• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
বাংলাদেশে খুন হিন্দু ব্যবসায়ী এই প্রথম ডাক উঠছে সেনাশাসনের এরপরই রাস্তায় অস্ত্র হাতে অ্যাকশন শুরু সেনার

বাংলাদেশে খুন হিন্দু ব্যবসায়ী এই প্রথম ডাক উঠছে সেনাশাসনের এরপরই রাস্তায় অস্ত্র হাতে অ্যাকশন শুরু সেনার

Raja Majumder by Raja Majumder
9 months ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
57
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

ঘটা করে গত বছরের জুলাই-অগস্টের অভ্যুত্থানকে স্মরণ করতে চলতি জুলাই মাসে নানা কর্মসূচি পালন করছে বাংলাদেশের অন্তর্বতীকালীন সরকার। সেই সঙ্গে মুহাম্মদ ইউনূসের মিত্র রাজনৈতিক দলগুলিও শুরু করেছে উৎসবের পালন। কিন্তু এই আনন্দের আবহেও একটাই প্রশ্ন ঘুরেফিরে আসছে, সেটা হল বাংলাদেশে আর কত অত্যাচার, নির্যাতন সহ্য করতে হবে হিন্দুদের? এই ভাবনাচিন্তার মূলে পুরান ঢাকার মিটপোর্ট হাসপাতালের সামনে একটি পৈশাচিক হত্যাকাণ্ড। আবারও ওপার বাংলায় প্রকাশ্যে দিবালোকে খুন এক হিন্দু ব্যবসায়ী। হত্যার পর তাঁর মৃতদেহের উপরে উঠে নাচল দুষ্কৃতিরা। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ঘৃণ্য ও নৃশংশ হত্যার ভিডিও। শুধুমাত্র চাঁদা দিতে না চাওয়ায় লাল চাঁদ ওরফে সোহাগ নামে ওই হিন্দু ব্যবসায়ীকে ইট, পাথর দিয়ে থেঁতলে খুন করা হয়েছে বলে অভিযোগ। তারপর থেকেই এই হত্যাকাণ্ড ঘিরে বিতর্ক ঘনিয়েছে। এই খুনের ঘটনায় আঙুল উঠেছে বিএনপির যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীদের দিকে। এই অভিযোগ করছে, এনসিপি ও জামাতের মতো দলগুলি। ফলে প্রশ্ন উঠছে, বিএনপি কি লন্ডনের বৈঠকের পরই বাংলাদেশে শক্তি প্রদর্শন করতে শুরু করল, নাকি এর পিছনে অন্য কোনও উদ্দেশ্য রয়েছে এনসিপি বা অন্তর্বর্তীকালীন সরকারের।

ADVERTISEMENT

বাংলাদেশের রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ অবশ্য দাবি করছেন, এবার মুহাম্মদ ইউনূসের সরকার মাইনাস-টু নীতি নিয়ে চলতে শুরু করেছে। অর্থাৎ, আওয়ামী লীগকে তাঁরা বাংলাদেশ থেকে আপাতত পুরোপুরি বিতারিত করেছে। এবারের লক্ষ্য বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বা বিএনপি। তাহলেই জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি এবং জামাতের মতো অন্যান্য ইসলামিক শক্তিগুলির পক্ষে বাংলাদেশে ক্ষমতা দখল সহজ হবে। বাংলাদেশের সংবিধান বদলে দিতে, হিন্দুদের উৎখাত করতে সুবিধা হবে। সুত্রের খবর, প্রয়াত লালচাঁদের বোনের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে এবং ইতিমধ্যেই একটি মামলা রুজু হয়েছে ঢাকার আদালতে। গত বুধবার ব্যস্ত সড়কেই আক্রান্ত হন লালচাঁদ। প্রথমে মারধর করা এবং পরে ইট মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়। থেঁতলে দেওয়া হয় শরীরের নানা অংশ। খুলে দেওয়া হয় পোশাকও। এমনকী তাঁর শরীরের উপরে উঠে কোনও অভিযুক্তকে নাচতেও দেখা গিয়েছে একাধিক ভাইরাল ভিডিওতে। বাংলাদেশের আইন উপদেষ্টা এক ফেসবুক পোস্টে দাবি করেছেন, মিটফোর্ডের নারকীয় হত্যাকান্ডের দ্রুত বিচারে সরকার বদ্ধপরিকর। এই ঘটনার সাথে জড়িত ৫ জনকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করেছে। এই পাশবিক হত্যাকান্ডের দ্রুত বিচার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়ার ব্যবস্থা গ্রহন করা হবে। দায়ীদের বিরুদ্ধে মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করা হবে। দ্রুত বিচার ট্রাইব্যুনাল আইন, ২০০২ এর ধারা ১০ এর অধীনে দ্রুততম সময়ের মধ্যে বিচারের ব্যবস্থা করা হবে।

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

আইন উপদেষ্টা যাই বলুক না কেন, বাংলাদেশে ইতিমধ্যেই জঙ্গলরাজ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। কেন খুন হতে হল লালচাঁদকে? যে কিনা একসময় বিএনপির যুবদলের সদস্য ছিলেন বলেই দাবি। কিন্তু তাঁর প্রাক্তন দলীয় সদস্যদের হাতেই তাঁকে খুন হতে হল বলে দাবি। ইতিমধ্যে পাঁচ অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি আরও কুড়িজন অজ্ঞাতপরিচয়ের নামও যুক্ত করা হয়েছে মামলায়। জানা যাচ্ছে বিএনপির যুবদল থেকে ২ জন এবং ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল থেকে ২ জনকে বহিষ্কার করা হয়েছে। তাঁদের নাম অভিযোগপত্রে রয়েছে। আসলে ওই ব্যবসায়ীকে হত্যার পরেই বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের চালচিত্রটি বদলে গিয়েছে। ফুটে উঠছে পারস্পরিক সন্দেহ-অবিশ্বাসের পরিবেশ। হত্যাকাণ্ডের দায় বিএনপি-র উপরে চাপিয়ে দেশ জুড়ে মিছিল করে বলা হচ্ছে, আওয়ামি লিগের পরে এ বার বিএনপি উচ্ছেদের পালা। আর এই ইঙ্গিত দিচ্ছে জাতীয় নাগরিক পার্টির নেতারাই। প্রকাশ্যেই মুণ্ডপাত চলছে বিএনপির শীর্ষনেতা তারেক রহমানের। যদিও এ বার রাজনৈতিক মহলের একাংশ থেকে দেশে সেনাশাসনের দাবি উঠেছে। পথেঘাটে এবং সোশ্যাল মিডিয়ায় মন্তব্য করে আইনশৃঙ্খলার এই অবনতিতে দেশে সেনাশাসনের দাবি তুলছেন বাংলাদেশের বহু সাধারণ মানুষ। হুসেইন মহম্মদ এরশাদের জাতীয় পার্টির রওশন এরশাদ যেমন বর্তমান অরাজক পরিস্থিতির জন্য ইউনূস সরকারকে তুলোধোনা করে বলেছে, ‘দেশবাসী সেনাবাহিনীর দিকেই তাকিয়ে রয়েছে। অনেক হয়েছে, মানুষ চাইছেন এই সরকারকে বিদায় করে সেনাবাহিনী প্রশাসনের দায়িত্ব নিক। অন্যদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগিরের মন্তব্য আরও তাৎপর্যপূর্ণ। ফখরুল বলেন, ‘নতুন করে ফ্যাসিবাদের পদধ্বনি শোনা যাচ্ছে। লালচাঁদ সোহাগের হত্যাকাণ্ডের ঘটনা কোনও রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্য ব্যবহার হচ্ছে কি না।

যদিও পুরান ঢাকার মিটপোর্ট হাসপাতালের সামনে ওই পৈশাচিক হত্যাকাণ্ডের পর নড়েচড়ে বসেছে সেনাবাহিনীও। তাঁরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার যেমন চেষ্টা করেছে। তেমনই জগগণকে নানাভাবে বোঝানোর চেষ্টা করছেন। ইতিমধ্যেই সেনাবাহিনীকে অ্যাকশনে দেখা যাচ্ছে। তবুও এই ধরণের হত্যাকাণ্ড অনেক প্রশ্ন তুলে দিচ্ছে বাংলাদেশে মুহাম্মদ ইউনূসের নেতৃত্ব নিয়ে।

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

Previous Post

মোদির চালে বিশ্বের এক নম্বরে ভারতের UPI ব্যবসা হারানোর আশঙ্কায় মার্কিন ভিসা ও মাস্টারকার্ড?

Next Post

খেল খতম ইউনূসের। ফাইটার জেট থেকে মিসাইল অ্যাটাক। ভারতের আক্রমণে পিছল বাংলাদেশ

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by Rupendu Das
March 31, 2026
0
33
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by Rupendu Das
March 31, 2026
0
28
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by Rupendu Das
March 31, 2026
0
33
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by Rupendu Das
March 31, 2026
0
44
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by Rupendu Das
March 31, 2026
0
24
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by Rupendu Das
March 31, 2026
0
14
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by Rupendu Das
March 31, 2026
0
15
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by Rupendu Das
March 31, 2026
0
31
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by Rupendu Das
March 30, 2026
0
50
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by Rupendu Das
March 30, 2026
0
17
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
খেল খতম ইউনূসের। ফাইটার জেট থেকে মিসাইল অ্যাটাক। ভারতের আক্রমণে পিছল বাংলাদেশ

খেল খতম ইউনূসের। ফাইটার জেট থেকে মিসাইল অ্যাটাক। ভারতের আক্রমণে পিছল বাংলাদেশ

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি