• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
ভারতের চিকেন নেকের পাশে বাংলাদেশের নতুন এয়ারবেস? জেনারেল ওয়াকারের তৎপরতায় নানা প্রশ্ন!

ভারতের চিকেন নেকের পাশে বাংলাদেশের নতুন এয়ারবেস? জেনারেল ওয়াকারের তৎপরতায় নানা প্রশ্ন!

Raja Majumder by Raja Majumder
6 months ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
23
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

ভারতীয় সামরিক গোয়েন্দা কর্মকর্তা মেজর জেনারেল কুন্দন সিংয়ের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধি দল বাংলাদেশ সফরে গিয়েছিলেন। এই প্রতিনিধি দলের সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর একাধিক বিভাগীয় কর্তাদের বৈঠক হলেও সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামানের কোনও বৈঠক হয়েছে কিনা জানা যায়নি। তবে ভারতীয় সামরিক গোয়েন্দাদের দলটি ঢাকা ছাড়ার পরই বাংলাদেশের সেনাপ্রধান বাংলাদেশের দুটি বিমানঘাঁটি পরিদর্শনে যান। যারমধ্যে একটি হল ঠাকুরগাঁওয়ের পরিত্যাক্ত বিমানঘাটি। এটি ভারতের চিকেন নেক বা শিলিগুড়ি করিডোর থেকে একশো কিলোমিটারের কম দূরত্বে অবস্থিত। ফলে সামরিক দিক থেকে এই বিমানঘাঁটির অবস্থান খুবই গুরুত্বপূর্ণ। তবে কেন সেনাপ্রধান এই পরিত্যাক্ত বিমানঘাঁটি পরিদর্শন করলেন, সেটা নিয়ে ধোঁয়াশা রয়েই গিয়েছে। এ বিষয়ে বাংলাদেশ সেনাবাহিনীর দায়িত্বে থাকা এক মেজর পদমর্যাদার আধিকারিক বাংলাদেশি মিডিয়াকে বলেছেন, এই পরিদর্শনের মিডিয়া কভারেজের জন্য অনুমতি নেই। তাই সংবাদকর্মীদের ভেতরে প্রবেশ নিষেধাজ্ঞা রয়েছে। একইসাথে সেনাপ্রধান স্যার মিডিয়ার সামনে কোনও কথা বলবেন না। তবে কী কারণে তিনি এসেছিলেন, সেটা জানাননি ওই মেজর।
জানা যায়, গত ১৬ অক্টোবর দুপুরে বাংলাদেশ সেনাবাহিনীর হেলিকপ্টার করে পৌঁছে যান ঠাকুরগাঁওয়ের পরিত্যাক্ত বিমানবন্দরে। তাঁর সঙ্গে সেনাবাহিনীর কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন। ওই বিমানবন্দরের পাশেই অবস্থিত সেনা ক্যাম্পের হলরুমে সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামান বৈঠক করেন সেনাবাহিনীর অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে। প্রায় এক ঘণ্টা বৈঠক শেষে সেনাপ্রধান একই হেলিকপ্টার যোগে সৈয়দপুর বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেন। এরপর সৈয়দপুর বিমানবন্দরও পরিদর্শন এবং গোপন বৈঠক করেন জেনারেল ওয়াকার। বাংলাদেশে ২৫ জন সেনাকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পর যে উদ্ভুত পরিস্থিতি সৃষ্টি হয়েছে, তাতে প্রবল চাপে পড়েছেন সেনাপ্রধান ওয়াকার উজ জামান। তাঁর বিরুদ্ধেই মূলত ক্ষোভ সৃষ্টি হয়েছে সেনাবাহিনীর অভ্যন্তরে। আর ওই পরিস্থিতিতে সেনাপ্রধান কার্যত অন্তরালে চলে গিয়েছিলেন বলেই দাবি উঠেছিল। তাঁর অবস্থান নিয়ে প্রশ্ন উঠছিল বাংলাদেশের বিভিন্ন মহলে। কিন্তু চার-পাঁচ দিনের গা ঢাকা দেওয়ার পর ওই দিনই প্রথম তাঁকে প্রকাশ্যে দেখা গেল। অর্থাৎ, অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু না হলে সেনাপ্রধান এভাবে ছুটে যেতেন না লালমনিরহাটে। প্রশ্ন উঠছে, তাহলে কি ঠাঁকুরগাঁওয়ে নতুন করে বিমানঘাঁটি তৈরি করতে চলেছে বাংলাদেশ সেনাবাহিনী।
কেউ কেউ দাবি করছেন, সেনাপ্রধানের এই তৎপরতা ভারতীয় সামরিক গোয়েন্দা প্রতিনিধি দলের সফরের পরপরই। এর পিছনে ভারতের কোনও পরিকল্পনা রয়েছে। সেই পরিকল্পনার অঙ্গ হিসেবেই তিনি লালমনিরহাট গিয়েছিলেন। আসলে এই বিমানঘাঁটি সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের আমলে তৈরি করেছিল ব্রিটিশ বাহিনী। দীর্ঘকাল এটি পরিত্যাক্ত। কয়েকবার এটা চালুর চেষ্টা হলেও তা ভারতের চাপে চালু করতে পারেনি বাংলাদেশ। কারণ, সামরিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ লালমনিরহাট ও ঠাকুরগাঁও বিমানঘাঁটি ভারতের চিকেন নেকের খুব কাছেই অবস্থিত। সম্প্রতি চিনকে এই বিমানঘাঁটি পুনর্নিমানের দায়িত্ব দেওয়ার ঘোষণা করেছিলেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মুহাম্মদ ইউনূস। আর এটা হলে ভারতের নিরাপত্তার ক্ষেত্রে তা হতো ভয়ানক হুমকি। সেই কারণেই সামরিক গোয়েন্দাদের বাংলাদেশ সফর। এই দলটিও লালমনিরহাট পরিদর্শন করেছিল বলেই খবর। আবার অন্য একটি অংশের দাবি, জামাতপন্থী সেনাপ্রধান জেনারেল ওয়াকার, ভারতকে চাপে রাখতেই লালমনিরহাট পরিদর্শনে গিয়েছিলেন। কারণ, এই মুহূর্তে বাংলাদেশে পাকিস্তানের তৎপরতা অনেকটাই বেড়েছে। পাকিস্তানি সেনাকর্তারা ঘনঘন সফর করছেন বাংলাদেশে। এমনকি বাংলাদেশের মাটি ব্যবহার করে ভারতে আক্রমণের হুমকিও দিয়েছিলেন পাক সেনাপ্রধান জেনারেল আসিম মুনির। সেই পরিকল্পনার অঙ্গ হিসেবেও জেনারেল ওয়াকার লালমনিরহাটে যেতে পারেন। তবে সঠিক কোনটা সেটা বলা খুব কঠিন। কিন্তু এটা বলাই বাহুল্য যে জেনারেল ওয়াকার কোনও পরিকল্পনায় রয়েছে। যা আগামীদিনে বোঝা যাবে।

ADVERTISEMENT

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

Previous Post

অন্তর্বর্তী সরকারের ভিতরেই মীরজাফর! হাসিনার অর্থ জোগানদাতা দিলীপ আগরওয়ালাকে সাহায্য করলেন কে?

Next Post

হেরে গিয়ে মোদিকে খুশি করতে ট্রাম্পের মরন খেলা! এবার ফাঁদে পড়ছে বাংলাদেশ-পাকিস্তান

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by Rupendu Das
March 31, 2026
0
33
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by Rupendu Das
March 31, 2026
0
28
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by Rupendu Das
March 31, 2026
0
33
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by Rupendu Das
March 31, 2026
0
44
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by Rupendu Das
March 31, 2026
0
24
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by Rupendu Das
March 31, 2026
0
14
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by Rupendu Das
March 31, 2026
0
15
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by Rupendu Das
March 31, 2026
0
31
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by Rupendu Das
March 30, 2026
0
51
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by Rupendu Das
March 30, 2026
0
17
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
হেরে গিয়ে মোদিকে খুশি করতে ট্রাম্পের মরন খেলা! এবার ফাঁদে পড়ছে বাংলাদেশ-পাকিস্তান

হেরে গিয়ে মোদিকে খুশি করতে ট্রাম্পের মরন খেলা! এবার ফাঁদে পড়ছে বাংলাদেশ-পাকিস্তান

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি