• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
ইউনূসের বাংলাদেশ কেন টাইম বোমা? জানিয়ে দিল জাপানি কাগজ!

ইউনূসের বাংলাদেশ কেন টাইম বোমা? জানিয়ে দিল জাপানি কাগজ!

Raja Majumder by Raja Majumder
7 months ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
46
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

বাংলাদেশের জনগণের সাথে অনেকেই আশা করেছিলেন যে হাসিনার ক্ষমতাচ্যুতির ফলে বাংলাদেশের গণতন্ত্রে উত্তরণের পথ খুলে যাবে। কিন্তু হল ঠিক উল্টোটাই। ২০০৬ সালে নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মুহাম্মদ ইউনূস বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে বসার পর থেকেই বাংলাদেশ আর ধর্মনিরপেক্ষ নেই, বরং হাসিনাকে উৎখাত করার পিছনে পেশীশক্তি হিসেবে কাজ করা ইসলামিক কট্টরপন্থী সংগঠনগুলি অতি সক্রিয় হয়ে ওঠে। তাঁরাই আজ বাংলাদেশের নির্ণয়ক শক্তি হিসেবে উঠে এসেছে, এক্ষেত্রে মুহাম্মদ ইউনূস একজন “নামমাত্র” শাসকে পরিণত হয়েছেন। যদিও নোবেলজয়ী এই অর্থনীতিবিদ গোটা বিশ্বেই জনপ্রিয় ছিলেন তাঁর গ্রামীণ ব্যাঙ্ক ও মাইক্রো ফিনান্সের জন্য। তাঁর নোবেল পুরস্কারের পিছনে প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতি বিল ক্লিনটন ইউনূসের পক্ষে তদবিরের ঘটনাও অনেকে অস্বীকার করেন না। এ কথা অনস্বীকার্য যে, মুহাম্মদ ইউনূস হিলারি ক্লিন্টন ফাউন্ডেশনে প্রচুর অর্থ সাহায্য করেন। ফলে তাঁর নোবেল পাওয়ার পিছনে যতটা না পরিষেবার সম্পর্ক তার চেয়েও বেশি ভূ রাজনৈতিক অঙ্ক জড়িত। যাইহোক, বর্তমান বাংলাদেশে তিনিই কার্যত সর্বময় কর্তা এবং তাঁর পিছনে ইসলামিক শক্তিগুলি একজোট হওয়া এক অন্য বার্তা দেয়।

ADVERTISEMENT

ইউনূসের শাসনকালের এক বছরে বাংলাদেশ সামাজিক ও গণতান্ত্রিকভাবে কতটা পিছিয়েছে, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি কতটা খারাপ হয়েছে তা নিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম খুব একটা মাথা ঘামায়নি। এর পিছনেও ছিল দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক প্রভাব। কিন্তু বিগত এক মাসে পরিস্থিতি পাল্টেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফ নীতি এবং রাশিয়ার তেল কেনা নিয়ে চিন ও ভারতকে কোন ঠাসা করার প্রচেষ্টা দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতি বদলে দিয়েছে। সাম্প্রতিক এসসিও সম্মেলনে উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চীনের রাষ্ট্রপতি শি জিংপিন এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লদিমির পুতিন। নরেন্দ্র মোদি তিন সফরে যাওয়ার আগে জাপানেও দুদিন ঘুরে এসেছিলেন। এরপরই আচমকা পরিবর্তন হয় পরিস্থিতি। চিন, রাশিয়া ভারতের পাশে দাঁড়ায় এবং জাপানও ভারতে বিপুল বিনিয়োগের প্রতিশ্রুতি দেয়। তাৎপর্যপূর্ণভাবে নরেন্দ্র মোদি জাপান সফর সেরে ফেরার পরই জাপানের প্রথম সারির এক সংবাদপত্র বাংলাদেশ প্রসঙ্গে এক বিস্ফোরক প্রতিবেদন প্রকাশ করে। যা নিয়ে এখন আলোচনা শুরু হয়েছে বাংলাদেশের রাজনীতিতে।

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

দি জাপান টাইমসের হেডলাইন হল, “বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি টাইম বোমা”। তাতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে কিভাবে মুহাম্মদ ইউনূসের রাজত্বে ইসলামিক জঙ্গিবাদ বাংলাদেশে মাথাচারা দিয়ে উঠেছে। কিভাবে মুহাম্মদ ইউনূস একের পর এক শীর্ষ জঙ্গিনেতাকে জেল থেকে মুক্তি দিয়েছেন। আবার বাংলাদেশের বর্তমান মব সন্ত্রাস ও সংখ্যালঘুদের ওপর অত্যাচারের প্রসঙ্গও উঠে এসেছে ওই প্রতিবেদনে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, সেনা-সমর্থিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার উৎখাতের পর থেকে বাংলাদেশ চূড়ান্ত বিশৃঙ্খলার মধ্যে পড়ে গেছে। অর্থনীতি ভেঙে পড়ছে, উগ্র ইসলামপন্থী শক্তিগুলি তাদের অবস্থান আরও জোরদার করছে, তরুণরা ক্রমশ উগ্রপন্থী হয়ে উঠছে, আইনশৃঙ্খলার কবলে পড়ছে এবং ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুরা নিরাপদ নয়। দেশের ভবিষ্যৎ এর আগে কখনও এতটা অন্ধকারাচ্ছন্ন হতে দেখা যায়নি। এই প্রতিবেদন থেকেই বোঝা যাচ্ছে, জাপানি ওই সংবাদপত্র বোঝাতে চাইছে মুহাম্মদ ইউনূসের আমলে বাংলাদেশ ক্রমশ উগ্র ইসলামিক জঙ্গি দেশে পরিণত হচ্ছে।

কেন বাংলাদেশ দক্ষিণ এশিয়ার টাইম বোমা? এটা বোঝাতে গিয়ে দি জাপান টাইমস লিখেছে, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের নেতা হিসেবে মুহাম্মদ ইউনূস ব্যাপক সংস্কার এবং গণতান্ত্রিক নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু সেই নির্বাচন বারবার স্থগিত করা হয়েছে। সাংবিধানিক বৈধতা না থাকা সত্ত্বেও, অন্তর্বর্তীকালীন সরকার স্বাধীন প্রতিষ্ঠানগুলির ব্যাপক নির্মূল অভিযান শুরু করেছে। প্রধান বিচারপতি এবং পরবর্তী পাঁচজন জ্যেষ্ঠ সুপ্রিম কোর্টের বিচারপতিকে অপসারণ করেছে এবং দেশের প্রাচীনতম এবং বৃহত্তম রাজনৈতিক দল শেখ হাসিনার আওয়ামী লীগকে অবৈধ ঘোষণা করেছে, যা বাংলাদেশকে স্বাধীনতার দিকে পরিচালিত করেছিল। ইউনূসের সরকার মানবাধিকার লঙ্ঘন বৃদ্ধি এবং দমন-পীড়ন তীব্রতর করারও নেতৃত্ব দিয়েছে। সবমিলিয়ে বাংলাদেশ যে পাকিস্তান ও আফগানিস্তানের মতোই পরিণতির দিকে এগোচ্ছে তা স্পষ্ট। রাজনৈতিক ও কূটনৈতিক মহল মনে করছেন, মুহাম্মদ ইউনূসকে আর বেশিদিন ক্ষমতায় রাখলে বাংলাদেশ টাইম বোমার মতোই বিস্ফোরিত হবে। বাংলাদেশে ইসলামিক শক্তিগুলি জঙ্গিবাদের প্রচার ও প্রসার যেভাবে ঘটাচ্ছে তাতে সেই দিন খুব দূরে নয় যেদিন বড় ধরণের নাশকতা শুরু হবে। আন্তর্জাতিক মহল এবার ধীরে ধীরে মুহাম্মদ ইউনূসের মাথার উপর থেকে হাত তুলে নিচ্ছে। কারণ দক্ষিণ এশিয়ায় মার্কিন আধিপত্য ঠেকাতে ভারতের পাশে দাঁড়িয়েছে চিন ও রাশিয়া। ট্রাম্পের ট্যারিফ ধাক্কা সামলাতে এবার জাপানও ভারতের পাশে চলে এসেছে। সবমিলিয়ে কোনঠাসা ট্রাম্পের দিকে ঝুঁকে থাকা ইউনূস এবার আন্তর্জাতিক আঙিনায় একঘরে হয়ে পড়ছেন।

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

Previous Post

“ভারতকে ভেঙে ফেলার” আহ্বান জানানো কূটনৈতিক এবার বাংলাদেশের পক্ষে ব্যাট ধরলেন!

Next Post

হামলার মুখে “বঙ্গ বীর” কাদের সিদ্দিকী পরের টার্গেট কে?

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by Rupendu Das
March 31, 2026
0
33
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by Rupendu Das
March 31, 2026
0
28
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by Rupendu Das
March 31, 2026
0
33
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by Rupendu Das
March 31, 2026
0
44
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by Rupendu Das
March 31, 2026
0
24
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by Rupendu Das
March 31, 2026
0
14
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by Rupendu Das
March 31, 2026
0
15
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by Rupendu Das
March 31, 2026
0
31
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by Rupendu Das
March 30, 2026
0
51
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by Rupendu Das
March 30, 2026
0
17
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
হামলার মুখে “বঙ্গ বীর” কাদের সিদ্দিকী পরের টার্গেট কে?

হামলার মুখে “বঙ্গ বীর” কাদের সিদ্দিকী পরের টার্গেট কে?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি