গত বছর ছাত্রদের কোটা বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে ৫ ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতন ঘটে। এখন ক্ষমতায় মহম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস। কেটে গিয়েছে প্রায় এক বছর। সেই জুলাই আন্দোলনের বর্ষপূর্তি উপলক্ষে উদযাপন করতে ৩৬ দিনের কর্মসূচি নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। যেটি শুরু হয়েছে পয়লা জুলাই থেকে। নামও দেওয়া হয়েছে। জুলাই স্মৃতি উদযাপন অনুষ্ঠানমালা। তারই মাঝে বাংলাদেশে ঘটে গিয়েছে বড় দুর্ঘটনা। সোমবার বাংলাদেশ বায়ুসেনার F7 বিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের উপর পরে যায়। মৃত্যু হয় বহু ছাত্রের। আর এতেই ক্ষোভে ফুঁসছে বাংলাদেশের মানুষ। আরও ক্ষোভে ঘি দিয়েছে, কেন এই দুর্ঘটনার পর এইচএসসি পরীক্ষা বন্ধ করা হয়নি। আর এতেই শিক্ষা উপদেষ্টা এবং শিক্ষা সচিবের পদত্যাগের দাবিতে উত্তাল সৃষ্টি হয় ঢাকা। সচিবালয়ের সামনে বিক্ষোভ দেখাতে থাকে ছাত্ররা। এমনকি তাদের বাধা দিতে গেলে গেট ভেঙ্গে ঢুকে পড়ে তারা। মোতায়ন করা হয়, বিশাল পুলিশ বাহিনী। বিক্ষোভ চরম আকার ধারণ করলে ছাত্রদের উপর লাঠিচার্জ করে ইউনূসের বাহিনী। তাকে পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে। আহত হয়েছেন শতাধিক ছাত্র। চাপে পড়ে যায় মহম্মদ ইউনূস। তিনি আবার ষড়যন্ত্রের লক্ষণ বলে অভিযোগ তোলেন। বুধবার কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে বসেন প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস। তবে সকলেই ইউনূস সরকারের কার্যকলাপের প্রতি অতিষ্ঠ হয়ে পড়েছে। তারা কেউই চাইছে না, ইউনূস ক্ষমতায় থাকুক। প্রত্যেকেই চাইছে নয়া সরকার গঠন করতে। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, বুধবার বৈঠকে ইউনূস জানিয়েছেন, জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে সমস্ত রাজনৈতিক দলগুলিকে দিয়ে পুরনো দিনের কথা স্মরণ করার উদ্যোগ নেন। মহম্মদ ইউনূস অভিযোগ করেন, জুলাই আন্দোলনের এক বছর কাটতে না কাটতেই পরাজিত শক্তির পক্ষ থেকে বিভিন্ন ষড়যন্ত্র পরিকল্পনার লক্ষণ দেখা যাচ্ছে। তিনি যে আদতে আওয়ামী লীগের দিকে আঙুল তুলছেন সেটা স্পষ্ট। তবে অনেকে বলছেন, সেটা সেনাবাহিনীর দিকে ইঙ্গিত হতে পারে। কারণ ইউনূস রাজনীতিবিদ না হয়েও রাজনীতি করছেন। আর রাজনীতিতে সবই সম্ভব। প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের যে কোনও বিভ্রান্তিকর পরিস্থিতি তৈরি হলে, আওয়ামী লীগের ঘাড়ে দোষ চাপায় এই সরকার। সেটা করে আর কত দিন পার পাওয়া যাবে? তিনি কি তবে ভয় পাচ্ছেন? এদিকে শেখ হাসিনা সরকারের পতন ঘটেছে এক বছর হয়ে গেল। এখনো সংস্কারের কোনও কাজ এগোয়নি। আর এই নিয়ে কি বলছেন দলীয় জোটের মুখপাত্র শাহাদাত হোসেন সেলিম
অর্থাৎ ইউনূসের পায়ের তলার মাটি সরে যাচ্ছে। যখন রাজনৈতিক দলগুলো তার বিপক্ষে কথা বলতে শুরু করেছে, এখন বোঝা যায় তার পতন নিশ্চিত। বলছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা।












Discussion about this post