• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
“চোরে চোরে মাসতুতো ভাই” সন্ত্রাসবাদ দমনে নাকি এক হল পাকিস্তান-বাংলাদেশ!

“চোরে চোরে মাসতুতো ভাই” সন্ত্রাসবাদ দমনে নাকি এক হল পাকিস্তান-বাংলাদেশ!

Raja Majumder by Raja Majumder
9 months ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
20
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

সন্ত্রাসবাদ দমন, অভ্যন্তরীণ নিরাপত্তা, মাদক নিয়ন্ত্রণ, মানবপাচার রোধের মতো বিষয়গুলিতে এবার একসঙ্গে কাজ করবে বাংলাদেশ ও পাকিস্তান। সেই সঙ্গে এ বার দুই দেশের কূটনীতিক এবং সরকারি আধিকারিকদের ভিসা ছাড়াই প্রবেশাধিকার দেওয়ার বিষয়ে সম্মত হয়েছে ইসলামাবাদ এবং ঢাকা। সবমিলিয়ে কেস জন্ডিস। সন্ত্রাসী, জঙ্গি ও জিহাদি উৎপাদনে যে দুই দেশ এই মুহূর্তে সবচেয়ে এগিয়ে, সেই দুই দেশই নাকি এখন হাত মিলিয়ে সন্ত্রাসবাদ দমন করবে। পাশাপাশি মাদক ও মানব পাচার রুখবে! বুধবার ঢাকায় বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে বৈঠক করেন পাকিস্তানের অভ্যন্তরীণমন্ত্রী মহসিন নকভি। সেখানেই দুই দেশ এই সমস্ত বিষয়ে একমত হয়েছে বলে দাবি করা হচ্ছে। আসল রহস্যটা কি? জোরদার চর্চা চলছে আন্তর্জাতিক মহলে।

ADVERTISEMENT

গত ২২ মে কাশ্মীরের পহেলগাঁওতে যে ভয়াবহ সন্ত্রাসী হামলা হয়েছিল, ভারত তার মোক্ষম জবাব দিয়েছে অপারেশন সিঁদুরের মাধ্যমে। প্রায় চারদিন ধরে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ হয়েছে। যাতে ভারতীয় সেনা ও বিমানবাহিনী পাকিস্তানের ৯টি জঙ্গিঘাঁটি ও পাক সেনাবাহিনীর ১৭-১৯টি সামরিক ও বিমানঘাঁটি গুঁড়িয়ে দেয়। এই জোরদার থাপ্পড় খেয়েও পাকিস্তান সমঝে যায়নি, তাঁরা এবারে বাংলাদেশকে হাতিয়ার করে ভারতকে চাপে ফেলতে চাইছে। আর বাংলাদেশের বর্তমান অন্তরবর্তীকালীন সরকারও ১৯৭১ পূর্ববর্তী অবস্থায় ফিরতে চেয়ে পাকিস্তানকে বুকে টেনে নিচ্ছে। ফলে ভারতীয় উপমহাদেশে একটা অস্থিরতার পরিবেশ সৃষ্টি হচ্ছে ধীরে ধীরে। এটা ভারতের জন্য বড় হুমকি বলেই মনে করছেন কূটনৈতিক মহলের একটা বড় অংশ।
সম্প্রতি কর্মীদের জন্য ‘শালীন পোশাকবিধি’জারি করেছিল বাংলাদেশ ব্যাঙ্ক। পুরুষ কর্মীদের জিন্‌সের প্যান্ট না-পরার জন্য বলা হয়েছিল। মহিলা কর্মীদেরও ছোট হাতা এবং স্বল্পদৈর্ঘ্যের পোশাক না-পরার কথা বলা হয় ওই নির্দেশিকায়। এমনকি মহিলা কর্মীরা কেউ ‘হেড স্কার্ফ’ বা হিজাব পরলে তা-ও সাদামাটা হতে হবে বলে জানানো হয়েছিল। বাংলাদেশের প্রধান ব্যাঙ্কের এই তালিবানি ফতোয়া সামনে আসতেই শুরু হয় প্রবল বিতর্ক। ফলে তড়িঘড়ি সেই নির্দেশিকা প্রত্যাহার করে নেয় বাংলাদেশ ব্যাঙ্ক কর্তৃপক্ষ। বাংলাদেশে যে ধীরে ধীরে কট্টর ইসলামি শাসন জারি করার চেষ্টা হচ্ছে, এটা তার একটা ছোট্ট নমুনা বলে মনে করছেন বিশেষজ্ঞ মহল। পাশাপাশি বাংলাদেশ যে ধীরে ধীরে পাকিস্তানের দিকেও প্রবলভাবে ঝুঁকছে, সেটাও স্পষ্ট হচ্ছে। সম্প্রতি পুলিশের প্রশিক্ষণের বিষয়েও বাংলাদেশ ও পাকিস্তান একে অপরের সঙ্গে সহযোগিতা করবে বলে স্থির হয়েছে। খুব শীঘ্রই বাংলাদেশের একটি প্রতিনিধিদল ইসলামাবাদের ন্যাশনাল পুলিশ অ্যাকাডেমিতে যাবে। সবচেয়ে বড় বিষয় হল, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে এবার কোনও দেশের নাগরিকদেরই আগাম ভিসা নিতে হবে না। দুই দেশে যাঁদের কাছে কূটনৈতিক এবং সরকারি পাসপোর্ট থাকবে, তাঁদের ভিসা ছাড়াই প্রবেশাধিকার পাবেন। এই দুটি সিদ্ধান্তেই বোঝা যায়, দুই দেশের পারস্পরিক সম্পর্ক কতটা মধুর হয়েছে। তবে কেন বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গির আলম চৌধুরীর সঙ্গে পাকিস্তানের অভ্যন্তরীণমন্ত্রী মহসিন নকভির বৈঠকের পর সন্ত্রাসবাদ দমন ও মাদক পাচার রোধের বিষয় নিয়ে বিবৃতি দেওয়া হল? কূটনৈতিক মহলের মতে, এটা হল নজর ঘোরানোর কৌশল।
এমনিতেই বাংলাদেশ এখন সন্ত্রাসী রাষ্ট্রের তকমা পাওয়ার দোরগোড়ায় দাঁড়িয়ে। জাতিসংঘের মানবাধিকার হাইকমিশন নবম দেশ হিসেবে বাংলাদেশেও তাঁদের মিশন চালু করতে চলেছে। অর্থাৎ বাংলাদেশ উপদ্রুত অঞ্চল হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেতে চলেছে খুব শীঘ্রই। এই পরিস্থিতিতে আরেক জঙ্গিরাষ্ট্র পাকিস্তানের সঙ্গে সন্ত্রাসবাদ দমন চুক্তি করে আন্তর্জাতিক মঞ্চে কিছু একটা প্রমাণ করতে মরিয়া বাংলাদেশের ইউনূস প্রশাসন। কিন্তু তলে তলে পাকিস্তানের আইএসআই ও পাক সেনাকর্তারা বাংলাদেশে রোহিঙ্গাদের জঙ্গি প্রশিক্ষণ চালিয়ে যাচ্ছে। ভারতীয় গোয়েন্দাদের কাছে নির্দিষ্ট প্রমান থাকাটা অস্বাভাবিক নয়। আর সেই প্রমান যে মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ডের কাছে পৌঁছে যায়নি, সেটাও ভাবা অন্যায়। এই আবহে বাংলাদেশের মুহাম্মদ ইউনূস সরকার এখন চাপে, তাই মুসলিম বিশ্বে দুই প্রভাবশালী দেশ পাকিস্তান ও তুরস্ককে পাশে পেতে মরিয়া প্রচেষ্টা করে চলেছেন তিনি। কিন্তু শাক দিয়ে কি মাছ ঢাকা যায়? ইতিমধ্যেই বাংলাদেশের রাজধানী ঢাকায় কয়েকটি মুসলিম কট্টরপন্থী সংগঠন এবং নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিজবুত তেহরী প্রকাশ্যে মার্চ ফর খিলাফৎ আয়োজন করে আন্তর্জাতিক নজরে চলে এসেছে। বাংলাদেশ সেনা দেশের নাগরিকদের উপরেই নির্বিচারে গুলি চালাচ্ছে। বিভিন্ন সময় জিহাদি ফতোয়া জারি হচ্ছে। মুহাম্মদ ইউনূস সব কিছুই মুখ বুজে মেনে নিচ্ছেন। ফলে তাঁর দিন ঘনিয়ে আসছে। এ কথা বলাই বাহুল্য।

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

Previous Post

ইউনূসের বাংলাদেশের পোশাকশিল্পের কফিনে শেষ পেরেক ব্রিটেনের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি সই ভারতের!

Next Post

এবার বিহার স্টাইলে বঙ্গেও নির্বাচন কমিশনের SIR! কাঁপছে তৃণমূল, হাসছে বিজেপি

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by Rupendu Das
March 31, 2026
0
38
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by Rupendu Das
March 31, 2026
0
32
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by Rupendu Das
March 31, 2026
0
35
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by Rupendu Das
March 31, 2026
0
44
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by Rupendu Das
March 31, 2026
0
27
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by Rupendu Das
March 31, 2026
0
14
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by Rupendu Das
March 31, 2026
0
15
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by Rupendu Das
March 31, 2026
0
31
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by Rupendu Das
March 30, 2026
0
51
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by Rupendu Das
March 30, 2026
0
17
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
এবার বিহার স্টাইলে বঙ্গেও নির্বাচন কমিশনের SIR! কাঁপছে তৃণমূল, হাসছে বিজেপি

এবার বিহার স্টাইলে বঙ্গেও নির্বাচন কমিশনের SIR! কাঁপছে তৃণমূল, হাসছে বিজেপি

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি