• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
অন্তর্বর্তী সরকারের ভিতরেই মীরজাফর! হাসিনার অর্থ জোগানদাতা দিলীপ আগরওয়ালাকে সাহায্য করলেন কে?

অন্তর্বর্তী সরকারের ভিতরেই মীরজাফর! হাসিনার অর্থ জোগানদাতা দিলীপ আগরওয়ালাকে সাহায্য করলেন কে?

administrator by administrator
9 months ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
18
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

 বাংলাদেশের বিতর্কিত স্বর্ণালংকার ব্যবসায়ী ও ধনকুবের দিলীপ কুমার আগরওয়ালা। যিনি বাংলাদেশের বিখ্যাত স্বর্ণ বিপণী ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেডের এমডি। যার বিরুদ্ধে অভিযোগ তিনি অত্যন্ত হাসিনাঘনিষ্ট এবং আওয়ামী লীগকে অর্থ সাহায্য করেন। ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর রাতে তাঁকে গ্রেফতার করেছিল বাংলাদেশের র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র‍্যাব। ওই সময় এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দীলিপ কুমার আগরওয়ালার বিরুদ্ধে বিদেশ থেকে চোরাচালানের মাধ্যমে স্বর্ণ ও হীরা আমদানির নামে বিদেশে অর্থপাচার, প্রতারণা ও জালিয়াতির অভিযোগ রয়েছে। তদন্ত চালিয়ে বাংলাদেশের সিআইডি সে দেশের অন্যতম ধনী ব্যবসায়ী দিলীপ কুমার আগরওয়ালার বিরুদ্ধে ভারতের কলকাতায় তিনটি জুয়েলারি দোকান ও ১১টি বাড়ি এবং মালয়েশিয়া, দুবাই ও কানাডায় বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জন এবং প্রতারণার মাধ্যমে ৪০ কোটি টাকা বিনিয়োগ করে অবৈধভাবে একটি ব্যাংকের পরিচালক হওয়ার অভিযোগ প্রাথমিকভাবে ছিল। তাঁর বিরুদ্ধে বাংলাদেশের সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম কর্তৃপক্ষ মানিলন্ডারিংয়ের অনুসন্ধান শুরু করেছিল। সেই থেকে জেলবন্দি ছিলেন বাংলাদেশের এই ধণকুবের। কিন্তু কোনও এক জাদুকাঠির ছোঁয়ায় স্বর্ণ ব্যবসায়ী দিলীপ কুমার আগরওয়ালা তাঁর বিরুদ্ধে থাকা সমস্ত মামলায় জামিন পেয়ে যান। এবং জানা যায় তিনি চলতি বছরের ১ অক্টোবর জেল থেকে বেরিয়ে অজ্ঞাতবাসে চলে গিয়েছেন। এরপর থেকে তাঁর আর কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না। অনেকেই দাবি করছেন, তিনি পালিয়ে ভারতে চলে এসেছেন। ফলে হাসিনাঘনিষ্ট এই ধনকুবেরের জামিন কে বা কারা ব্যবস্থা করে দিল সেটা নিয়েই চলছে জল্পনা-কল্পনা।
বিভিন্ন সূত্রে দাবি করা হচ্ছে, স্বর্ণ ব্যবসায়ী দিলীপ কুমার আগরওয়ালার এই আকস্মিক কারামুক্তি নিয়ে তোলপাড় শুরু হয়েছে বাংলাদেশে। যার বিরুদ্ধে হাসিনার দলকে অবৈধভাবে অর্থ জোগানের অভিযোগ ছিল, যার বিরুদ্ধে একাধিক প্রতারণা ও জালিয়াতির অভিযোগ ছিল তাঁকে কে বা কারা জামিনের ব্যবস্থা করে দিল? বিশ্লেষকদের একাংশের দাবি, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের মধ্যেই একটা প্রভাবশালী মহল দিলীপ কুমার আগরওয়ালার পক্ষে রয়েছে। তাঁরাই অত্যন্ত গোপনে এই কাণ্ড ঘটিয়েছে। আর সেই সুযোগটি কাজে লাগিয়ে দিলীপ সীমান্ত পেরিয়ে নিরাপদ আশ্রয়ে চলে এসেছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বর্তমান সরকারের আমলে দিলীপের মতো হাই প্রোফাইল বন্দিদের জামিনের ক্ষেত্রে বাংলাদেশের একাধিক গোয়ন্দা সংস্থার ছাড়পত্রের প্রয়োজন হয়। কিন্তু দিলীপের ক্ষেত্রে তা হয়নি, তাঁর জামিন হয়েছে অত্যন্ত গোপনীয়তার সঙ্গে। এর অর্থ হল দিলীপের জামিন পাওয়ার ক্ষেত্রে রাষ্ট্রপক্ষের প্রত্যক্ষ সহযোগীতা ছিল, এটা বলাই বাহুল্য। আর সেটা যদি হয়, তাহলে তাঁরা কারা? যারা সরকারে থেকেও আওয়ামী লীগকে সাহায্য করে চলেছেন। এর আগেও আওয়ামী লীগ নেতা সাবের চৌধুরী আশ্চর্যজনকভাবে জামিন পেয়েছিলেন গ্রেফতারের কয়েকদিনের মধ্যেই। যিনি এখন প্রকাশ্যেই বিদেশি রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠক করছেন আওয়ামী লীগের হয়ে। তবে দিলীপের ক্ষেত্রে জামিন পেতে সময় লাগলো দশ মাস মতো।
দিলীপ কুমার আগরওয়ালা হাসিনা আমলে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক ছিলেন। তাঁর নিজের সংস্থা ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেডের এমডি পদেও আসীন ছিলেন। ১৯৬৮ সালে চুয়াডাঙ্গার এক সম্ভ্রান্ত ব্যবসায়ী পরিবারে জন্মগ্রহণ করেন দিলীপ কুমার আগারওয়ালা। তার বাবা অমিয় কুমার আগরওয়ালাও ছিলেন একজন সফল ব্যবসায়ী। বাংলাদেশের হিন্দু ব্যবসায়ীদের মধ্যে অন্যতম সফল এই আগরওয়ালা পরিবার। ২০০৫ সালে ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেড নামের রিটেইল শো রুম প্রতিষ্ঠা করেন দিলিপ কুমার আগরওয়ালা। এই সংস্থার মাধ্যমে বাংলাদেশে প্রথম ডায়মন্ড আমদানি শুরু করেন তিনি।
বিভিন্ন সূত্র জানায়, দিলীপ আগরওয়ালা আওয়ামী লীগের বাণিজ্য উপকমিটির নেতা ছিলেন। এছাড়া তিনি ২০২৪ সালের জাতীয় নির্বাচনে চুয়াডাঙ্গা-১ আসন থেকে এমপি পদে নির্বাচন লড়াই করে পরাজিত হন। ৫ আগস্ট সরকার পতনের পরপরই তিনি ভোল পালটে বিএনপিতে ভিড়ে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু শেষ রক্ষা হয়নি। ৪ সেপ্টেম্বর তাকে গ্রেফতার করে গুলশান থানা পুলিশ। গুলশান থানার একটি হত্যা মামলায় ২৭ সেপ্টেম্বর জামিন পান দিলীপ কুমার আগরওয়ালা। এর তিন দিনের মাথায় ৩০ সেপ্টেম্বর অথবা ১ অক্টোবর কঠোর গোপনীয়তায় তিনি কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে বেরিয়ে যান। অজ্ঞাত কারণে এ সময় কোনো ধরনের গোয়েন্দা রিপোর্ট দেওয়া হয়নি। এছাড়া কারা কর্তৃপক্ষ ছাড়াও পুলিশের বিশেষ শাখার দায়িত্বপ্রাপ্ত সদস্যরাও নীরব ছিলেন। প্রশ্ন উঠছে, সরকারের অভ্যন্তরে থেকে কারা আওয়ামী ঘনিষ্ট এই ব্যবসায়ীকে সাহায্য করলেন।

ADVERTISEMENT

Author

  • administrator
    administrator

    View all posts

Previous Post

বাংলাদেশে পাকিস্তানি দাওয়াই ভারতের বাংলাদেশে গোপনে ভারতীয় সেনারা

Next Post

ভারতের চিকেন নেকের পাশে বাংলাদেশের নতুন এয়ারবেস? জেনারেল ওয়াকারের তৎপরতায় নানা প্রশ্ন!

administrator

administrator

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by administrator
March 31, 2026
0
81
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by administrator
March 31, 2026
0
61
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by administrator
March 31, 2026
0
84
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by administrator
March 31, 2026
0
81
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by administrator
March 31, 2026
0
47
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by administrator
March 31, 2026
0
38
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by administrator
March 31, 2026
0
47
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by administrator
March 31, 2026
0
56
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by administrator
March 30, 2026
0
99
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by administrator
March 30, 2026
0
36
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
ভারতের চিকেন নেকের পাশে বাংলাদেশের নতুন এয়ারবেস? জেনারেল ওয়াকারের তৎপরতায় নানা প্রশ্ন!

ভারতের চিকেন নেকের পাশে বাংলাদেশের নতুন এয়ারবেস? জেনারেল ওয়াকারের তৎপরতায় নানা প্রশ্ন!

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি