শেখ হাসিনা কি বাংলাদেশে এসে লুকিয়ে রয়েছেন? সেটা কি সরকার কোনওভাবে জানতে পেরেছে? এর পরিপ্রেক্ষিতে কি আদালতে সমস্ত নথি জমা করেছে সরকার? এই প্রশ্নগুলি উঠছে। তার কারণ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা-সহ ২৮৬ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছে আদালত। অনেকে বলছেন, এটা হাস্যকর। যেখানে গোটা বিশ্ব জানে, শেখ হাসিনা ভারতের আশ্রয়ে রয়েছেন। সেখানে দেশ ত্যাগের নিষেধাজ্ঞা হাস্যকর বলে উল্লেখ করছেন অনেকে। শুধু তাই নয়, সোশ্যাল মিডিয়া জুড়ে ট্রোল করছেন অনেকে। তবে অনেকে আবার উল্লেখ করছেন, আদালতের এই নির্দেশিকায় গোপন রহস্যের দানা বাঁধছে।
জানা যায়, বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালতে মামলার বাদী সিআইডির সহকারী পুলিশ সুপার মহম্মদ এনামুল হক মামলার আসামি শেখ হাসিনা-সহ ২৮৬ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞার আবেদন করেন। শুনানি শেষে আদালত বাদীর আবেদন গ্রহণ করে শেখ হাসিনা-সহ ২৮৬ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দেয়।
মামলার অভিযোগে বলা হয়েছে, ২০২৪ সালের ১৯ ডিসেম্বর অনলাইন প্ল্যাটফর্মের মিটিংয়ে ‘জয় বাংলা ব্রিগেড’ গঠন করে একটি গৃহযুদ্ধের মাধ্যমে হাসিনাকে ফের প্রধানমন্ত্রীর ক্ষমতা বুঝিয়ে দেওয়া ও অন্তর্বর্তীকালীন সরকারকে উৎখাত করার জন্য ষড়যন্ত্র করা হয়েছে। সেই কারণে শেখ হাসিনা সহ ২৮৬ জনের বিরুদ্ধে দেশ ত্যাগের নিষেধাজ্ঞা জারি করেছে আদালত। এখানেই বিশেষজ্ঞরা বলছেন, আওয়ামী লীগের অন্যান্যরা, যারা এখনও বাংলাদেশে রয়েছেন, তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞার অর্থ রয়েছে। তারা অনেকেই দেশে লুকিয়ে রয়েছেন। কিন্তু শেখ হাসিনা তো দেশে নেই। এমনকি হাসিনাকে ফেরত চেয়ে ভারতের কাছে চিঠি লিখেছে একাধিকবার অন্তর্বর্তীকালীন সরকার। কিন্তু তারপর এমন নিষেধাজ্ঞার অর্থ কি? এমনকি ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে মহম্মদ ইউনূসের বৈঠকে তিনি আবেদন জানিয়েছিলেন, যে যাতে শেখ হাসিনা অনলাইনে কোনও উস্কানিমূলক বক্তব্য না রাখেন। যদিও সেটা নাকোচ করে দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এছাড়াও শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে যে ভারতে অবস্থান নিয়েছিলেন, গত বছরে তার হেলিকপ্টারে চাপা এবং ভারতে প্রবেশ করার ভিডিও প্রকাশ্যে দেখা গিয়েছে। অর্থাৎ শেখ হাসিনা যে বাংলাদেশে নেই, তিনি দেশের বাইরে রয়েছেন, সেটা একাধিক ঘটনা এবং ঘটনা প্রবাহ প্রমাণ করে। শুধু তাই নয়, শেখ হাসিনা বিভিন্ন সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে অডিও বার্তার মাধ্যমে দেশের ফেরার কথা জানিয়েছেন। তাহলে আদলত কেন এমন নিষেধাজ্ঞা দিল? যেটা গোটা বাংলাদেশ জুড়ে হাস্য কৌতুক সৃষ্টি করেছে।












Discussion about this post