• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
ইউনূসের বাংলাদেশের পোশাকশিল্পের কফিনে শেষ পেরেক  ব্রিটেনের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি সই ভারতের!

ইউনূসের বাংলাদেশের পোশাকশিল্পের কফিনে শেষ পেরেক ব্রিটেনের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি সই ভারতের!

Raja Majumder by Raja Majumder
9 months ago
in আন্তর্জাতিক, দেশ
A A
0
ADVERTISEMENT
0
SHARES
172
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

মার্কিন যুক্তরাষ্ট্রকে বুড়ো আঙ্গুল দেখিয়ে ব্রিটেনের সঙ্গে বড় বাণিজ্য চুক্তি সেরে ফেলল ভারত। সেই সঙ্গে বাংলাদেশকে স্পষ্ট বার্তা দিল যে ভারত এই মুহূর্তে বিশ্ব রাজনীতিতে অনেক বড় শক্তি। দীর্ঘদিন ধরেই ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে বিভিন্ন দাবি করে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু ভারত নিজের শর্তে অনড়। এখন জানা যাচ্ছে, আপাতত মিনি বাণিজ্য চুক্তি হতে পারে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে, কারণ এখনও সব বিষয়ে সমঝোতা হয়নি। এদিকে গ্রেট ব্রিটেনের সঙ্গে ভারতের মুক্ত বাণিজ্য চুক্তি হয়ে গেল। যার ফলে লাভবান হতে চলেছে ভারত। সবচেয়ে বড় ব্যাপার হল, ২০২০ সালে ইউরোপীয় ইউনিয়ন ছেড়ে বেরিয়ে আসার পর এটিই কোনও দেশের সঙ্গে ব্রিটেনের সবচেয়ে বড় বাণিজ্যিক চুক্তি।  বছরে ৩,৪০০ কোটি ডলারের দ্বিপাক্ষিক বাণিজ্যের চুক্তি হয়েছে বলে যৌথ সাংবাদিক সম্মেলনে জানিয়ে দুই দেশের প্রধানমন্ত্রী। কেন এই বাণিজ্য চুক্তি গুরুত্বপূর্ণ, সেটা একবার জেনে রাখা প্রয়োজন। পাশাপাশি এই চুক্তি কি কি বলা আছে, সেটাও জেনে নেওয়া যাক।

ADVERTISEMENT

কয়েক বছর ধরেই ভারত ও ব্রিটেনের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা চলছিল। দীর্ঘ আলোচনার শেষে গত ৬ মে ভারত এবং ব্রিটেনের মধ্যে মুক্ত বাণিজ্যচুক্তি নিয়ে চূড়ান্ত আলোচনা শেষ হয়। এবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ব্রিটেন সফরে যাওয়ার পর চূড়ান্ত চুক্তিতে স্বাক্ষর হল। দুই দেশের প্রধানমন্ত্রীদের উপস্থিতিতে ভারতের বাণিজ্যমন্ত্রী পীযূষ গয়াল এবং ব্রিটেনের বাণিজ্যমন্ত্রী জোনাথন রেনল্ডের মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির ফলে ভারত থেকে রফতানি হওয়া প্রায় ৯৯ শতাংশ পণ্যই ব্রিটেনের বাজারে বিনাশুল্কে প্রবেশ করবে। উল্টোদিকে ব্রিটেন থেকে ভারতের বাজারে আসা পণ্যের ক্ষেত্রে ভারত ধাপে ধাপে শুল্ক কমিয়ে আনা হবে। ব্রিটেনের বাজারে কৃষিজাত এবং প্রক্রিয়াজাত খাদ্যপণ্য এবং চিংড়ি, টুনা মাছ-সহ বিভিন্ন সামুদ্রিক খাদ্যপণ্য বিনা শুল্কে ব্রিটেনের বাজারে আমদানি করতে পারবে ভারতীয় রফতানিকারকরা। এছাড়া রেডিমেড পোশাক, ভারতীয় বস্ত্র, জুতো, মূল্যবান রত্ন, গহনা, সামুদ্রিক খাবার এবং প্রযুক্তিগত পণ্য আরও বেশি করে ব্রিটেনের বাজারে রফতানি করতে পারবে ভারত। উল্টোদিকে  ভারতের বাজারে সবচেয়ে বেশি সুবিধা পাবে ব্রিটেনের খাদ্য এবং পানীয় প্রস্তুতকারী সংস্থাগুলি। মূলত ব্রিটেনের স্কচ হুইস্কি ভারতের বাজারে আরও সুবিধা পাবে। কারণ, এখনও পর্যন্ত ব্রিটেনের স্কচ হুইস্কির উপর ভারতীয় বাজারে ১৫০ শতাংশ হারে শুল্ক নেওয়া হয়। নতুন চুক্তিতে এই শুল্ক প্রথম ধাপে কমিয়ে অর্ধেক করা হবে। চুক্তি অনুযায়ী পরে আরও শুল্ক কমাবে ভারত।

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

ভারত ও ব্রিটেনের মধ্যে এই মুক্ত বাণিজ্য চুক্তিকে স্বাগত জানিয়েছেন দুই দেশেরই প্রধানমন্ত্রী। নরেন্দ্র মোদি বলেন, এই চুক্তির ফলে ভারতের তরুণ প্রজন্ম, কৃষক, মৎস্যজীবী এবং ক্ষুদ্র-কুটির ও মাঝারি শিল্পের সঙ্গে জড়িতেরা সবচেয়ে বেশি সুবিধা পাবেন।

অর্থনৈতিক বিশেষজ্ঞদের মতে, ভারত ও ব্রিটেনের মধ্যে এই ঐতিহাসিক মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষর করে অনেকগুলো দেশকে বার্তা দেওয়া গেল। বিশেষত যখন ইউরোপীয় ইউনিয়ন ও নেটো গোষ্ঠীভুক্ত দেশগুলি ভারতের ওপর বাড়তি শুল্ক চাপানোর হুমকি দিচ্ছে, তখন ভারত ও ব্রিটেন মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষর করলো। এর ফলে ভারত থেকে রফতানি হওয়া প্রায় ৯৯ শতাংশ পণ্যই ব্রিটেনের বাজারে বিনাশুল্কে প্রবেশ করতে পারবে। যা ইউরোপের অন্যান্য দেশগুলিকে আরও চাপে রাখবে। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রও এবার নিজেদের শর্ত নিয়ে ভাবতে বাধ্য হবে। কারণ, ভারত নিজের বাজার বড় করছে, আফ্রিকা ও ল্যাটিন আমেরিকার বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্য চুক্তি সেরে ফেলেছে ভারত। চিনের সঙ্গেও আলোচনা চলছে। এই পরিস্থিতিতে আমেরিকা চাপে রয়েছে। তাই ট্রাম্প আরও মরিয়া হয়ে উঠেছেন ভারতের বাজারে প্রবেশ করতে। অর্থনৈতিক বিশেষজ্ঞরা আরও বলছেন, ব্রিটেনের সঙ্গে ভারতের মুক্ত বাণিজ্য চুক্তি হওয়া বাংলাদেশের জন্য আরও বিপদ বাড়ালো। কারণ, ভারতের রেডিমেড পোশাক, অন্যান্য পোশাক, চামড়ার জুতো, ব্যাগ ব্রিটেনের বাজারে আরও সস্তা হয়ে যাবে শুল্কহীন হয়ে যাওয়ায়। ফলে বাংলাদেশের সবচেয়ে বড় দুই রফতানি বাণিজ্য ব্রিটেনের বাজারও হারাবে। ইতিমধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্র ৩৫ শতাংশ বাড়তি শুল্ক চাপানোয় বাংলাদেশ কার্যত বিপর্যস্ত। এবারে তাঁদের কফিনে শেষ পেরেক ঠুকে দিল ভারত। বলা ভালো এক ঢিলে অনেক পাখি মারলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

Previous Post

বাংলাদেশ ভয়াবহ বিমান দুর্ঘটনা। সেনাবাহিনীর সাথে সেনাপ্রধান যুক্ত! ষড়যন্ত্র দেখাচ্ছেন আতঙ্কিত ইউনূস

Next Post

“চোরে চোরে মাসতুতো ভাই” সন্ত্রাসবাদ দমনে নাকি এক হল পাকিস্তান-বাংলাদেশ!

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by Rupendu Das
March 31, 2026
0
38
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by Rupendu Das
March 31, 2026
0
32
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by Rupendu Das
March 31, 2026
0
35
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by Rupendu Das
March 31, 2026
0
44
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by Rupendu Das
March 31, 2026
0
27
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by Rupendu Das
March 31, 2026
0
14
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by Rupendu Das
March 31, 2026
0
15
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by Rupendu Das
March 31, 2026
0
31
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by Rupendu Das
March 30, 2026
0
51
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by Rupendu Das
March 30, 2026
0
17
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
“চোরে চোরে মাসতুতো ভাই” সন্ত্রাসবাদ দমনে নাকি এক হল পাকিস্তান-বাংলাদেশ!

“চোরে চোরে মাসতুতো ভাই” সন্ত্রাসবাদ দমনে নাকি এক হল পাকিস্তান-বাংলাদেশ!

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি