• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
বাংলাদেশের উপর বেজায় খাপ্পা ইউক্রেন!  চোরাই গম কিনে ফেঁসে গেল ইউনূসের সরকার

বাংলাদেশের উপর বেজায় খাপ্পা ইউক্রেন! চোরাই গম কিনে ফেঁসে গেল ইউনূসের সরকার

administrator by administrator
1 year ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
56
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

বিগত ১০ মাসে আমরা দেখেছি বাংলাদেশে বিদেশি শক্তিগুলির আনাগোনা। পড়শিদেশ হিসাবে বাংলাদেশ নিয়ে ভারতের মাথাব্যথা তো ছিলই। মুহাম্মদ ইউনূসের দৌলতে সেখানে ঢুকে পড়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, চিন, রাশিয়া। এবার বাংলাদেশের বিষয়ে ঢুকে পড়ল ইউক্রেনও। আর সেটা আজব একটি কারণে।

ADVERTISEMENT

গত বছরের ডিসেম্বর মাসের মাঝামাঝি ইউক্রেন থেকে গম কিনেছিল বাংলাদেশ। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর সেটাই ছিল প্রথম বিদেশি চালান। বাংলাদেশী সংবাদপত্রের প্রতিবেদন অনুযায়ী ৫২ হাজার ৫০০ টন গম ইউক্রেন থেকে কিনেছিল বাংলাদেশ। এর মধ্যে ৩১ হাজার মেট্রিক টন চট্টগ্রামে বন্দরে খালাস হয়েছিল আর বাকিটা খুলনার মোংলা বন্দরে খালাস করা হয়। ইউক্রেন সরকারের দাবি, ওই গম সরাসরি তাঁদের থেকে নেয়নি বাংলাদেশ। যুদ্ধের পরবর্তী সময় রাশিয়া ইউক্রেনের কিছু কিছু এলাকা দখল করেছিল। ওই এলাকা থেকে গম গিয়েছে বাংলাদেশে। যা আন্তর্জাতিক আইনে বেআইনি। ইউক্রেনের সরকারের থেকে কোনও রকম অনুমতি না নিয়েই একটি সংস্থা গম রফতানি করেছে রাশিয়ার দখলিকৃত এলাকা থেকে।

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ চলছে বিগত তিন বছর ধরে। এটা যে এত সহজে মিটবে না তার প্রমান সম্প্রতি রাশিয়ার ওপর ইউক্রেনের ভয়াবহ ড্রোন হামলা। এরপর রাশিয়াও ছেড়ে কথা বলছে না, ইউক্রেনের একের পর এক শহরে চলছে রুশ হামলা। এই পরিস্থিতিতে আচমকা বাংলাদেশ নিয়ে চরম এক অভিযোগ করল ইউক্রেন। সম্প্রতি নয়া দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে দুটি চিঠি দিয়েছে দিল্লির ইউক্রেন দূতাবাস। আর তাতে বিস্ফোরক দাবি করা হয়েছে। জানা যায়, সাম্প্রতিক যুদ্ধে রাশিয়া ইউক্রেনের কিছু অংশ দখল করেছে বলে দাবি। সেই অঞ্চলের খনিজ ও ফসল অবাধে লুটপাট হয়েছে। আর তা অবৈধ উপায়ে বিদেশে বিক্রি করা হয়েছে। এমনই একটি দখলিকৃত এলাকা থেকে গম বাংলাদেশ সরকার কিনেছে বলে দাবি ইউক্রেনের। বাংলাদেশের আইনজীবী নিঝুম মজুমদারের দাবি, সাত্তার মিঞা নামে এক রাশিয়ান নাগরিক ও ব্যবসায়ী ইউক্রেনের এক দখলিকৃত এলাকা থেকে গম বাংলাদেশে পাচার করেছেন অভিযোগ উঠেছে। জানা যাচ্ছে, এই সাত্তার মিঞা নিজেকে কখনও অস্ত্র ব্যবসায়ী আবার কখনও কৃষিপণ্যের ব্যবসায়ী বলে পরিচয় দেন। তাঁকে নিয়ে আগেও বহু বিতর্ক আছে। এবার দিল্লির ইউক্রেন দূতাবাসের অভিযোগ, ওই ব্যবসায়ী অবৈধ উপায়ে সাড়ে সাত লক্ষ্য টন গম বাংলাদেশে পাচার করেছেন। ইউক্রেনের দাবি, তাঁদের প্রশাসন ও বাণিজ্য মন্ত্রককে অন্ধকারে রেখেই এই চালান বাংলাদেশে পৌঁছে গিয়েছে এবং খালাস হয়েছে। যা মারাত্মক একটা অভিযোগ।

বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী কৃষি মন্ত্রকের দায়িত্বেও রয়েছেন। অভিযোগ তিনিই প্রভাব খাঁটিয়ে এই চালান পাস করিয়ে দিয়েছেন চট্টগ্রাম বন্দরে। আরও অভিযোগ উঠছে, জাহাঙ্গীর আলম চৌধুরী এবং বাংলাদেশ সেনার প্রিন্সিপাল স্টাফ অফিসার কামরুল হাসানের অত্যন্ত ঘনিষ্ট এই রাশিয়ান-বাংলাদেশী ব্যবসায়ী সাত্তার মিঞা। ফলে তাঁদের যোগাসাজোসে সহজেই ইউক্রেন থেকে চুরির গম বাংলাদেশ সরকার কিনে নিয়েছে। এই খবরটি এশিয়া পোস্ট প্রথম প্রচার করেছে। যদিও এটা নিয়ে বাংলাদেশের তরফে কোনও মন্তব্য আসেনি। ইউক্রেন দূতাবাস যে চিঠি দিয়েছে, তার কোনও জবাব বাংলাদেশ সরকার দিয়েছে কিনা সেটাও জানা যায়নি।

Author

  • administrator
    administrator

    View all posts

Previous Post

গ্রুপ সি-গ্রুপ ডি কর্মীদের ভাতা দেওয়া নিয়েই প্রশ্ন তুলল হাইকোর্ট!

Next Post

ইউনূসের সঙ্গে সাক্ষাৎ জেনারেল ওয়াকারের! বাংলাদেশ জুড়ে হইচই, নেপথ্যে কোন অঙ্ক?

administrator

administrator

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by administrator
March 31, 2026
0
72
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by administrator
March 31, 2026
0
48
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by administrator
March 31, 2026
0
68
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by administrator
March 31, 2026
0
76
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by administrator
March 31, 2026
0
42
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by administrator
March 31, 2026
0
31
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by administrator
March 31, 2026
0
36
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by administrator
March 31, 2026
0
49
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by administrator
March 30, 2026
0
82
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by administrator
March 30, 2026
0
33
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
ইউনূসের সঙ্গে সাক্ষাৎ জেনারেল ওয়াকারের! বাংলাদেশ জুড়ে হইচই, নেপথ্যে কোন অঙ্ক?

ইউনূসের সঙ্গে সাক্ষাৎ জেনারেল ওয়াকারের! বাংলাদেশ জুড়ে হইচই, নেপথ্যে কোন অঙ্ক?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি