• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
বাংলাদেশের হাওয়া বদলে যাচ্ছে! এক বছরেই হাওয়া বেরিয়ে গেল এনসিপির

বাংলাদেশের হাওয়া বদলে যাচ্ছে! এক বছরেই হাওয়া বেরিয়ে গেল এনসিপির

administrator by administrator
11 months ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
25
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

বাংলাদেশে যখন প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস আসে, তখন সাধারণ মানুষের কপালে চিন্তার ভাঁজ পড়ে। কিন্তু একদল নব্য রাজনৈতিক নেতাদের জন্য এই দুর্যোগ যেন আশির্বাদ। ২০২৫ সালের বন্যার আশঙ্কায় যখন দেশবাসী শঙ্কিত, তখন জাতীয় নাগরিক পার্টির ব্যানারে এই নেতারাই মানুষের আবেগকে পুঁজি করে ফেনী বন্যার বন্যার্তদের জন্য প্রায় ১১ কোটি টাকা ত্রাণ সংগ্রহ করেছিলেন। কিন্তু সেই ত্রাণের টাকা কোথায় খরচ হল, কাঁদের সাহায্য করা হল, তা আর দেখা যায়নি। অভিযোগ, সেই ত্রাণের টাকায় কেনা হয়েছে বিলাসবহুল গাড়ি, যা নেতাদের ব্যক্তিগত প্রচারণায় ব্যবহৃত হচ্ছে। আর এটা নিয়ে হইচই শুরু হতেই, হাসনাত আবদুল্লাহর মতো ছাত্র নেতারা ‘তহবিল সুরক্ষিত আছে’ এবং ‘অডিট রিপোর্ট আসছে’ বলে জনগণকে আশ্বস্ত করেছিলেন। কিন্তু সেই অডিট রিপোর্ট আজও দিনের আলো দেখেছে কিনা জানা যায়নি। বিগত এক বছরে, এই এনসিপি নামক নব্য মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে একশো-একটি অভিযোগ উঠেছে। কিন্তু কোনও এক অজ্ঞাত কারণে সেই অভিযোগ নিয়ে কোনও থানায় এফআইআর হয়েছে বা কোনও সংবাদপত্রে খবর ছাপা হয়নি। অথচ সোশ্যাল মিডিয়ায় হইচই শুরু হওয়ার পর, সেই নেতারা যখন নিজেদের ফেসবুক পেজে দোহাই দেয়। সেটা নিয়ে সংবাদমাধ্যম একটি ক্ষুদ্র প্রতিবেদন প্রকাশ করে।

ADVERTISEMENT

রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশের পর শুরু থেকেই জাতীয় নাগরিক পার্টির শীর্ষ কয়েকজন নেতার বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ উঠেছে। এমনকি অনিয়ম ও দুর্নীতির অভিযোগে এরই মধ্যে দলের একজন যুগ্ম সদস্য সচিবকে দল থেকে অব্যাহতিও দেওয়া হয়েছে। এনসিপির শীর্ষ নেতা সারজিস আলম নিজ এলাকায় বিশাল গাড়িবহর নিয়ে শোডাউন দেওয়ার বিষয়টি নিয়ে নানা সমালোচনা হয়েছে। হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম দুদক চেয়ারম্যানের সাথে দেখা করার বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছিল। এগুলি ছাড়াও বাংলাদেশের বিভিন্ন জায়গায় জাতীয় নাগরিক পার্টির নেতাদের বিরুদ্ধে নানা দুর্নীতি ও অনিয়মের অভিযোগ এসেছে। সম্প্রতি, ৫০ লক্ষ টাকা চাঁদা নেওয়ার সময় হাতে নাতে ধরা পড়েছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক শীর্ষ নেতা-সহ পাঁচজন। যা নিয়ে মুখ পুড়েছে জুলাই আন্দোলনের অন্যতম মুখ এই সংগঠনের। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয়, যে সংগঠনটির কেন্দ্রীয় কমিটি বাদে অন্য সব কমিটি স্থগিত করতে হয়েছে।

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, নাগরিক কমিটি এরকম নানা ব্যানারে গত বছর জুলাই আন্দোলন সংগঠিত করেছিল বাংলাদেশের ছাত্র-জনতা। গত বছর ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর থেকে এই সংগঠনগুলির কয়েকজন শীর্ষ নেতারা জাতীয় নায়কের মর্যাদা পেয়েছিল। নাহিদ ইসলাম, হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম-সহ আরও বেশ কয়েতজন। তাঁরা কার্যত অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের সর্বময় কর্তা। তাঁরাই সরকারি শীর্ষ পদে কে বা কারা বসবেন ঠিক করছেন। পুলিশের কোন কর্মকর্তা কোথায় পোস্টিং পাবেন ঠিক করছেন। এমনকি কোনও কর্পোরেশনে কে মেয়র হবেন সেটাও ঠিক করে দিচ্ছেন। সেই ক্ষমতার সঙ্গে তাঁরা যে দুর্নীতি ও অনিয়ম করতে শুরু করেছিলেন সেটাও সামনে আসতে শুরু করে। চাঁদাবাজি, তোলাবাজিতেও এনসিপি অন্য সব রাজনৈতিক দলকে ছাপিয়ে যায়। উপদেষ্টা আসিফ মাহমূদ সজীব ভূঁইয়ার ব্যাগ থেকে ঢাকা বিমানবন্দরে উদ্ধার হয় একে-৪৭ রাইফেলের তাজা কার্তুজ। সেই উপদেষ্টার বাবাকে নিয়ে নানা অভিযোগ। সারজিসের বিয়ের বিপুল খরচ কে দিলেন, সেটা নিয়েও ছিল বিস্তর প্রশ্ন। কিন্তু সবকিছুকে ছাপিয়ে গিয়েছে লাগামহীন দুর্নীতি ও অনিয়ম। যা মূলত এই নব্য রাজনৈতিক দলের নেতাদের কার্যত জনবিচ্ছিন্ন করে দিয়েছে। এর পাশাপাশি মুক্তিযুদ্ধকে অস্বীকার, মুক্তিযোদ্ধাদের অপমান, বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানকে অপমান। বাংলাদেশের সংবিধানকে কবর দেওয়ার হুমকিও বাংলাদেশের সাধারণ মানুষ ভালোভাবে নেয়নি।

গণঅভ্যুত্থানের এক বছরও হয়নি। বাংলাদেশে হাওয়া ঘুরতে শুরু করেছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দিয়ে শুরু, জাতীয় নাগরিক পার্টি দিয়েই কি শেষ হয়ে যাবে এই নব্য স্বাধীনতা সংগ্রামী ছাত্র নেতাদের দৌঁড়াত্ম? বাংলাদেশের রাজনৈতিক ওয়াকিবহাল মহল অন্তত তাই মনে করছেন। তাঁদের দাবি, এনসিপি আসন্ন ভোটে কিছুই করতে পারবে না। বহু জায়গায় জামানতও জব্দ হতে পারে। কারণ, এই লাগামহীন দুর্নীতি এবং দাদাগিরি। যা বাংলাদেশের মানুষ ইতিমধ্যেই বয়কট করতে শুরু করেছে। প্রথমে গোপালগঞ্জ, পরে কক্সবাজারে এনসিপি ব্যাপক তাড়া খেয়েছে। এখন জানা যাচ্ছে, সেনাবাহিনীও তাঁদের নিরাপত্তা দিতে অস্বীকার করেছে। আর এটা যদি হয়, তাহলে গণঅভ্যুত্থানের এক বছরের মধ্যেই নাহিদ, সারজিস, হাসনাতরা নায়ক থেকে খলনায়কে পরিণত হয়ে যাবেন।

Author

  • administrator
    administrator

    View all posts

Previous Post

মালদার মুসলিম মহিলা অত্যাচারের গল্প। মমতার মিথ্যাচারিতা ফাঁস করলেন দিল্লি পুলিশের ডিএসপি

Next Post

৫ আগস্ট বাংলাদেশে পাল্টা অভ্যুত্থান! শেখ হাসিনার পরিকল্পনা কী?

administrator

administrator

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by administrator
March 31, 2026
0
73
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by administrator
March 31, 2026
0
50
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by administrator
March 31, 2026
0
70
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by administrator
March 31, 2026
0
77
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by administrator
March 31, 2026
0
44
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by administrator
March 31, 2026
0
31
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by administrator
March 31, 2026
0
38
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by administrator
March 31, 2026
0
49
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by administrator
March 30, 2026
0
83
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by administrator
March 30, 2026
0
33
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
৫ আগস্ট বাংলাদেশে পাল্টা অভ্যুত্থান! শেখ হাসিনার পরিকল্পনা কী?

৫ আগস্ট বাংলাদেশে পাল্টা অভ্যুত্থান! শেখ হাসিনার পরিকল্পনা কী?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি