• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
চিনের চেয়ারম্যান আমারও চেয়ারম্যান!  পাক প্রধানমন্ত্রীর অদ্ভুত দাবি ঘিরে শোরগোল

চিনের চেয়ারম্যান আমারও চেয়ারম্যান! পাক প্রধানমন্ত্রীর অদ্ভুত দাবি ঘিরে শোরগোল

Raja Majumder by Raja Majumder
8 months ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
43
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

ভূ-রাজনীতির উসুল হল, এখানে কেউ মিত্র না, কেউ শত্রুও না। অর্থাৎ কাল যে আমার বন্ধু ছিল, আজ সে শত্রুতে পরিণত হতে পারে, আবার শত্রুই কখনও মিত্র হয়ে ওঠে। আর দক্ষিণ এশিয়ার ভূ-রাজনীতি এই মুহূর্তে এরকমই কিছু কোলাজে ঠাসা। চিনের তিয়ানজিনে শুরু হয়েছে সাংহাই কর্পোরেশন অর্গানাইজেশন বা এসসিও সম্মেলন। যেখানে এশিয়া মহাদেশের তাবড় রাষ্ট্রনেতারা উপস্থিত। রবিবার সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে আয়োজিত ফ্যামিলি ফটো সেশন হল। সম্মেলনে উপস্থিত সমস্ত রাষ্ট্রনেতারা পাশাপাশি দাঁড়ালেন ছবি তোলার জন্য। আর সেখানেই এক ফ্রেমে বন্দি হলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পাকিস্তানের প্রধানমন্ত্রী সেহবাজ শরীফ। ওই একই সারিতে ছিলেন চিনের রাষ্ট্রপতি শি শি জিনপিং, তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান, ইরানের প্রেসিডেন্ট পেজেস্কিয়ান এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, মালদ্বীপের প্রেসিডেন্ট মহম্মদ মুইজ্জু। অপারেশন সিঁদুরের পর এই প্রথম একই মঞ্চে দেখা গেল নরেন্দ্র মোদি ও সেহবাজ শরীফকে। যদিও তাঁদের মধ্যে যথেষ্ট দূরত্ব ছিল এবং একে অপরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎটুকুও হয়নি বলে যানা গিয়েছে। এর মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হল পাক প্রধানমন্ত্রীর এক কাণ্ড, যা নিয়ে হাসির রোল উঠেছে। রবিবার ফ্যামিলি ফটোশুটের পর রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন যখন সামনের দিকে এগিয়ে যাচ্ছিলেন অন্যান্য রাষ্ট্রপ্রধানদের সঙ্গে, সেই সময় পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ কার্যত ধাক্কাধাক্কি করেই পুতিনের সামনে আসার চেষ্টা করেন। যা দেখে থমকে যান রাশিয়ান প্রেসিডেন্ট। এরপরই শাহবাজ হাসিতে গদগদ হতে করমর্দন করেন পুতিনের সঙ্গে। ভাবখানা এমন যে পুতিনের সঙ্গে হাত মিলিয়ে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে টেক্কা দিলেন। তবে পাক প্রধানমন্ত্রীর কীর্তি এখানেই থেমে নেই। চিনের তিয়ানজিনে এসসিও সম্মেলনে যোগ দেওয়ার আগে তিয়ানজিন বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলেন শেহবাজ শরীফ। সেখানে গিয়ে তিনি চিনে পাঠরত পাকিস্তানি পড়ুয়াদের সঙ্গে দেখা করেন। পাকিস্তানের সংবাদপত্র ‘ডন’-এর প্রতিবেদন অনুযায়ী, ওই বিশ্ববিদ্যালয়ে ভাষণ দিতে গিয়ে চিনের প্রেসিডেন্ট শি জিনপিঙের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন পাক প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, প্রেসিডেন্ট শি যেভাবে ভাবেন, যে দৃষ্টিতে বিশ্বকে দেখেন, পাকিস্তানের বর্তমান সরকারও সেই ভাবেই চলার চেষ্টা করছে। সোশ্যাল মিডিয়ায় এটা নিয়েও ট্রোল হতে শুরু করেছেন পাক প্রধানমন্ত্রী। কেউ কেউ বলছেন, ‘বন্ধুত্ব’ এতটাই যে পাকিস্তানকে যেন চিনের প্রেসিডেন্টের হাতে তুলে দিতে পারলে তিনি বেঁচে যান। যদিও ওয়াকিবহাল মহলের দাবি, অপারেশন সিঁদুরে প্রবল ধাক্কা খেয়ে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির মার্কিন যুক্তরাষ্ট্রের দিকে ঝুঁকেছেন। ইতিমধ্যেই তিনি দুবার মার্কিন সফর করেছেন, এমনকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আসিম মুনিরই প্রথম নোবেল শান্তি পুরস্কারের জন্য সুপারিশ করার দাবি জানান। এর আগে পর্যন্ত পাকিস্তান ছিল চিনের বিশ্বস্ত সঙ্গী। অপারেশন সিঁদুরের পর চিনের হাত ছেড়ে যুক্তরাষ্ট্রের হাত ধরতে চাইছে ইসলামবাদ। যা মোটেই পছন্দ করছে না বেজিং। অপরদিকে ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতির ধাক্কা সামলাতে চিন ভারতের কাছাকাছি আসার চেষ্টা করছে। এক জোট হওয়ার চেষ্টায় ভারত, চিন ও রাশিয়া। ফলে দক্ষিণ এশিয়ার ভূরাজনীতি দ্রুত বদলে যাচ্ছে। ফলে মার্কিন হাত ধরার ফলে কার্যত একঘরে হয়ে পড়ছে ইসলামবাদ। ফলে এসসিও মঞ্চকে কাজে লাগিয়ে কখনও চিনের প্রেসিডেন্টের ঢালাও প্রশংসা করছেন শেহবাজ শরীফ, আবার কখনও পুতিনের দৃষ্টি আকর্ষণের জন্য ধাক্কাধাক্কি করতেও পিছপা হচ্ছেন না তিনি। অপরদিকে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া আরেকটি ভিডিওয় দেখা যাচ্ছে, সম্মেলনের ফাঁকে, হাঁটতে হাঁটতে এগিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। একে অপরের সঙ্গে আলোচনায় মশগুল তাঁরা। পাশেই এক ধারে দাঁড়িয়ে রয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ় শরিফ। তাঁর দৃষ্টি মোদি-পুতিনের দিকে। কিন্তু দুই রাষ্ট্রপ্রধানের কেউই পাক প্রধানমন্ত্রীর দিকে ফিরেও তাকালেন না।

ADVERTISEMENT

শেহবাজ শরীফ ভালো করেই জানেন, ভারত ও চিনের সীমান্ত সমস্যা মিটে গেলে পাক অধিকৃত কাশ্মীর আর তাঁদের হাতে থাকবে না। কারণ কাশ্মীরের বিতর্কিত ওই অংশের কিছুটা চিনকে দিয়ে রেখেছে পাকিস্তান। ইসলামবাদ ভালো করেই টের পাচ্ছে বেজিং কি চাইছে। ভারত ও চিন যদি জোট বাধে, তাহলে পাকিস্তানের অস্তিত্ব সংকট দেখা দেবে। সেই জন্যই চিনা প্রেসিডেন্ট শি জিংপিনকে সন্তুষ্ট করতে মরিয়া পাক প্রধানমন্ত্রী বলেন, প্রেসিডেন্ট শি জিনপিং গোটা বিশ্বকে শিখিয়েছেন কীভাবে বছরের পর বছর বন্ধুত্ব বজায় রাখতে হয়। এই দুই দেশের বন্ধুত্ব শুধুমাত্র টিকে রয়েছে প্রতিশ্রুতি ও একই দৃষ্টিভঙ্গির কারণে। ঐক্যবদ্ধ পদক্ষেপ এবং পারস্পরিক সহযোগিতার উপর ভিত্তি করে এতটা পথ পেরিয়ে এসেছে পাকিস্তান ও চিন। প্রসঙ্গত, তিয়ানজিন বিশ্ববিদ্যালয়ে যখন পাক প্রধানমন্ত্রী ভাষণ দিচ্ছেন, তার আগেই দ্বিপাক্ষিক বৈঠক সেরে ফেলেছেন মোদি ও জিংপিন। ইতিবাচক ওই বৈঠকে দুই দেশ বিবাদ ভুলে একে অপরের পরিপূরক হওয়ার বার্তা দিয়েছে। এটা পাকিস্তানের কাছে প্রতিকূল পরিবেশ বলেই মনে করছেন কূটনৈতিক মহলের একাংশ। যদিও পাক প্রধানমন্ত্রীর ভাষনেও সেই প্রতিকূলতার প্রসঙ্গ উঠে এসেছে। শেহবাজ বলেন, এই দুই দেশের বন্ধুত্ব চিরকাল টিকে থাকবে, সে যত বড়ই প্রতিকূলতা বা চ্যালেঞ্জ তৈরি হোক না কেন। এই সম্পর্ক সিল্ক রুটের মতোই পুরনো। তবে পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ চিন ও রাশিয়ার প্রেসিডেন্টকে তেল মারার চেষ্টা করলেন বটে, কিন্তু তাতে খুব একটা চিড়ে ভেজেনি। কারণ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এসসিও সম্মেলনের যাবতীয় ফোকাস টেনে নিয়েছেন। ফলে দু-নৌকায় পা দেওয়া পাকিস্তান এখন প্রবল চাপে, এ কথা বলাই বাহুল্য।

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

Previous Post

আক্রান্ত নূর! নির্বাচন পিছিয়ে দেওয়ার পালে হাওয়া দিচ্ছেন ইউনূস?

Next Post

প্রধান বিচারপতির সাক্ষাতে সেনাপ্রধান বাংলাদেশে কি ফের অভ্যুত্থান?

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by Rupendu Das
March 31, 2026
0
35
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by Rupendu Das
March 31, 2026
0
28
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by Rupendu Das
March 31, 2026
0
33
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by Rupendu Das
March 31, 2026
0
44
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by Rupendu Das
March 31, 2026
0
24
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by Rupendu Das
March 31, 2026
0
14
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by Rupendu Das
March 31, 2026
0
15
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by Rupendu Das
March 31, 2026
0
31
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by Rupendu Das
March 30, 2026
0
51
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by Rupendu Das
March 30, 2026
0
17
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
প্রধান বিচারপতির সাক্ষাতে সেনাপ্রধান বাংলাদেশে কি ফের অভ্যুত্থান?

প্রধান বিচারপতির সাক্ষাতে সেনাপ্রধান বাংলাদেশে কি ফের অভ্যুত্থান?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি