• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
হটাৎ কেন যমুনায় তিন বাহিনীর প্রধান? ভারতীয় সেনার আতঙ্কে ঘুম উড়ছে ইউনূসের

হটাৎ কেন যমুনায় তিন বাহিনীর প্রধান? ভারতীয় সেনার আতঙ্কে ঘুম উড়ছে ইউনূসের

administrator by administrator
9 months ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
22
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

শনিবার সন্ধ্যা ৭টায় সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান, বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করলেন। বলা হচ্ছে, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হতে চলা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে আলোচনা করতেই এই বৈঠক। নির্বাচনের প্রস্তুতি নিয়েই বাংলাদেশের তিন বাহিনীর প্রধানকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। কিন্তু এই যুক্তি মানতে নারাজ বাংলাদেশের রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ। আসলে আচমকা কেন কোনও আগাম খবর না দিয়েই এই গুরুত্বপূর্ণ বৈঠক ডাকা হল, সেটা নিয়েই প্রশ্ন উঠছে।
সূত্রের খবর, তিন বাহিনীর প্রধানের তরফেই নাকি প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসতে চাওয়া হয়েছিল। যা নিয়ে বাংলাদেশের রাজনৈতিক ও প্রশাসনিক মহলে তুমুল জল্পনা শুরু হয়েছে। একটি মহলের খবর, জুলাই সনদ স্বাক্ষর এবং গণভোটকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের মধ্যে যে বিবাদ তৈরি হয়েছে, তাতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সংশয় দেখা দিয়েছে। এই বিষয়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলা করতেই নাকি তিন বাহিনীর প্রধানকে ডাকা হয়েছিল। কিন্তু আদৌ কি তাই? দাবি করা হচ্ছে, সেনাকর্তারাই নাকি এই ব্যাপারে প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলতে চেয়েছিলেন। কিন্তু এটা মানতে রাজি নয় রাজনৈতিক ওয়াকিবহাল মহল। তাঁদের দাবি, পূর্ব প্রান্তে ভারতের সামরিক প্রস্তুতির খবর সামনে আসতেই তিন বাহিনীর প্রধানকে তলব করেছিলেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। জানা যাচ্ছে, ভারত, ক্রমাগত পূর্ব ও উত্তর-পূর্ব ভারতের বিস্তৃর্ণ এলাকায় বিশেষ করে শিলিগুড়ি করিডোরে সেনা সমাহার বৃদ্ধি করছে। এখানেই শেষ নয়, চলতি নভেম্বর মাস থেকে আগামী জানুয়ারি মাসের ১৫ তারিখ পর্যন্ত তিন দফায় উত্তর-পূর্ব ভারত ও বঙ্গোপসাগরে নোটাম জারি করেছে ভারত। এই সময়কালে বিরাট আকারে যৌথ সামরিক মহড়া করবে ভারতের তিন বাহিনী। এটাতেই আতঙ্কে ভুগতে শুরু করেছে ইউনূসের অন্তর্বর্তী সরকার। তাই বাংলাদেশের সেনাপ্রধান-সহ তিন বাহিনীর প্রধানকে জরুরি তলব করেন মুহাম্মদ ইউনূস।
অন্যদিকে আরেকটি একটি সূত্রের খবর, বাংলাদেশে সাধারণ যুবকদের সামরিক বা আগ্নেয়াস্ত্র প্রশিক্ষণ দেওয়ার যে প্রকল্প ঘোষণা করেছে ইউনূস সরকার, সেটা নিয়ে সেনাকর্তারা উদ্বিগ্ন। জেনারেল ওয়াকার-সহ অন্যান্য সেনাকর্তারা মনে করছেন এইভাবে সাধারণ মানুষকে আগ্নেয়াস্ত্র চালানোর প্রশিক্ষণ দেওয়া হলে বাংলাদেশে বড় ধরনের অস্থিরতা তৈরি হতে পারে। যদিও এটাই চাইছেন ইউনূস ও তাঁর পৃষ্ঠপোশকরা। কিন্তু বিষয়টি যে আত্মঘাতী সিদ্ধান্ত সেটা বুঝতে পেরেছে বাংলাদেশ সেনাবাহিনীর একটা বড় অংশ। তাই তাঁরা আপত্তি তুলছেন। ইউনূস সরকারের অন্যতম উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এই প্রশিক্ষণের উদ্যোক্তাদের অন্যতম বলে একাধিক গোয়েন্দা সূত্র জানিয়েছে। ওই উপদেষ্টা নিজেও প্রকাশ্যে ফেসবুকে এই তথ্য জানিয়েছিলেন। অর্থাৎ, এই তথ্য যে নির্ভূল সেটা আর বলার অপেক্ষা রাখে না।
শনিবার সন্ধ্যায় যখন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান, বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন, তখন সেখানে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান উপস্থিত ছিলেন। সূত্রের খবর, ওই বৈঠকে মূলত বাংলাদেশ সীমান্তে ভারতীয় সেনাবাহিনীর তৎপরতা নিয়ে আলোচনা হয়েছে। আর এই পরিস্থিতিতে বাংলাদেশ সেনাবাহিনী যে ভারতকে ঠেকাতে অপারগ সেটাও জানিয়ে এসেছেন বাংলাদেশ সেনার তিনবাহিনীর প্রধান। আরও একটি খবর, এই বৈঠকের গুরুত্ব বাড়িয়ে দিয়েছে। সেটা হল, জেনারেল ওয়াকের-উজ-জামান রবিবার রাতে সৌদি আরবের পবিত্রতম শহর মক্কায় তাঁর ওমরাহ পালনের নির্ধারিত সফর বাতিল করেছেন। উল্লেখ্য, এর আগে ১৪ অক্টোবর থেকে সৌদি আরবের পাঁচ দিনের সরকারি সফর বাতিল করেছিলেন জেনারেল ওয়াকার। এবার ২ নভেম্বর ঢাকা থেকে জেদ্দায় যাওয়ার তারিখ নির্ধারণ করেছিলেন, সেটাও বাতিল করলেন বাংলাদেশের সেনাপ্রধান। সেনাপ্রধানের এই সিদ্ধান্ত বাংলাদেশ সেনাবাহিনী এবং অন্যান্য নিরাপত্তা মহলকে ভ্রু কুঁচকে দিয়েছে, যদিও এই আকস্মিক বাতিলের কারণ সম্পর্কে কোনও সুনির্দিষ্ট তথ্য নেই। তবে মনে করা হচ্ছে, ভারতের আসন্ন সামরিক মহড়ার কারণেই বাংলাদেশের অন্তর্বর্তী সরকার আতঙ্কে রয়েছে। যার প্রভাব সেনাবাহিনীতেও পড়েছে।

ADVERTISEMENT

Author

  • administrator
    administrator

    View all posts

Previous Post

ভারতের জেমস বন্ড অজিত ডোভালের বড় পদক্ষেপ বড় ধামাকা বাংলাদেশে

Next Post

জুলাই সনদে স্বাক্ষর করা মস্ত বড় ভুল রাজনৈতিক অস্তিত্বই এখন বিপন্ন বিএনপির

administrator

administrator

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by administrator
March 31, 2026
0
81
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by administrator
March 31, 2026
0
60
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by administrator
March 31, 2026
0
83
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by administrator
March 31, 2026
0
80
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by administrator
March 31, 2026
0
47
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by administrator
March 31, 2026
0
38
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by administrator
March 31, 2026
0
47
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by administrator
March 31, 2026
0
55
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by administrator
March 30, 2026
0
99
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by administrator
March 30, 2026
0
36
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
জুলাই সনদে স্বাক্ষর করা মস্ত বড় ভুল রাজনৈতিক অস্তিত্বই এখন বিপন্ন বিএনপির

জুলাই সনদে স্বাক্ষর করা মস্ত বড় ভুল রাজনৈতিক অস্তিত্বই এখন বিপন্ন বিএনপির

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি