• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
জুলাই সনদে স্বাক্ষর করা মস্ত বড় ভুল রাজনৈতিক অস্তিত্বই এখন বিপন্ন বিএনপির

জুলাই সনদে স্বাক্ষর করা মস্ত বড় ভুল রাজনৈতিক অস্তিত্বই এখন বিপন্ন বিএনপির

Raja Majumder by Raja Majumder
5 months ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
12
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

 বাংলাদেশে সংস্কার প্রশ্নে জাতীয় ঐকমত্য কমিশন গত কয়েকমাস ধরে দফায় দফায় আলোচনা করেছে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে। কিন্তু তারপরও মৌলিক অনেক বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য থেকে গিয়েছে। যদিও গত ১৭ অক্টোবর ঘটা করে জুলাই সনদে স্বাক্ষর অনুষ্ঠান হয়ে গিয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকায়। তাতে বিএনপি-জামায়াতে ইসলামী-সহ ২৫টি রাজনৈতিক দল স্বাক্ষরও করেছে। একমাত্র এনসিপি তাতে স্বাক্ষর করেনি।
মজার বিষয় হল, বাংলাদেশের ঐক্যমত কমিশন দাবি করছে, কয়েক দফার আলোচনার পর বেশ কিছু সংস্কার প্রস্তাবে ঐকমত্যে পৌঁছেছে রাজনৈতিক দলগুলো। তবে দেখা যাচ্ছে, এখনও আনুপাতিক নির্বাচন ব্যবস্থা, জাতীয় সাংবিধানিক কাউন্সিল বা এনসিসি গঠন-সহ বেশ কিছু সাংবিধানিক সংস্কার প্রস্তাবে রাজনৈতিক দলগুলোর মধ্যে নানা মতবিরোধ রয়ে গিয়েছে। দেখা গিয়েছিল, জামায়তে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি প্রথম থেকেই এই জুলাই সনদে স্বাক্ষর করতে গড়িমসি করছিল। কিন্তু শেষ মুহূর্তে জামাত স্বাক্ষর করলেও করেনি এনসিপি। তবে বিএনপি স্বাক্ষর করেছে হাসিমুখেই। এই আবহেই প্রশ্ন উঠছে, বিএনপি কি বড্ড ভুল করে ফেলল এই জুলাই সনদে স্বাক্ষর করে? এই প্রশ্ন আরও উস্কে দিয়েছিলেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি ২৯ অক্টোবর ঢাকার বাংলামোটরে দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দাবি করেন, জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া না দেখেই স্বাক্ষর করে বিএনপি ভুল করেছে।

ADVERTISEMENT

বিএনপি ও জামায়াতের মধ্যে এখন কার্যত মল্লযুদ্ধ শুরু হয়েছে গণভোট আগে হবে না কি জাতীয় নির্বাচনের সঙ্গে হবে তা নিয়ে। কারণ এরমধ্যেই জাতীয় নাগরিক পার্টি এবং বাম ঘরানার চারটি রাজনৈতিক দল এই আয়োজনে অংশ না নেওয়ায় বিষয়টি নানা আলোচনার জন্ম দিয়েছে। বাংলাদেশের রাজনৈতিক ওয়াকিবহাল মহলের মতে, বিএনপি প্রতিটি ক্ষেত্রেই তাড়াহুরো করছে নির্বাচনকে যেনতেন প্রকারেণ দ্রুত করতে। এটা তাঁদের রাজনৈতিক উচ্চাকাঙ্খা হতেই পারে, কারণ এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ নেই। ফলে তাঁরা মনে করছে, ভোট হলেই তাঁরা সরকার গঠন করবে। তাই হয়তো তড়িঘড়ি জুলাই সনদে সই করে দেয় বিএনপি। কিন্তু তাঁরা ভাবেনি এর পরিণতি কি হতে পারে।
যদিও জুলাই সনদের বিষয়ে আলোচনার মাধ্যমে সমাধানের কথা বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কিন্তু এনসিপি বিতর্ক আরও উস্কে দিল। যদিও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী আরও বিস্ফোরক দাবি করে সেই বিতর্কের মোড় অন্যদিকে ঘুরিয়ে দিয়েছেন। তাঁর দাবি, জুলাই সনদে বিএনপির স্বাক্ষরিত কোনও পাতা নেই। অন্য পাতা সেখানে যুক্ত করে জমা দেওয়া হয়েছে। রিজভীর কথায়, এটা খুবই দুঃখজনক ও প্রতারণামূলক কাজ। জনগণের সঙ্গে এমন প্রতারণা চলতে পারে না।

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

সবমিলিয়ে বাংলাদেশের রাজনৈতিক ওয়াকিবহাল মহলের একটা বড় অংশ দাবি করছেন, ‘বিএনপি ধরা খেয়ে যাচ্ছে’। তাঁদের বক্তব্য, এখন সেটা বাস্তবে পরিণত হতে যাচ্ছে। জুলাই সনদে সই মানেই বিএনপির আত্মসমর্পণ। কেবল আওয়ামী লীগের বিরোধিতা নয়, এটি বাংলাদেশের রাষ্ট্রচরিত্র বদলে দেওয়ার একটি চুক্তি। যে দল একসময় সংবিধান রক্ষার কথা বলত, আজ সেই দলই সংবিধানের বাইরে গিয়ে রাষ্ট্রব্যবস্থাকে পাল্টানোর ষড়যন্ত্রে নামছে। ওয়াকিবহাল মহলের মতে, বিএনপি এখন বুঝতে পারছে, এই জুলাই সনদে স্বাক্ষর করার পর তাঁদের রাজনৈতিক অস্তিত্ব বিপন্ন হতে বসেছে। বাংলাদেশের একটা বড় অংশের মানুষ মনে করছেন, বিএনপি কেবলমাত্র আওয়ামী লীগকে দূরে সরিয়ে ভোটে জেতার স্বপ্ন দেখতে গিয়ে বড্ড ভুল করে ফেলল। এথন যাই বলুক, আগামীদিনে তাঁদের কপালে দুঃখ আছে।

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

Previous Post

হটাৎ কেন যমুনায় তিন বাহিনীর প্রধান? ভারতীয় সেনার আতঙ্কে ঘুম উড়ছে ইউনূসের

Next Post

হাসিনার ফাঁসি হলে তা অভিসাপ না আশির্বাদ হবে?

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by Rupendu Das
March 31, 2026
0
29
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by Rupendu Das
March 31, 2026
0
25
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by Rupendu Das
March 31, 2026
0
31
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by Rupendu Das
March 31, 2026
0
41
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by Rupendu Das
March 31, 2026
0
23
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by Rupendu Das
March 31, 2026
0
14
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by Rupendu Das
March 31, 2026
0
13
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by Rupendu Das
March 31, 2026
0
29
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by Rupendu Das
March 30, 2026
0
48
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by Rupendu Das
March 30, 2026
0
16
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
হাসিনার ফাঁসি হলে তা অভিসাপ না আশির্বাদ হবে?

হাসিনার ফাঁসি হলে তা অভিসাপ না আশির্বাদ হবে?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি