• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
টেকনাফ সীমান্তে বিজিবিকে চরম হুঁশিয়ারি আরাকান আর্মির! মিয়ানমারে ড্রোন স্ট্রাইক ভারতের বাংলাদেশের সীমান্তে কি চলছে?

টেকনাফ সীমান্তে বিজিবিকে চরম হুঁশিয়ারি আরাকান আর্মির! মিয়ানমারে ড্রোন স্ট্রাইক ভারতের বাংলাদেশের সীমান্তে কি চলছে?

administrator by administrator
9 months ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
19
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

অপারেশন সিঁদুরে কেঁপে গিয়েছিল পাকিস্তান। এবার কী মিয়ানমারেও ‘সার্জিক্যাল স্ট্রাইক’ করল ভারত? সরকারিস্তরে স্বীকার না করা হলেও যেটা জানা যাচ্ছে, ভারত-মিয়ানমার সীমান্তে নাটকীয়ভাবে ব্যাপক ড্রোন হামলা চালানো হয়েছে। তাতে নাগা জঙ্গি সংগঠন এনএসসিএনের খাপলাং-ইউংআং- গোষ্ঠীর এক ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এখনও পর্যন্ত জানা যাচ্ছে এই ড্রোন হামলায় নিহত হয়েছে ওই জঙ্গিগোষ্ঠীর পাঁচজন সদস্য এবং গুরুতর আহচ হয়েছে একজন সিনিয়র এনএসসিএন-কে ওয়াইএ নেতা। অ্ন্যদিকে মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে কঠোর সতর্কবার্তা দিয়েছে আরাকান আর্মি। এক বিবৃতিতে মিয়ানমারের এই বিদ্রোহী গোষ্ঠী দাবি করেছে, বাংলাদেশ সশস্ত্র বাহিনী এবং বর্ডার গার্ড বাংলাদেশের মদতে চরমপন্থী জঙ্গি সংগঠনগুলির সক্রিয়তা বৃদ্ধি পেয়েছে রাখাইন প্রদেশে। উল্লেখ্য, আরাকান আর্মি চরমপন্থী জঙ্গি সংগঠন বলতে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি, রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশনের মতো সংগঠনকে বোঝাতে চেয়েছে। যারা বাংলাদেশের প্রশাসন ও সেনাবাহিনীর কাছ থেকে সাহায্য পেয়ে নিজেদের তৎপরতা বাড়িয়েছে। এই সংগঠনগুলিকে প্রশিক্ষণ দিচ্ছে পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই। সবমিলিয়ে ভারত-মিয়ানমার এবং বাংলাদেশ মিয়ানমার সীমান্ত এলাকায় এখন একটা যুদ্ধকালীন পরিস্থিতি সৃষ্টি হয়ে রয়েছে। যে কোনও সময় একটা বড়া ধামাকা হয়ে যেতে পারে। আর এটা হলে বাংলাদেশ সেনাবাহিনী প্রবল চাপে পড়বে।
প্রথমে আসি মিয়ানমারে ড্রোন হামলা প্রসঙ্গে। ঠিক যেমনটা গত ৭ মে ভোররাতে পাকিস্তানের মাটিতে অপারেশন সিঁদুর অভিযান চালিয়েছিল ভারতীয় সেনাবাহিনী। গুঁড়িয়ে দেওয়া হয়েছিল পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের নয়টি জঙ্গিঘাঁটি। অনেকটা সেই ধাঁচেই সোমবার রাতে মিয়ানমারে অপারেশনটি চালানো হয়েছে। অপারেশন সিঁদুরের ছকে ভারতের আরেক পড়শি দেশে আকাশপথে অপারেশনের খবর এই প্রথম প্রকাশ্যে এল। যদিও ভারতীয় সেনা বা ভারতের অন্য কোনও সরকারি সূত্র এমন কোনও ড্রোন হামলার কথা স্বীকার করেনি। তবে প্রতিরক্ষা বিশেষজ্ঞদের দাবি, যে কায়দায় এই হামলা হয়েছে এবং নিখুঁদভাবে লক্ষ্যবস্তু গুঁড়িয়ে দেওয়া হয়েছে তা থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে এটা ভারতীয় সেনার কাজ। উল্লেখ্য, বিগত কয়েকবছর ধরে গৃহযুদ্ধের আগুনে জ্বলছে মায়ানমার। যার জেরে সীমান্তে বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠীগুলির তৎপরতা বেড়েছে। ভারত-মিয়ানমার সীমান্তটি প্রায় ১,৬৪৩ কিলোমিটার দীর্ঘ এবং এটি ভারতের চারটি রাজ্যের সঙ্গো লাগোয়া। অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর এবং মিজোরামে ইদানিং জঙ্গি কার্যকলাপ বাড়ছিল। গোয়েন্দা সূত্র বলছে, মিয়ানমার সীমান্তে আলফা, এনএসসিএনের খাপলাং-ইউংআং গোষ্ঠীর জঙ্গিরা অত্যন্ত সক্রিয় হয়েছে। গত ১৬ অক্টোবর অসমের তিনসুকিয়া জেলার কাকোপাথর এলাকায় সেনা ক্যাম্পে হামলা চালায় সন্ত্রাসবাদীরা। অন্যদিকে মোদির সফরের আগে মিজোরামেও অসম রাইফেলসের কনভয়ে হামলা হয়েছিল। এবার তারই বদলা নিল ভারত। সেই সঙ্গে পড়শি বাংলাদেশকেও বার্তা দেওয়া হল, যে ভারত জঙ্গি দমনে কোনও রকম কার্পণ্য করবে না। তাঁরা যে দেশেই লুকিয়ে থাকুক না কেন। ভারত ঘরে ঢুকে মারবে।
অন্যদিকে, মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি আবারও সরাসরি বাংলাদেশ সেনাবাহিনী ও সে দেশের সীমান্তরক্ষী বাহিনীকে হুমকি দিল। তাঁদের দাবি, বাংলাদেশ সেনা এবং বিজিবি-র কিছু কট্টরপন্থী মনোভাবাপন্ন আধিকারিক সরাসরি চরমপন্থী সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি এবং রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশনের সঙ্গে যোগাযোগ রক্ষা করছেন। যে সমস্ত অস্ত্রশস্ত্র একময় বাজেয়াপ্ত করা হয়েছিল, সেগুলিই ঘুরপথে তাঁরা বিক্রি করছেন রোহিঙ্গা বিদ্রোহীদের কাছে। এই দুর্নীতিগ্রস্থ আধিকারিকদের জন্যই বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে উত্তেজনা বাড়ছে। এর আগে গত ২৭ সেপ্টেম্বর বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের কাছে প্রমাণ-ভিত্তিক প্রতিবেদন জমা দিয়েছিল আরাকান আর্মি। কিন্তু এর কোনও সাড়া মেলেনি। গত ১১ অক্টোবর বাংলাদেশ-আরাকান সীমান্তের কাছে অবস্থিত মংডু টাউনশিপে এআরএসএ এবং আরএসও-র উগ্রপন্থী জঙ্গিরা একটি অতর্কিত হামলা চালিয়ে একজন বেসামরিক নাগরিককে হত্যা করেছিল বলে অভিযোগ আরাকান আর্মির। এরপরই তাঁরা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে চরমপত্র দিল। ওয়াকিবহাল মহলের মতে, এবার সবদিক থেকেই চাপে পড়তে চলেছে বাংলাদেশ। একদিকে আরাকান আর্মি, অন্যদিকে মিয়ানমারের জুন্টা প্রশাসন, দু-তরফেই আসছে হুমকি। আর ভারতও বুঝিয়ে দিল, প্রয়োজনে তাঁরাও সীমান্ত এলাকায় কোনও জঙ্গিঘাঁটি গুড়িয়ে দিতে দ্বিধা করবে না।

ADVERTISEMENT

Author

  • administrator
    administrator

    View all posts

Previous Post

ইউনূসের প্রতি অনাস্থা আন্তর্জাতিক মহলের! আইএমএফ বাংলাদেশকে ঋণের ৮০ কোটি ডলার আটকে দিল

Next Post

বাংলাদেশে ফিরছে তত্ত্বাবধায়ক সরকার, বিলুপ্তির পথে ইউনূসের অন্তর্বর্তী সরকার

administrator

administrator

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by administrator
March 31, 2026
0
81
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by administrator
March 31, 2026
0
61
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by administrator
March 31, 2026
0
84
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by administrator
March 31, 2026
0
81
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by administrator
March 31, 2026
0
47
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by administrator
March 31, 2026
0
38
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by administrator
March 31, 2026
0
47
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by administrator
March 31, 2026
0
56
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by administrator
March 30, 2026
0
99
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by administrator
March 30, 2026
0
36
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
বাংলাদেশে ফিরছে তত্ত্বাবধায়ক সরকার, বিলুপ্তির পথে ইউনূসের অন্তর্বর্তী সরকার

বাংলাদেশে ফিরছে তত্ত্বাবধায়ক সরকার, বিলুপ্তির পথে ইউনূসের অন্তর্বর্তী সরকার

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি