• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
ধ্বংসের মুখে হাসিনার সেনাকর্তারা। টালমাটাল ক্যান্টনমেন্ট এক সিদ্ধান্তেই বেসামাল সেনাবাহিনী

ধ্বংসের মুখে হাসিনার সেনাকর্তারা। টালমাটাল ক্যান্টনমেন্ট এক সিদ্ধান্তেই বেসামাল সেনাবাহিনী

Sumana Sarkar by Sumana Sarkar
6 months ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
19
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

বাংলাদেশের সামরিক বাহিনীর অন্দরে তোলপাড় শুরু হয়েছে। সেনাবাহিনীর ২৪ জন সেনাকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তারা মানবতা বিরোধী অভিযোগে অভিযুক্ত। এই ২৪ জন সেনাকর্তার মধ্যে ১৩ জন কর্মরত। একসঙ্গে এতজন সেনা কর্তার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আগে কখনও ওঠেনি। তাদের বিচার সেনা আইনে হবে নাকি ফৌজদারি আইনে তা নিয়ে প্রবল চাপে পড়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামান। এমনকি বিচার সেনা আইন বা ফৌজদারি আইনে হবে কিনা, তা নিয়ে পক্ষে-বিপক্ষে নানা কথা উঠে এসেছে। যদিও এই প্রশ্নের উত্তরে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানিয়েছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন অনুযায়ী ট্রাইব্যুনালে হবে। সংবিধান দ্বারা সুরক্ষিত এই আইনের অধীনে সেনাবাহিনী র্যানব, পুলিস সহ সবধরনের শৃঙ্খলা বাহিনীর বিচার করার এক্তিয়ার রয়েছে। অর্থাৎ তারা কর্মরত থাকলেও সাধারণ কোনও আইনে নয় বা সেনা আইনে নয়, ট্রাইব্যুনালের আইনেই তাদের বিচার হবে। যেভাবে সেনাবাহিনীর মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে, তাতে সেনা অভ্যুত্থানের সম্ভাবনার কথা উঠে আসছে। এরইমধ্যে এই মাসে ভারত সফরে আসার কথা ছিল সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামানের। কিন্তু সেটি হয়নি। এর পাশাপাশি সৌদি আরবে অত্যন্ত একটি গুরুত্বপুর্ণ সম্মেলনে যোগ দেওয়ার কথা ছিল ওয়াকারের। সেটিও বাতিল হয়েছে। ফলে পরিস্থিতি যে কতটা গুরুতর, সেটা আর বলার অপেক্ষা রাখে না। একটি সিদ্ধান্ততেই বেসামাল বাংলাদেশ সেনাবাহিনী। পাশাপাশি অনেকে বলছেন, প্রায় ধ্বংসের মুখে হাসিনার আমলের সেনাকর্তারা। কারণ যাদের বিরুদ্ধে এই অভিযোগ, তারা প্রত্যেকেই বাংলাদেশের পূর্বতন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলের সেনাকর্তা।

ADVERTISEMENT

এদিকে রবিবার ঢাকার বাংলাদেশ স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে প্রকাশিত ওই নির্দেশিকায় বলা হয়েছে, ঢাকা সেনানিবাসের বাশার রোড সংলগ্ন উত্তর দিকে অবস্থিত এমইএস বিল্ডিং নম্বর ৫৪-কে সাময়িক ভাবে কারাগার হিসেবে ঘোষণা করা হয়। এই সিদ্ধান্ত নিয়েছে মুহাম্মদ ইউনূসের নেতৃত্বার্ধীন অন্তবর্তীকালীন সরকার। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এই আদেশ জারি করা হল বলে জানান হয়। আদেশটি অবিলম্বে কার্যকর হবে। তবে ওই অস্থায়ী কারাগারে কোন বন্দিদের রাখা হবে, সেই বিষয়ে সরকারি নির্দেশিকায় কিছু বলা হয়নি। এদিকে পরিস্থিতি জটিল হতেই সেনাবাহিনীর উচ্চ পর্যায়ে একটি বৈঠক করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামান। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন অনুযায়ী, কর্মরত সেনা আধিকারিকদের চাকরি থেকে বসিয়ে দেওয়া হলেসেনাপ্রধানকে এই বিষয়ে পদক্ষেপ করতে হবে। তাতে সুপারিশ মেনে রায় দেবেন রাষ্ট্রপতি। সেনাকর্তাদের অভিযুক্ত করার পিছনে সেনাপ্রধানের ইন্ধন ছিল বলে অভিযোগ। এদিকে সরকারি সিদ্ধান্ত অস্বস্তিতে পড়েছেন জেনারেল ওয়াকার। কারণ চলতি সপ্তাহের আগে ট্রাইব্যুনালের আইনে অভিযুক্তদের চাকরি থেকে বসিয়ে দেওয়ার কোনও বিধান ছিল না। এখন ১৩ জন সেনা আধিকারিকে বরখাস্ত করতে হলে সেনাবাহিনীতে অভ্যুত্থান হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের ইতিহাসে কোনও মামলায় একসঙ্গে এতজন সেনাকর্তা অভিযুক্ত হননি বলে খবর।

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

এদিকে আবার প্রশ্ন উঠছে, এতদিন ধরে কেন অভিযুক্ত সেনাকর্তাদের বিরুদ্ধে বাহিনী ব্যবস্থা নেয়নি? কেন সেনাপ্রধান হাত গুটিয়ে বসে ছিলেন? প্রসঙ্গত, ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত আওয়ামী লীগের শাসন আমলে বহু মানুষ নিখোঁজ হয়েছেন বলে খবর। এদিকে গত বছর ৫ই অগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বন্দিশালা থেকে মুক্তি পেয়েছেন গুমের শিকার ব্যক্তিরা। তাদের মধ্যে অন্যতম ব্যরিস্টার মীর আহমেদ বিন কাসেম, আব্দুল্লাহিল আমন আজমি সহ আরও অনেকে। তাদের অভিযোগের পরিপ্রেক্ষিতে গুমের দুই মামলা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এমনকি ১৫ই সেপ্টেম্বর গুমের তদন্তে গুম কমিশন গঠন করে অন্তবর্তীকালীন সরকার। ২৬ সেপ্টেম্বর কমিশন ডিজিএফআইয়ের কার্যালয়ের ভিতরে জয়েন্ট ইন্ট্রাগোরেশন সেল পরিদর্শন করে। তখন মেজর জেনারেল মুহাম্মদ ফয়জুর রহমান ডিজিএফআই-এর মহা পরিচালক ছিলেন। পরে ১৭ ই অক্টোবর তাকে বদলি করা হয়। তদন্ত কমিশনের প্রতিবেদনে বলা হয়, ৫ই অগাস্টের পর ডিজিএফআইয়ের সদর দফতরে ইন্ট্রাগারেশন সেলে আংশিক পরিবর্তন করা হয়েছে। দেওয়ালে রং করা হয়েছে। যেখানে বন্দীরা অনেক কিছু লিখেছে বলে সাক্ষ্য দিয়েছে। কিছু প্রমাণ আমাদের পরিদর্শনের আগের দিনই নষ্ট করা হয়েছে বলে অভিযোগ। যদিও সেনাবাহিনীর উপর এমন অ্যাকশনের পর কি পরিস্থিতি তৈরি হয়, সেটাই দেখার।

Author

  • Sumana Sarkar
    Sumana Sarkar

    বর্তমানে নিউজ বর্তমানে নিউজ অ্যাঙ্কর এবং বুলেটিন প্রডিউসার হিসাবে কর্মরত। ২০২০ সালে বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে গণজ্ঞাপন ও সাংবাদিকতা বিভাগে স্নাতকোত্তর। সেই বছরই টেলিভিশন মিডিয়া থেকে পথচলা শুরু। টেলিভিশন মিডিয়ায় ২ বছরেরও বেশি সময় পলিটিক্যাল জার্নালিস্ট হিসাবে কাজের অভিজ্ঞতা রয়েছে। প্রায় ২ বছর ডিজিট্যাল মিডিয়া এবং টেলিভিশন মিডিয়াতে নিউজ অ্যাঙ্কারিংয়ের অভিজ্ঞতা রয়েছে।

    View all posts

Previous Post

১৯৭১-য়ের পুনরাবৃত্তি! সেনা বিদ্রোহের পথে বাংলাদেশ ভারতীয় সেনাকে আমন্ত্রণ জেনারেল ওয়াকারের

Next Post

ক্যান্টনমেন্টে বিদ্রোহের আগুন। বিপদ বাড়ছে জেনে সামরিক আইন প্রণয়নের ঝুঁকি কি নেবেন সেনাপ্রধান?

Sumana Sarkar

Sumana Sarkar

বর্তমানে নিউজ বর্তমানে নিউজ অ্যাঙ্কর এবং বুলেটিন প্রডিউসার হিসাবে কর্মরত। ২০২০ সালে বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে গণজ্ঞাপন ও সাংবাদিকতা বিভাগে স্নাতকোত্তর। সেই বছরই টেলিভিশন মিডিয়া থেকে পথচলা শুরু। টেলিভিশন মিডিয়ায় ২ বছরেরও বেশি সময় পলিটিক্যাল জার্নালিস্ট হিসাবে কাজের অভিজ্ঞতা রয়েছে। প্রায় ২ বছর ডিজিট্যাল মিডিয়া এবং টেলিভিশন মিডিয়াতে নিউজ অ্যাঙ্কারিংয়ের অভিজ্ঞতা রয়েছে।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by Rupendu Das
March 31, 2026
0
37
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by Rupendu Das
March 31, 2026
0
30
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by Rupendu Das
March 31, 2026
0
34
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by Rupendu Das
March 31, 2026
0
44
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by Rupendu Das
March 31, 2026
0
26
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by Rupendu Das
March 31, 2026
0
14
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by Rupendu Das
March 31, 2026
0
15
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by Rupendu Das
March 31, 2026
0
31
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by Rupendu Das
March 30, 2026
0
51
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by Rupendu Das
March 30, 2026
0
17
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
ক্যান্টনমেন্টে বিদ্রোহের আগুন। বিপদ বাড়ছে জেনে সামরিক আইন প্রণয়নের ঝুঁকি কি নেবেন সেনাপ্রধান?

ক্যান্টনমেন্টে বিদ্রোহের আগুন। বিপদ বাড়ছে জেনে সামরিক আইন প্রণয়নের ঝুঁকি কি নেবেন সেনাপ্রধান?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি