• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
সঠিক সময়ের অপেক্ষায় শেখ হাসিনা ইরান-ইজরায়েল যুদ্ধেই তাঁর ফেরার সম্ভবনা উজ্জ্বল হচ্ছে!

সঠিক সময়ের অপেক্ষায় শেখ হাসিনা ইরান-ইজরায়েল যুদ্ধেই তাঁর ফেরার সম্ভবনা উজ্জ্বল হচ্ছে!

administrator by administrator
12 months ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
43
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা-সহ দলের একঝাঁক নেতা ও প্রাক্তন মন্ত্রী দেশছাড়া। শতাধিক জনপ্রতিনিধি জেলবন্দি। তার মধ্যেই সোমবার আওয়ামী লীগের ৭৬–তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন হল। হ্যাঁ, ঠিকই শুনছেন, বর্তমান বাংলাদেশেও আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। সেই উপলক্ষে সামান্য শক্তিও দেখাল শেখ হাসিনার দল। বাংলাদেশের বিভিন্ন প্রান্তে পোস্টার সাঁটিয়ে, কোখাও ঝটিকা মিছিল করে আবার কোথাও লিফলেট বিলি করে বাংলাদেশের সবচেয়ে প্রাচীন রাজনৈতিক দল আওয়ামী লীগ তাঁদের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে। সবচেয়ে মজার বিষয় হল, আওয়ামী লীগের পোস্টার পড়েছে বগুড়ার শাহজাহানপুর উপজেলায় বিএনপি–র দফতরের দেয়ালেও। জানা যাচ্ছে, বিএনপি ও এনসিপির বিভিন্ন রাজনৈতিক কার্যালয়ের বাইরেও পোস্টারে পোস্টারে ছয়লাপ করেছে আওয়ামী কর্মী সমর্থকরা। তবে সবকিছু ছাপিয়ে যে প্রশ্নটা সবচেয়ে বেশি ঘুরপাক খাচ্ছে, সেটা হল আগামী বছর বাংলাদেশের সাধারণ নির্বাচনে শেখ হাসিনার দল অংশগ্রহণ করতে পারবে? শেখ হাসিনা কি স্বসম্মানে বাংলাদেশে ফিরতে পারবেন?

ADVERTISEMENT

যদি প্রথম প্রশ্নের উত্তর দিতে হয়, তাহলে এখনও পর্যন্ত সেই সম্ভাবনা নেই। কারণ, আওয়ামি লিগের রেজিস্ট্রেশন বা নিবন্ধন আপাতত সাসপেন্ড করেছে বাংলাদেশের নির্বাচন কমিশন। তাই দলটির ভোটে লড়ার অধিকার নেই। আর দ্বিতীয় প্রশ্নের উত্তর দেওয়া এই মুহূর্তে কঠিন। বেশ কয়েকটি সম্ভাবনার উপর নির্ভর করছে শেখ হাসিনার বাংলাদেশে ফেরা। তবে কূটনৈতিক ও রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, বর্তমান সময়ের নীরিখে হাসিনার দেশে ফেরার সম্ভবনা অনেকটাই উজ্জ্বল। কারণ, মধ্যপ্রাচ্যজুড়ে বেজেছে যুদ্ধের দামামা। ভারতের অপারেশন সিঁদূর এবং এর পরবর্তী সময়ে পাকিস্তান ও মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন সমীকরণে ক্ষুব্ধ চিন। বাংলাদেশের ভূমি ব্যবহার করে মার্কিন যুক্তরাষ্টের জন্য সামরিক ঘাঁটির প্রসঙ্গেও ঢাকার ওপর ক্ষুব্ধ চিন। সবমিলিয়ে দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক পরিস্থিতি এখন আওয়ামী লীগের জন্য অনুকূল। তাই আওয়ামী নেতারা অনেকেই দেশে ফেরার জন্য ব্যাগপত্র গোছাচ্ছেন বলেই জানা যাচ্ছে। এমনকি শেখ হাসিনাও দেশে ফিরতে মরিয়া। তবে তাঁর বাংলাদেশে ফেরা অনেকটাই নির্ভর করছে ভারতের মনোভাব ও গ্রীণ সিগন্যালের ওপর।

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

যদিও শেখ হাসিনা তাঁর কাজ শুরু করে দিয়েছেন। দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে বিঁধে হাসিনা তাঁর বিবৃতি দিয়েছেন। তাতে তিনি বলেছেন, ‘আজ আমরা গভীর সঙ্কটজনক সময় পার করছি। একটি অসাংবিধানিক সরকার অন্যায় ভাবে আমাদের কার্যক্রম নিষিদ্ধ করেছে। যেমনটা ১৯৭১ সালে ইয়াহিয়া খানও করেছিল। তাঁর বিরুদ্ধে ওঠা গণহত্যার মামলা সম্পর্কে হাসিনা দাবি করেন, আমি কাউকে হত্যা করিওনি, হত্যা করতে পারিও না।

বাংলাদেশের রাজনৈতিক ওয়াকিবহাল মহলের বক্তব্য, এই মুহূর্তে শেখ হাসিনা জল মাপছেন। তিনি জানেন, যত সময় যাবে, ততই বাংলাদেশের সাধারণ মানুষের মন মুহাম্মদ ইউনূস এবং তাঁর সহযোগীদের বিরুদ্ধে বিষাক্ত হয়ে উঠবে। আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে চিরতরে বিনাশ করার যে প্রচেষ্টা হয়েছে বা এখনও চলছে, তা সফল হবে না। সময়ের সঙ্গে সঙ্গে মুখোশ খুলতে শুরু করেছে ইউনূস বাহিনীর। আর এটা চলতে থাকলে বাংলাদেশের সাধারণ মানুষ এবং আওয়ামী সভ্য সমর্থকদের মধ্যে ফের সমর্থন ফেরত আসতে শুরু করবে। যা ইতিমধ্যেই পরিলক্ষিত হচ্ছে। তাঁদের মনে আত্মবিশ্বাস ফেরাতে শেখ হাসিনাও নিয়মিত সোশ্যাল মিডিয়া এবং নিজস্ব নেটওয়ার্কে বাংলাদেশের ভিতর থাকা আওয়ামী নেতাদের সঙ্গে যোগাযোগ রাথছেন। তাঁদের সাহস ও উদ্দিপণা দিচ্ছেন। আওয়ামী লিগের ৭৬তম জন্ম বার্ষিকী উপলক্ষ্যে তাঁর ভাষণে যেমন বলেছেন, “বাঙালিরে দাবায়ে রাখতে পারবা না। আওয়ামী লিগকে দাবায়ে রাখতে পারব না। আওয়ামী লিগকে নিকেশ করা যায়নি, যাবে না”।

Author

  • administrator
    administrator

    View all posts

Previous Post

বজ্র আঁটুনি ফসকা গেরো! মবের বিরুদ্ধে মুখেই লড়াই, কিন্তু কার্যক্ষেত্রে লবডঙ্কা

Next Post

জেনারেল ওয়াকারের বেজিং সফর বাতিল কেন! খলিলুরকে কোন উদ্দেশ্যে তড়িঘড়ি চিনে পাঠাচ্ছেন ইউনূস?

administrator

administrator

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by administrator
March 31, 2026
0
73
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by administrator
March 31, 2026
0
53
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by administrator
March 31, 2026
0
70
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by administrator
March 31, 2026
0
78
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by administrator
March 31, 2026
0
44
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by administrator
March 31, 2026
0
32
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by administrator
March 31, 2026
0
39
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by administrator
March 31, 2026
0
49
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by administrator
March 30, 2026
0
83
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by administrator
March 30, 2026
0
33
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
জেনারেল ওয়াকারের বেজিং সফর বাতিল কেন! খলিলুরকে কোন উদ্দেশ্যে তড়িঘড়ি চিনে পাঠাচ্ছেন ইউনূস?

জেনারেল ওয়াকারের বেজিং সফর বাতিল কেন! খলিলুরকে কোন উদ্দেশ্যে তড়িঘড়ি চিনে পাঠাচ্ছেন ইউনূস?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি