• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
হাঁপিয়ে উঠেছে ইউনূস বাহিনী! হাসিনার জনপ্রিয়তার কাছেই কী হার স্বীকার?

হাঁপিয়ে উঠেছে ইউনূস বাহিনী! হাসিনার জনপ্রিয়তার কাছেই কী হার স্বীকার?

Raja Majumder by Raja Majumder
7 months ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
31
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

বাংলাদেশের রাজধানী ঢাকা-সহ দেশের নানা জায়গায় প্রতিদিন আওয়ামী লীগের সমর্থনে মিছিল এবং সেই মিছিল থেকে শেখ হাসিনা ও শেখ মুজিবুর রহমানের পক্ষে স্লোগান শোনা এখন খুবই স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। অথচ চলতি বছরের ২২ মে মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার নির্দেশিকা জারি করে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছিল। এই নির্দেশিকার পরই বাংলাদেশে আওয়ামী লীগের কর্মী সমর্থকদের ধরপাকড় শুরু হয়ে গিয়েছিল। এমনকি অপারেশন ডেভিল হান্টের নামে কেবলমাত্র আওয়ামী কর্মী, সমর্থক, নেতাদেরই ধরে ধরে জেলে পুরেছে ইউনূস সরকার। তবুও দমানো যাচ্ছে না বাংলাদেশের সবচেয়ে প্রাচীন রাজনৈতিক দলটিকে। যা এখন মুহাম্মদ ইউনূসের একমাত্র মাথাব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছে।

ADVERTISEMENT

যদিও গত মঙ্গলবার প্রধান উপদেষ্টারন প্রেস উইংয়ের পক্ষ থেকে একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছিল বাংলাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির মোটেই অবনতি হয়নি। তাঁদের বক্তব্য, পরিসংখ্যানগতভাবে নানা ধরনের অপরাধ বৃদ্ধি পেয়েছে বলে মনে হলেও অনেক ঘটনা বিগত শেখ হাসিনা সরকারের সময়ে সংঘঠিত হয়েছে। কিন্তু সে সময় নিরাপত্তার অভাব থাকায় আক্রান্ত, ক্ষতিগ্রস্ত মানুষ থানায়, আদালতে যেতে পারেননি, তাঁরা এই আমলে অভিযোগ দায়ের করছেন বলেই এক ধাক্কায় নাকি পরিসংখ্যান বদলে যাচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারের বিগত ১৩ মাসে হত্যাকাণ্ডের হার তুলনামূলকভাবে বেশি বলে সমালোচনার ঝড় উঠেছিল, সেই দাবি নস্য়াৎ করতে গিয়েই এই বিবৃতি দেয় অন্তর্বর্তী সরকার। তাঁদের যুক্তি, শেখ হাসিনার ১৬ বছরের শাসনকালে সংঘটিত অন্তত ১,১৩০টি হত্যাকাণ্ড শুধুমাত্র সরকার পরিবর্তনের পরেই নথিভুক্ত হয়েছে। পাশাপাশি বাংলাদেশে বর্তমানে যে নতুন সহিংসতার ঢেউ বা মব সংস্কৃতি নিয়ে সমালোচনা চলছে, তাকে ইউনূসের সরকার দীর্ঘদিনের দমিত বিচার ব্যবস্থার প্রতিফলন দেখতে বলছে। এক কথায়, যত দোষ নন্দ ঘোষ বা বাংলাদেশে যে সমস্ত খারাপ ও ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে বা ঘটছে তার জন্য দায়ি একমাত্র শেখ হাসিনার আওয়ামী লীগ। সেই আওয়ামী লীগকে কার্যত বাংলাদেশ থেকে দূরে-বহু দূরে ঠেলে পাঠিয়ে দিয়েছে। বাংলাদেশে তাঁদের সমস্ত কার্যক্রম যেমন নিষিদ্ধ, তেমনই আওয়ামী লীগের নেতাকর্মীরাও হয় জেলে না হল দেশ ছাড়া। তবুও কেন আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে এত ভয় পাচ্ছেন মুহাম্মদ ইউনূস এবং তাঁর দলবল?
সূত্রের খবর, আওয়ামী লীগের মিছিল ঠেকাতে বাংলাদেশের গোয়েন্দা-পুলিশ গত ১৫ দিনে ওই দলের অন্তত তিন হাজার নেতাকর্মীকে আটক করেছে। এর পরও ঠেকানো যাচ্ছে না আওয়ামী লীগের মিছিল। গত রবিবার সন্ধ্যায় জনা দশেক উপদেষ্টাকে নিয়ে বৈঠকে বসেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। জানা যাচ্ছে, ওই বৈঠকের শুরুতেই দেশের আইন শৃঙ্খলা নিয়ে ইউনূস জানান, যে ভাবে দিনদিন পরিস্থিতি জটিল হচ্ছে, তাতে ফেব্রুয়ারিতে সুষ্ঠু ভোট করা চ্যালেঞ্জ হয়ে উঠবে। বিভিন্ন গোয়েন্দা তথ্য এবং পুলিশের রিপোর্ট উল্লেখ করে তিনি বলেন, ঢাকার রাস্তায় আওয়ামি লিগের সমর্থনে রোজই প্রায় মিছিল হচ্ছে। তিনি ওই বৈঠকে দাবি করেন, দেখে মনে হচ্ছে তাঁরা ভোট বানচালের ষড়যন্ত্রে মেতেছে। তবে রাজনৈতিক ওয়াকিবহাল মহল মনে করছেন, ইউনূস আসলে ভোট বানচালের প্রসঙ্গ টেনে নিজের মধ্যে সৃষ্টি হওয়া ভয় ও আশঙ্কার কথাই বলেছেন। কারণ তিনি জানেন, এত বাঁধা-বিপত্তি এড়িয়ে যে ভাবে রোজ ঢাকার রাস্তায় আওয়ামী লীগের মিছিল হচ্ছে এবং তা দিন দিন বাড়ছে তাতে বেশিদিন তাঁদের আটকে রাখা যাবে না। সোশ্যাল মিডিয়া ছাড়াও আন্তর্জাতিক মিডিয়াতে আওয়ামী লীগের মিছিলের খবর হচ্ছে। ফলে হাসিনার দলকে নির্বাচনের বাইরে রাখা সম্ভব হবে না মুহাম্মদ ইউনূসের পক্ষে। কারণ, ইতিমধ্যেই ইউরোপের কয়েকটি দেশ সরাসরি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা নিয়ে বাংলাদেশের ইউনূস সরাকরের সমালোচনা করেছে, নিন্দাও করেছে।
এই পরিস্থিতিতে আবার বাংলাদেশে সেনাবাহিনীর বক্তব্য আরও আশঙ্কা বাড়িয়ে তুলেছে ইউনূস সরকারের। সোমবার সংবাদ সম্মেলনে বাংলাদেশ সেনার সামরিক অপারেশন দফতরের কর্নেল স্টাফ শফিকুল ইসলাম স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, মব বা গণসন্ত্রাস সৃষ্টি করে মুক্তিযোদ্ধা বা মুক্তিযুদ্ধকে ‘ছোট করার’ কোনও সুযোগ নেই।

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

একদিকে মবের বিষয়ে ‘জিরো টলারেন্স’ নীতির কথা তুলে ধরে সেনা কর্মকর্তা, অন্যদিকে তিনি বলছেন বম সৃষ্টি করে মুক্তিযোদ্ধা বা মুক্তিযুদ্ধকে ‘ছোট করার’ কোনও সুযোগ নেই। আবার দেখা যাচ্ছে ঢাকার রাস্তায় আওয়ামী লীগের মিছিল দিন দিন বাড়ছে। এ ক্ষেত্রে সেনাবাহিনীর নীতিও ক্রমশ স্পষ্ট হয়ে উঠছে। সব দিক বিবেচনা করেই বলা যায়, আওয়ামী লীগের কাছে হার স্বীকার করে, ভাগ্যের ওপরেই নিজেদের ছেড়ে দিয়েছেন মুহাম্মদ ইউনূস এবং তাঁর বাহিনী।

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

Previous Post

কেন উপদেষ্টাদের তোপের মুখে পড়লেন ইউনূস সাহেব? চাপ এবার ঘরে ও বাইরে…

Next Post

ইউনূস রাজত্বে প্রথম ভোট। ভয়ংকর কারচুপির অভিযোগ। সমস্ত তথ্য ফাঁস!

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by Rupendu Das
March 31, 2026
0
38
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by Rupendu Das
March 31, 2026
0
31
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by Rupendu Das
March 31, 2026
0
35
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by Rupendu Das
March 31, 2026
0
44
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by Rupendu Das
March 31, 2026
0
27
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by Rupendu Das
March 31, 2026
0
14
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by Rupendu Das
March 31, 2026
0
15
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by Rupendu Das
March 31, 2026
0
31
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by Rupendu Das
March 30, 2026
0
51
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by Rupendu Das
March 30, 2026
0
17
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
ইউনূস রাজত্বে প্রথম ভোট। ভয়ংকর কারচুপির অভিযোগ। সমস্ত তথ্য ফাঁস!

ইউনূস রাজত্বে প্রথম ভোট। ভয়ংকর কারচুপির অভিযোগ। সমস্ত তথ্য ফাঁস!

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি