• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
বাংলাদেশে আসল খেলা শুরু ভোটের সময় ঘোষণা করেও ইউনূস বিএনপি-সেনাবাহিনীকে চ্যালেঞ্জ ছুঁড়লেন!

বাংলাদেশে আসল খেলা শুরু ভোটের সময় ঘোষণা করেও ইউনূস বিএনপি-সেনাবাহিনীকে চ্যালেঞ্জ ছুঁড়লেন!

Raja Majumder by Raja Majumder
11 months ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
55
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধে অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস শুক্রবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে জানিয়ে দিয়েছেন। তিনি আরও জানান, ভোটের বিস্তারিত দিনক্ষণ বা রোড ম্যাপ নির্বাচন কমিশনের এক্তিয়ার এবং তাঁরাই যথা সময়ে ঘোষণা করবে। বাংলাদেশের রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত, এই ঘোষণা করে মুহাম্মদ ইউনূস এক ঢিলে অনেকগুলো পাখি মারতে চেয়েছেন। ফলে এবার বাংলাদেশে আসল খেলা শুরু হল।

ADVERTISEMENT

প্রসঙ্গত, বাংলাদেশের এই মুহূর্তে অন্যতম রাজনৈতিক শক্তি বিএনপি ডিসেম্বর বা তার আগে ভোট চেয়ে জোরালো দাবি তুলেছিল। একই বক্তব্য ছিল বাংলাদেশের সেনাপ্রধানের। একমাত্র জামায়াতে ইসলামি এপ্রিলের মধ্যে ভোট চেয়েছিল। কার্যক্ষেত্রে দেখা গেল, প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস, শুধুমাত্র জামাতের লাইনে গেলেন। আর সেনাবাহিনী ও বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলের বিপক্ষে থাকলেন। যদিও ইউনূসের ঘোষণার পর পরই বিএনপি জানিয়ে দিয়েছে তাঁরা ডিসেম্বরে নির্বাচনের দাবি থেকে এক চুল সরবে না। অর্থাৎ সরাসরি সংঘাত।

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

এদিন মুহাম্মদ ইউনূস নির্বাচন প্রসঙ্গে বলতে গিয়ে ফের আওয়ামী লীগের কথা তোলেন। তাঁর কথায়, এখানে মনে রাখা জরুরি, বাংলাদেশ স্বাধীনতার পর থেকে যতবার গভীর সংকটে নিমজ্জিত হয়েছে তার সবগুলোরই প্রধান কারণ ছিল ত্রুটিপূর্ণ নির্বাচন। এর জেরে বারবার ক্ষমতা কুক্ষিগত করার মধ্য দিয়ে একটি রাজনৈতিক দল বর্বর ফ্যাসিস্টে পরিণত হয়েছিল। পাশাপাশি সংস্কার, বিচার ও নির্বাচন এই তিনটি ম্যান্ডেটের ভিত্তিতে দায়িত্ব নিয়েছিলেন বলেও তিনি উল্লেখ করেন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এদিন প্রধান উপদেষ্টার ভাষণ ছিল অনেক দিক থেকে কৌশলগত। এর আগে তিনি ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন দেওয়ার কথা বলছিলেন বারবার। অপরদিকে বাংলাদেশের সেনাপ্রধান ও সেনাবাহিনীর বক্তব্য ছিল, নির্বাচন ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন করতে হবে। বাকি সংস্কার পরবর্তী নির্বাচিত সরকার এসে করবে। প্রায় একই দাবি ছিল বিএনপি-সহ বেশ কয়েকটি রাজনৈতিক দলের। বিএনপি তো ডিসেম্বরে নির্বাচন চেয়ে এসপার ওসপার করতে চাইছে। কিন্তু মুহাম্মদ ইউনূস ক্ষমতা লোভী, তিনি লন্ডন যাত্রা করার আগে সু কৌশলে এপ্রিলে ভোটের কথা জানিয়ে দিলেন। এবার তিনি লন্ডনে গিয়ে তারেক রহমানের সঙ্গে রফা করতে পারবেন বলেই মনে করছে একটি অংশ। অপরদিকে আরেকটি অংশ মনে করছে, আগে অন্তর্বর্তীকালীন সরকার একাধিকবার বলেছিল তারাই নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করবেন। কিন্তু ইউনুস সাহেব এদিন নির্বাচন কোন মাসে হতে পারে সেটাই শুধু জানালেন, বাকি দায়িত্ব তিনি নির্বাচন কমিশনের কাঁধেই চাপিয়ে দিলেন। অর্থাৎ ধরি মাছ না ছুঁই পানির মত এই নির্বাচনও বিশ বাও জলে।

নির্বাচন যে এপ্রিল মাসেই হবে এমন দাবি হলো করে বলতে পারছেন না কেউ। কারণ অন্তর্বর্তীকালীন সরকার আড়ালে থেকে এবার নির্বাচন কমিশনকে দিয়ে সময় পিছতেই পারে। এই নির্বাচনের মাস ঘোষণা যে একটি ভাওতা তা ইউনুস সাহেবের অন্যান্য কয়েকটি বিষয়ে বক্তব্য থেকে পরিষ্কার। যার প্রতি একটি হল জুলাই সনদের ঘোষণাপত্র। মুহাম্মদ ইউনুস এদিন পরিষ্কার করে দিয়েছে আগামী জুলাইয়ের মধ্যেই জুলাই সনদ ঘোষিত হতে যাচ্ছে সেটা তিনি স্পষ্ট করেছেন।

অর্থাৎ তাঁর কাঁধে থাকা মূল দায়িত্ব বা কাজটি তিনি নির্বাচনের আগেই শেষ করতে চাইছেন। আবার চট্টগ্রাম বন্দর বিদেশী সংস্থার হাতে তুলে দেওয়া নিয়ে যে বিরোধ তৈরি হচ্ছে, সেটাও এদিন খণ্ডন করলেন মুহাম্মদ ইউনূস।

প্রধান উপদেষ্টা এদিন স্পষ্ট করে দিলেন, চট্টগ্রাম বন্দর বিদেশী সংস্থার হাতে গেলেও তা সুরক্ষিত থাকবে। উল্লেখ্য, ইতিমধ্যেই সেখানে সৌদি সংস্থা ডিপি ওয়ার্ল্ড ঢুকে পড়েছে। যার বিরোধিতা করছে বিএনপি ও সেনাবাহিনী। অর্থাৎ, এই চট্টগ্রাম বন্দর ইস্যুতেও তিনি নিজের অবস্থানে অনড় থেকে বিএনপি ও বাংলাদেশ সেনাবাহিনীকে খোলা চ্যালেঞ্জ দিলেন। যা সংঘাতের আবহ আরও তীব্র করবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। অন্যদিকে রাখাইন মানবিক করিডোর নিয়ে এদিন তাঁর ধোঁয়াশাপূর্ণ মন্তব্য বুঝিয়ে দিল ওই করিডোর দেওয়া নিয়ে তাঁর অবস্থান ঠিক কি। রাখাইন করিডোর এখনও ঠান্ডা ঘরে যায়নি, যেটাকে সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামান “দি ব্লাডি করিডোর” বলে উল্লেখ করেছিলেন। অর্থাৎ, নির্বাচনের একটা সম্ভাব্য মাস ঘোষণা করলেও মুহাম্মদ ইউনূসের জাতির উদ্দেশ্যে ভাষণ থেকে বোঝা যায়, আগামী দিনগুলি আরও বড় সংঘাতের রাস্তা তৈরি হয়ে গিয়েছে। এখন দেখার, কোথাকার জল কথায় গড়ায়।

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

Previous Post

চরম বিপাকে তৃণমূলের কুনাল ঘোষ, হাইকোর্টের নির্দেশে হতে পারে আবারো জেল যাত্রা

Next Post

সাবধান একটু ভুল হলেই হাসির খোরাক করবে ভারত! কিসে ভয় পাচ্ছেন বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা?

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by Rupendu Das
March 31, 2026
0
38
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by Rupendu Das
March 31, 2026
0
32
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by Rupendu Das
March 31, 2026
0
35
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by Rupendu Das
March 31, 2026
0
44
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by Rupendu Das
March 31, 2026
0
27
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by Rupendu Das
March 31, 2026
0
14
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by Rupendu Das
March 31, 2026
0
16
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by Rupendu Das
March 31, 2026
0
31
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by Rupendu Das
March 30, 2026
0
53
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by Rupendu Das
March 30, 2026
0
17
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
সাবধান একটু ভুল হলেই হাসির খোরাক করবে ভারত! কিসে ভয় পাচ্ছেন বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা?

সাবধান একটু ভুল হলেই হাসির খোরাক করবে ভারত! কিসে ভয় পাচ্ছেন বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি