• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
ইউনূসের সঙ্গে সাক্ষাৎ জেনারেল ওয়াকারের! বাংলাদেশ জুড়ে হইচই, নেপথ্যে কোন অঙ্ক?

ইউনূসের সঙ্গে সাক্ষাৎ জেনারেল ওয়াকারের! বাংলাদেশ জুড়ে হইচই, নেপথ্যে কোন অঙ্ক?

administrator by administrator
1 year ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
15
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে সস্ত্রীক সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। গত শনিবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য বিনিময় করে আসেন জেনারেল ওয়াকার। কিন্তু মুহাম্মদ ইউনূসের বাসভবনে জেনারেল ওয়াকারের যাওয়া নিয়ে বাংলাদেশজুড়ে হইচই শুরু হয়েছে। যদিও কোনও বড় ধর্মীয় অনুষ্ঠান বা বাংলাদেশের জাতীয় দিবসগুলির আগে সেনাপ্রধান রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করাই শিষ্টাচার। এটা বহু আগে থেকেই হয়ে আসছে। এবারও তার ব্যতিক্রম কিছু করেননি জেনারেল ওয়াকার। তবে বিতর্ক কোথায়? আসলে সেনাপ্রধান জেনারেল ওয়াকার যে সময় মুহাম্মদ ইউনূসের বাসভবনে গিয়েছিলেন, তার কিছুক্ষণ আগেই তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দেন। তাতেই আগামী বছর এপ্রিল মাসে ভোট ঘোষণা-সহ বন্দর-করিডোর ইস্যুতে বেশ কয়েকটি মন্তব্য করেন। প্রতিটি বিষয়েই তিনি বাংলাদেশের সেনাপ্রধান এবং বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল বিএনপির দাবি খণ্ডন করেছেন বা তাঁদের চ্যালেঞ্জ করেছেন। সেই ভাষণের পরপরই জেনারেল ওয়াকার ও মুহাম্মদ ইউনূসের সাক্ষাৎকার একটু অন্য চোখে দেখতে শুরু করেছে রাজনৈতিক মহলের একাংশ।
বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার গত বছর ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পরই দেশকে জানিয়েছিলেন, এখন থেকে দেশের দায়িত্ব তাঁর কাঁধে। ভালো-মন্দ সবকিছুর দায়ভার তাঁর। তিনিই তৎকালীন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-সমন্বয়ক এবং জামাত-বিএনপি নেতৃত্বের সঙ্গে বৈঠক করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের তোড়জোড় করেছিলেন। যদিও পরে জানা যায়, তিনি মুহাম্মদ ইউনূসকে এই সরকারের প্রধান পদে বসতে দিতে অস্বীকার করেছিলেন এবং আপত্তি জানিয়েছিলেন। যদিও শেষ পর্যন্ত ইউনূসই প্রধান উপদেষ্টা হন। বাংলাদেশের রাজনৈতিক মহল মনে করছেন, এই মুহূর্তে বাংলাদেশ এক অন্ধকারময় অধ্যায়ের মধ্য দিয়ে যাচ্ছে। যার মূলে রয়েছেন মুহাম্মদ ইউনূস। বিগত দশ মাসে তিনি এগারোটা দেশে সফর করেছেন। প্রতিটি সফরের পরই অন্তর্বর্তীকালীন সরকারের তরফে দাবি করা হয়, প্রচুর বিদেশী বিনিয়োগ আসছে বাংলাদেশে। বিভিন্ন দেশ তাঁদের সাহায্য করতে এগিয়ে আসছে। কিন্তু আদতে আইএমএফ ও বিশ্বব্যাঙ্কের ঋণই বাংলাদেশের শেষ ভরসা। দেখা যাচ্ছে, বাংলাদেশের পোশাক শিল্পের অবস্থা ভয়ানক খারাপের দিকে এগিয়েছে। অন্যান্য শিল্প, কল-কারখানা বন্ধ। বিদ্যুৎ নেই, বিদেশী মুদ্রার ভাণ্ডার তলানিতে। কিন্তু জাতির উদ্দেশ্যে ভাষণে মুহাম্মদ ইউনূস নিজের ঢাক নিজেই পেটালেন। বড় বড় প্রতিশ্রুতির বন্যা বইয়ে দিলেন। আবার ভারতের সঙ্গে সংঘাতে গিয়ে বাংলাদেশের বৈদশিক বাণিজ্য যখন প্রায় বন্ধের মুখে দাঁড়িয়ে পড়েছে, তখন তিনিই ভারতের প্রধানমন্ত্রীর ঈদের শুভেচ্ছার চিঠি পেয়ে আনন্দে গদগদ হয়ে পড়লেন। সোশ্যাল মডিয়ায় নরেন্দ্র মোদির চিঠি প্রকাশ করে নিজের পাঠানো চিঠিও সামনে আনলেন। দেখা গেল, তাঁর চিঠিতে উঠে আসে ‘দ্বিপাক্ষিত শ্রদ্ধা এবং সহযোগিতার’ কথা। তিনি লেখেন, ‘আমি নিশ্চিত যে পারস্পরিক শ্রদ্ধা এবং বোঝাপড়ার চেতনা, আমাদের জাতিগুলিকে আমাদের জনগণের কল্যাণের জন্য, একসঙ্গে কাজ করার জন্য পরিচালিত করবে। ভারতের প্রধানমন্ত্রীকে পাঠানো মুহাম্মদ ইউনূসের চিঠির এই একটি অংশই বলে দেয়, কতটা চাপে পড়েছে বাংলাদেশ। তাঁরা চাইছে ফের ভারতের সঙ্গে সুসম্পর্ক স্থাপন করতে। জানা যায়, ট্রান্সশিপমেন্ট এবং স্থলবন্দর দিয়ে বাণিজ্য বন্ধ করার মতো ভারতের সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য নয়া দিল্লিকে আর কয়েকটি চিঠি দিয়েছে ঢাকা।
এত কথা বলার কারণ এটা বোঝানো যে মুহাম্মদ ইউনূস আন্তর্জাতিক মহলে বেশ চাপে। তিনি একাধিক দেশ ভ্রমণ করলেও তাঁর সমর্থন সেভাবে পাননি। বিশেষ করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে আন্তর্জাতিক মহলের চক্ষু শূল হয়েছেন তিনি। এবার দেশের ভিতরেই সংঘাতের আবহ তৈরি করেছেন প্রধান উপদেষ্টা। বিএনপি-সহ কয়েকটি রাজনৈতিক দল এবং সেনাপ্রধানের দাবি উপেক্ষা করেই আগামী বছরের এপ্রিলে ভোট করাতে চান তিনি। অপরদিকে, বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামানের করিডোর ইস্যু নিয়ে হুমকি উপেক্ষা করেই এগিয়ে যাচ্ছেন তিনি। পাশাপাশি চট্টগ্রাম বন্দর বিদেশী সংস্থার হাতে তুলে দেওয়ার সিদ্ধান্তেও অনড় প্রধান উপদেষ্টা। সবটাই বিএনপি ও সেনাপ্রধানকে ক্ষেপিয়ে তোলার পক্ষে যথেষ্ট। ইউনূসের জাতির উদ্দেশ্যে ভাষণের পরও সেনাপ্রধান সৌজন্য সাক্ষাৎ করে আসেন বাংলাদেশের প্রশাসনিক প্রধান মুহাম্মদ ইউনূসের সঙ্গে। অর্থাৎ এখনও পর্যন্ত তিনি নিজের কাজ এবং পদের মর্যাদার প্রতি দায়বদ্ধ। তার মানে এই নয় যে তিনি পরবর্তী সময়ে কঠিন পদক্ষেপ নেবেন না। পরিস্থিতি যে দিকে এগোচ্ছে, তাতে আগামী এক-দুই মাসে বাংলাদেশে বড় কিছু ঘটতেই পারে। কারণ, সেনাপ্রধান বলেছিলেন, বাংলাদেশের ভালো-মন্দের দায়িত্ব তিনি নিজের কাঁধেই নিয়েছেন।

ADVERTISEMENT

Author

  • administrator
    administrator

    View all posts

Previous Post

বাংলাদেশের উপর বেজায় খাপ্পা ইউক্রেন! চোরাই গম কিনে ফেঁসে গেল ইউনূসের সরকার

Next Post

ইউনূসকে খোলা চ্যালেঞ্জ দিলেন টিউলিপ লন্ডন সফরের আগেই কুপোকাত প্রধান উপদেষ্টা!

administrator

administrator

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by administrator
March 31, 2026
0
72
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by administrator
March 31, 2026
0
48
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by administrator
March 31, 2026
0
68
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by administrator
March 31, 2026
0
76
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by administrator
March 31, 2026
0
42
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by administrator
March 31, 2026
0
31
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by administrator
March 31, 2026
0
36
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by administrator
March 31, 2026
0
49
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by administrator
March 30, 2026
0
82
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by administrator
March 30, 2026
0
33
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
ইউনূসকে খোলা চ্যালেঞ্জ দিলেন টিউলিপ লন্ডন সফরের আগেই কুপোকাত প্রধান উপদেষ্টা!

ইউনূসকে খোলা চ্যালেঞ্জ দিলেন টিউলিপ লন্ডন সফরের আগেই কুপোকাত প্রধান উপদেষ্টা!

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি