• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
ফের সমর্থন ফিরে পাচ্ছে আওয়ামী লীগ! গোয়েন্দা রিপোর্টে টেনশনে ইউনূস

ফের সমর্থন ফিরে পাচ্ছে আওয়ামী লীগ! গোয়েন্দা রিপোর্টে টেনশনে ইউনূস

administrator by administrator
9 months ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
37
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

রাজনৈতিক কার্যক্রমে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও বাংলাদেশের রাজধানী ঢাকাতে বড় আকারের মিছিল করেছে আওয়ামী লীগ ও তাঁদের শাখা সংগঠনের নেতাকর্মীরা। যা নিয়ে প্রবল মাথাব্যাথা মুহাম্মদ ইউনূস এবং তাঁর অন্তর্বর্তীকালীন সরকারের দোসরদের। একদিকে আওয়ামী লীগের মিছিলের দিন দিন যেমন বহর বাড়ছে, তেমনই দিন দিন সাহসও বাড়ছে। গত শনিবার যেমন ঢাকার আগারগাঁও এলাকায় একটি বড় আকারের মিছিল হল। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া সেই মিছিলের একাধিক ভিডিওতে দেখা গিয়েছে পাশ দিয়েই চলে যাচ্ছে পুলিশের গাড়ি। তাঁদের মিছিলটি থামানোর কোনও উদ্যোগই ছিল না।

জানা যাচ্ছে, গত শনিবার সকাল ১০টার দিকে আগারগাঁও বাংলাদেশ বেতারের সামনে থেকে আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা মিছিলটি বের করেন। প্রায় হাজারের বেশি মানুষ ওই মিছিলে অংশ নিয়েছিলেন। ব্যানার-ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে নিয়ে মিছিলকারীরা বিভিন্ন স্লোগান দিতে দিতে এগিয়ে যান। আওয়ামী সমর্থকদের মুখে ছিল ‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’, ‘শেখ হাসিনা আসবে, রাজপথ কাঁপবে’ ইত্যাদি বিভিন্ন স্লোগান। উল্লেখ্য গত শুক্রবারও জুমার নামাজের পর রাজধানীর বাংলামোটর, উত্তরা ও মিরপুরে বড় ধরনের মিছিল বের করেন আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। জানা যাচ্ছে, বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টির কার্যালয়ের সামনেই জড়ো হয়ে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের দিকে মিছিল নিয়ে এগিয়ে যান আওয়ামী লীগ নেতাকর্মী ও অনুসারীরা। জানা যাচ্ছে, প্রতিটি মিছিল থেকেই কয়েকজন আওয়ামী সমর্থককে আটকও করছে, কিন্তু তবুও থামানো যাচ্ছে না আওয়ামী লীগকে।
শেখ হাসিনার দলকে দেখে বাংলাদেশের জনগণ আর বিরক্তি প্রকাশ করছেন না। আওয়ামী লিগের কর্মসূচিতে বাধাও দিচ্ছে না, উল্টে দিন দিন আওয়ামী লীগের জনসমর্থন বেড়েই চলেছে। এর আগে আওয়ামী লীগের মিছিল নিয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে তুমুল ক্ষোভ প্রকাশ করেছিলেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। তিনি আইনশৃঙ্খলাবাহিনীকে আরও কঠোর অবস্থান নেওয়ার নির্দেশ দিয়েছিলেন। জানা যাচ্ছে, তাতেও পরিস্থিতি পাল্টায়নি। বরং এবার পুলিশের সামনে, এনসিপি কার্যালয়ের সামনেও সদর্পে মিছিল করছে আওয়ামী সমর্থকরা। এ নিয়ে রবিবার ঢাকায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক উচ্চপর্যায়ের বৈঠক করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। ওই সভায় একাধিক উপদেষ্টা নিরাপত্তা বাহিনীর কর্তাদের কাছে জানতে চান, বাংলাদেশে আওয়ামী লিগের কার্যক্রম নিষিদ্ধ। তাদের ছাত্র সংগঠন ছাত্রলিগও নিষিদ্ধ। তাহলে রাজধানী ঢাকা-সহ বিভিন্ন শহরে তাঁরা কী করে মিটিং মিছিল করতে পারছে? পুলিশ কেন জানতে পারছে না? জানা যাচ্ছে, বাংলাদেশের গোয়েন্দা বাহিনী একটি গোপন রিপোর্ট পেশ করেছে। তাতে স্পষ্ট বলা হয়েছে, শেখ হাসিনার দল তাঁদের হারানো জনসমর্থন ফিরে পাচ্ছে। রবিবার রাতে স্বরাষ্ট্র বিষয়ক কমিটির বৈঠকে সে দেশের নিরাপত্তা আধিকারিকরা স্পষ্ট ভাষায় জানিয়েছেন, এই ঘটনার জন্য রাজনৈতিক দলগুলিই দায়ী। ওই রিপোর্টে উল্লেথ রয়েছে. ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে ঐকবদ্ধ প্রতিরোধ কমে গিয়েছে। আগের মতো আর আওয়ামী লিগের বিরুদ্ধে অন্য দলগুলিকে সক্রিয় দেখা যাচ্ছে না। নানা কারণে সাধারণ মানুষের মধ্যে প্রাক্তন শাসকদলের বিষয়ে অবস্থান বদল হয়েছে। তাঁরা এখন অনেক বেশি আওয়ামী লীগের দিকে ঝুঁকছেন। পাশাপাশি ওই রিপোর্টে এও বলা হয়েছে, পুলিশ, গোয়েন্দারা আগের মতো শেখ হাসিনার দলের কর্মসূচি আগাম জানতে পারছে না। জানা যাচ্ছে, স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গির আলম চৌধুরীও ক্ষিপ্ত হন, আওয়ামী লিগের ধৃত নেতাকর্মীদের অনেকে জামিন পেয়ে যাচ্ছেন। যদিও তিনি দাবি করেছেন, আওয়ামী আমলের বিচারকরা জামিন দিয়ে দিচ্ছেন। সবমিলিয়ে আওয়ামী লীগ নিয়ে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে প্রবল আতঙ্কের সৃষ্টি হয়েছে।

Author

  • administrator
    administrator

    View all posts

ADVERTISEMENT
Previous Post

ইউনূসের স্বপ্নভঙ্গ, সব নিয়ে গেল আমেরিকা! ইউনূসের চিঠিতেও বিরক্ত মার্কিন দূতাবাস

Next Post

হাসিনাতঙ্কে ক্ষুব্ধ ইউনূস সাহেব! সরকারি অনুষ্ঠানে কিভাবে ভেসে উঠল হাসিনা ও বঙ্গবন্ধুর ছবি?

administrator

administrator

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by administrator
March 31, 2026
0
74
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by administrator
March 31, 2026
0
53
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by administrator
March 31, 2026
0
71
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by administrator
March 31, 2026
0
79
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by administrator
March 31, 2026
0
45
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by administrator
March 31, 2026
0
32
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by administrator
March 31, 2026
0
42
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by administrator
March 31, 2026
0
50
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by administrator
March 30, 2026
0
83
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by administrator
March 30, 2026
0
33
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
হাসিনাতঙ্কে ক্ষুব্ধ ইউনূস সাহেব! সরকারি অনুষ্ঠানে কিভাবে ভেসে উঠল হাসিনা ও বঙ্গবন্ধুর ছবি?

হাসিনাতঙ্কে ক্ষুব্ধ ইউনূস সাহেব! সরকারি অনুষ্ঠানে কিভাবে ভেসে উঠল হাসিনা ও বঙ্গবন্ধুর ছবি?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি