• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
প্রধান বিচারপতির সাক্ষাতে সেনাপ্রধান বাংলাদেশে কি ফের অভ্যুত্থান?

প্রধান বিচারপতির সাক্ষাতে সেনাপ্রধান বাংলাদেশে কি ফের অভ্যুত্থান?

Raja Majumder by Raja Majumder
8 months ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
27
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

রবিবার বাংলাদেশে এক ঘটনাবহুল দিন ছিল, যা ওই দেশের রাজনীতিতে ইঙ্গিতপূর্ণ পরিবর্তনের জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করছেন ওয়াকিবহাল মহল। প্রথমেই কয়েকটি ঘটনা পর পর জেনে নেওয়া যাক, তারপরে বিশ্লেষণ করা যাবে।

প্রথম ঘটনা – বাংলাদেশের প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে বৈঠকে করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। রবিবার বেলা সাড়ে এগারোটা নাগাদ জেনারেল ওয়াকার প্রধান বিচারপতির গুলশানের বাসভবনে যান। দুজনের মধ্যে বেশ কিছুক্ষণ একান্ত বৈঠক হয়, তবে কোন বিষয়ে এই বৈঠক তা জানা যায়নি।
দ্বিতীয় ঘটনা – বাংলাদেশ সশস্ত্রবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল কামরুল হাসান রবিবার দুপুরে বাংলাদেশের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করেন। তাঁদের মধ্যেও দীর্ঘ বৈঠক হয়।
তৃতীয় ঘটনা – ঠিক একই সময় রাজধানী ঢাকার ধানমন্ডিতে ছাত্রলীগ-আওয়ামী লীগের ঝটিকা মিছিল হয়েছে। সেই মিছিলেন একাধিক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যাচ্ছে আড়াইশো থেকে তিনশো লোকের মিছিল হয় ঢাকার রাস্তায়। জয় বাংলা স্লোগান দিয়ে পথচলতি মানুষজনও তাঁদের সঙ্গে মিছিলে যোগ দিয়েছেন। পুলিশ জানিয়েছে, এত দ্রুত মিছিলটি শুরু হয় যে খবর পেয়ে বাহিনী পৌঁছনোর আগেই সকলে পালিয়ে যান।
চতুর্থ ঘটনা – আওয়ামী লীগ এই প্রথম জেনারেল ওয়াকারের সমর্থনে প্রকাশ্যে বিবৃতি দিয়েছে। আওয়ামী লীগের ফেসবুক পেজে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, সম্প্রতি সেনাপ্রধানকে নিয়ে কুরুচিপূর্ণ স্লোগান ও অবমাননাকর মন্তব্য ছড়ানো হচ্ছে। এর মাধ্যমে সেনাবাহিনীকে হেয় করে দেশের ভেতরে বিভ্রান্তি সৃষ্টি এবং বাইরের বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার নোংরা ষড়যন্ত্র চলছে। প্রশ্ন জাগে,কে বা কারা এই অপচেষ্টার নেপথ্যে? উত্তর স্পষ্ট যারা রাষ্ট্রকে দুর্বল করতে চায়, যারা অবৈধ অস্ত্রের জোরে ক্ষমতার ভাগ চায়, তারাই সেনাবাহিনীর বিরুদ্ধে এই অপতৎপরতায় লিপ্ত।
পঞ্চম ঘটনা – বাংলাদেশের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলি একযোগেই আচমকা অশান্ত হয়ে উঠেছে। চবিতে ছাত্রদের ওপর ব্যাপক হামলা. রাবিতে ছাত্রদল বনাম বাকি ছাত্ররা মুখোমুখি সংঘর্ষের লিম্প আবার ডাকসু নির্বানকে বানচাল করার জন্য হাইকোর্টের দারস্থ হয়েছে বামেরা। সবমিলিয়ে ফের একবার ছাত্র আন্দোলনের মতো পরিস্থিতি বাংলাদেশে।
এই পাঁচটি বিষয় ছাড়াও আরও বেশ কিছু ঘটনা ঘটছে বাংলাদেশের রাজনীতি ও প্রশাসনের অন্দরে। ইউনুস সরকারের একাধিক সূত্র বলছে,ওয়াকারের বিরুদ্ধে ফের আর্মি ক্যু করার দিকে এগোচ্ছে এক শ্রেণির সেনা আধিকারিকগণ। যদিও এর আগেও এই চেষ্টা একাধিকবার হয়েছে, কিন্তু সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামানের পদ এখনও টিকে আছে। ঠিক এই সুত্র ধরেই সেনাপ্রধানের আচমকা প্রধান বিচারপতির বাসভবনে গিয়ে বৈঠক করাটা যথেষ্টই তাৎপর্যপূর্ণ। আরেকটি সূত্র বলছে, এবার জেনারেল ওয়াকারই বাংলাদেশে ক্যু করার তোড়জোড় শুরু করেছেন। তাঁর চিন সফর থেকে ফেরার পরই প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন ওয়াকিবহাল মহল। জেনারেল ওয়াকারের অনুগত বাহিনী ইতিমধ্যেই তৎপরতা দেখাতে শুরু করেছে। এই আবহে ওয়াকারের বিরুদ্ধ গোষ্ঠী কোয়ার্টার মাস্টার জেনারেল কামরুল হাসানের প্রধান উপদেষ্টার সাক্ষাৎও গুরুত্বপূর্ণ। সেনাবাহিনীর মধ্যে কোনও উত্তেজনা সৃষ্টি হওয়ার সম্ভাবনা প্রবল। মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের বৈধতা নিয়ে ইতিমধ্যেই আদালতে মামলা চলছে। আগামী অক্টোবরে চুরান্ত শুনানি হতে পারে। সেনাপ্রধান কি সেই বিষয়েই আলোচনা করতে প্রধান বিচারপতির বাসভবনে গেলেন? যদি তিনি নিজেই ইউনূস সরকারকে সরিয়ে ক্ষমতা হাতে নেন, সে ক্ষেত্রে আইনগত দিকগুলি খতিয়ে দেখলেন বলেও মনে করছেন অনেকে।
বাংলাদেশের রাজনীতি এবং কূটনীতি সম্পর্কে যারা খোঁজ খবর রাখেন, তাঁদের মধ্যে কয়েকজন বিশ্লেষকের দাবি, বর্তমান ইউনুস সরকারকে সরিয়ে আরেকটি ভারত- ও আওয়ামীলীগ-বান্ধব তত্ত্বাবধায়ক সরকারকে ক্ষমতায় নিয়ে আসার পরিকল্পনা হয়ে গিয়েছে। সাংবিধানিকভাবে তত্ত্বাবধায়ক সরকার ফিরে আনার চেষ্টাও করা হচ্ছে। এবং তা ডিসেম্বর মাসের মধ্যেই করা হতে পারে। উল্লেখ্য, বর্তমান বিচারপতির মেয়াদকাল আগামী ডিসেম্বরের মধ্যেই শেষ হবে, সে ক্ষেত্রে তাঁকেই নতুন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করে নির্বাচন করানো হতে পারে। সবমিলিয়ে মুহাম্মদ ইউনূসের কঠিন সময় আসন্ন।

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

ADVERTISEMENT
Previous Post

চিনের চেয়ারম্যান আমারও চেয়ারম্যান! পাক প্রধানমন্ত্রীর অদ্ভুত দাবি ঘিরে শোরগোল

Next Post

বাংলাদেশের তিন প্রধানের সঙ্গে সেনাপ্রধান! সেনাপ্রধানের এই তৎপরাতার কারণ কি?

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by Rupendu Das
March 31, 2026
0
33
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by Rupendu Das
March 31, 2026
0
28
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by Rupendu Das
March 31, 2026
0
33
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by Rupendu Das
March 31, 2026
0
44
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by Rupendu Das
March 31, 2026
0
24
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by Rupendu Das
March 31, 2026
0
14
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by Rupendu Das
March 31, 2026
0
15
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by Rupendu Das
March 31, 2026
0
31
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by Rupendu Das
March 30, 2026
0
51
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by Rupendu Das
March 30, 2026
0
17
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
বাংলাদেশের তিন প্রধানের সঙ্গে সেনাপ্রধান! সেনাপ্রধানের এই তৎপরাতার কারণ কি?

বাংলাদেশের তিন প্রধানের সঙ্গে সেনাপ্রধান! সেনাপ্রধানের এই তৎপরাতার কারণ কি?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি