদেশ ও আকসাই চিনকে ভারতের অংশ বলে দাবি করেছে মুহাম্মদ ইউনুসের প্রশাসন। এই ঘটনায় স্বাভাবিকভাবেই রেগে আগুন শি জিনপিং প্রশাসন। বেজিং থেকে এর তীব্র প্রতিক্রিয়াও জানানো হয়েছে। তবে নিজেদের দাবিতে এখনও অনড় ঢাকা। এমনকি নিজেদের বক্তব্য থেকে এই ইঞ্চিও সরতে নারাজ বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে বাংলাদেশ পররাষ্ট্রমন্ত্রক। গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের বিদায়ের পর ভারতের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সংঘাতের ঘটনা বেড়েই চলেছে। এই অবহে চিনের রক্তচক্ষু উপেক্ষা করে খুব স্পর্শকাতর বিষয়ে ঢাকা কার্যত নয়া দিল্লির পাশে দাঁড়াল। যা কার্যত নজিরবিহীন। প্রসঙ্গত, সম্প্রতি মুহাম্মদ ইউনূসের তদারকি সরকারের আমলে দুটি পাঠ্যপুস্তক ও সার্ভে দফতরের সরকারি ওয়েবসাইটে এশিয়ার একটি ম্যাপ প্রকাশ করা হয়েছে। তাতে অরুণাচল ও আকসাই চিনের একটা অংশকে ভারতের অংশ বলে দেখানো হয়েছে। অপরদিকে দীর্ঘদিন ধরে ভারতের এই দুই অঞ্চলকে নিজেদের বলে দাবি জানিয়ে আসছে চিনের শি জিনপিং প্রশাসন। এমনকী ৬২-র যুদ্ধের পর আকসাই চিনের দখলও নিয়েছে বেজিং। এই দুটি এলাকা যেমন ভারতের অংশ বলে দেখানো হয়েছে, তেমনই  চিনের বিরুদ্ধে গিয়ে ওই ম্যাপে হংকং ও তাইওয়ানকে স্বতন্ত্র দেশ হিসেবে দেখিয়েছে বাংলাদেশ। যা নিজেদের দেশের অংশ বলে দাবি করে আসছে চিন।স্বভাবতই চোটে লাল বেজিং।  বাংলাদেশের সংবাদমাধ্যম ‘প্রথম আলো’  দাবি করেছে, এই ম্যাপ প্রকাশ্যে আসার পর গত বছরের নভেম্বর মাসের প্রথম সপ্তাহে ঢাকাকে চিঠি দিয়েছিল বেজিং। তাতে বিতর্কিত’ ওই ম্যাপ বদলের জন্য বলা হয়েছিল। কিন্তু বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রনালয় পাল্টা চিঠি দিয়ে বেজিংকে জানিয়ে দেয় ওই ম্যাপে কোনও পরিবর্তন করা সম্ভব নয়। সেই সঙ্গে এও জানানো হয়েছে, এই ইস্যুতে চিন যেন বাংলাদেশের উপর কোনও রকম অন্যায় চাপ তৈরি না করে। অর্থাৎ, স্পষ্টতই বাংলাদেশ অরুণাচলে সীমান্ত বিবাদ নিয়ে ভারতের পাশে দাঁড়ালো।

প্রসঙ্গত, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক এখন প্রবল উত্তপ্ত। আগস্টে শেখ হাসিনা সরকার বদলের পর বিদেশনীতিতে বিরাট বদল এনেছে মুহাম্মদ ইউনুসের তদারকি সরকার। পূর্বতন সরকারের আমলে যেমন ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল বাংলাদেশের। ফলে শুরু থেকেই নিজেদের ম্যাপে অরুণা ও আকসাই চিনকে ভারতের অংশ হিসেবে দেখিয়ে এসেছে বাংলাদেশ। কিন্তু বর্তমানে ভারতের সঙ্গে সম্পর্কে শীতলতা এসেছে। ইদানিং ইউনূসের তদারকি সরকার পাকিস্তান ও চিনের দিকেই ঝুঁকছিল। কিন্তু আচমকাই দেখা গেল চিনের বিপরীতে গিয়ে ম্যাপ ইস্যুতে অনড় অবস্থান নিল বাংলাদেশ। কূটনৈতিক মহলের মতে এটা হওয়ারই ছিল। ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হতেই বিশ্বের ভূ রাজনৈতিক পরিস্থিতি দ্রুত বদল হয়ে যায়। ট্রাম্প আকারে ইঙ্গিতে বাংলাদেশ নিয়ে বিপরীত মনোভাব প্রকাশ করতেই কাঁপুনি ধরেছে ইউনূস প্রশাসনের অন্দরে। আর সেই কারণেই চিনকে কড়া বার্তা দিয়ে ভারতের পাশে দাঁড়ানোর সাহস দেখালো তাঁরা। কূটনৈতিক মহলের আরও বক্তব্য, ম্যাপ নিয়ে চিনের আর্জি খারিজ করে ইউনুস সরকার স্পষ্ট করে দিল, সংঘাত যতই থাক দেশের সীমানা ইস্যুতে ভারতের বিরুদ্ধে গেলে ভবিষ্যতে তা বিপদের কারণ হতে পারে বাংলাদেশের জন্য।

ADVERTISEMENT

Author

  • administrator
    administrator

    View all posts

Previous Post

“অপারেশন ডেভিল হান্ট” আড়াআড়ি বিভক্ত করে দিল সেনাবাহিনীকে, সেনাকর্তাদের চাপে সেনাপ্রধান

Next Post

ট্রাম্পের গোয়েন্দা চিফ, তুলসীর হাতে গান, ইউনূসকে জব্দ যুক্তরাষ্ট্রের!

administrator

administrator

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by administrator
March 31, 2026
0
73
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by administrator
March 31, 2026
0
52
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by administrator
March 31, 2026
0
70
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by administrator
March 31, 2026
0
77
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by administrator
March 31, 2026
0
44
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

হঠাৎ তারেকের অফিসে জামায়াতের আমির। গোপন বৈঠকে রয়েছে বিরাট রহস্য।

by administrator
March 31, 2026
0
27
হঠাৎ তারেকের অফিসে জামায়াতের আমির।  গোপন বৈঠকে রয়েছে বিরাট রহস্য।

চাওয়া-পাওয়ার কোনও শেষ নেই। চাইলেই যদি পাওয়া যায়, তাহলে চাইবে না এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না। চাইলে না পাওয়া...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by administrator
March 31, 2026
0
32
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by administrator
March 31, 2026
0
39
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by administrator
March 31, 2026
0
49
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by administrator
March 30, 2026
0
83
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more
Next Post
২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি