সম্প্রতি ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং তির্যক কিছু মন্তব্য করেছিলেন। শুধু তাই নয়, বাংলাদেশের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসকে কথা বলার সময় সতর্ক থাকারও পরামর্শ দিয়েছিলেন। এদিকে চিকেন নেক এলাকায় ভারত তিনটি সামরিক ঘাঁটি তৈরি করেছে। এমনকি চিকেন নেক সংলগ্ন ৬২ কিলোমিটার এলাকা ভারতীয় সেনা নিয়ন্ত্রণ নিয়েছে বলে খবর। এই পরিস্থিতিতে অনেকে বলছেন, তবে কি বাংলাদেশকে হুশিয়ারি করছে ভারত? যদিও আতঙ্কে জবাব দিয়েছে ঢাকা।
ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং যে মন্তব্য করেছেন, তার প্রতিবাদ জানিয়েছে ঢাকা। তারা রাজনাথ সিংয়ের মন্তব্যকে কূটনৈতিক সৌজন্যের পরিপন্থী হিসাবে দেখছেন। বাংলাদেশের গণমাধ্যম খবর করছে, প্রধান উপদেষ্টা মুাহম্মদ ইউনূসকে নিয়ে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের মন্তব্যকে অযথার্থ ও শিষ্টাচার এবং কূটনৈতিক সৌজন্যের প্রতি সম্মান নয় বলে মন্তব্য করা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এস এম মাহাবুবুল আলম এমন কথায় বলেন। প্রতিক্রিয়া দিতে গিয়ে তিনি বলেন, আমরা মনে করি রাজনাথ সিংয়ের মন্তব্য সঠিক ও গঠনমূলক নয়। তাঁর শিষ্টাচার ও কূটনৈতিক সৌজন্যের প্রতি অসম্মানজনক। অন্যদিকে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানিয়েছিলেন, ভারত বাংলাদেশের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন চায় না। তবে বিগত কয়েকদিনে মুহাম্মদ ইউনূস যে যে মন্তব্য করছেন, তাতে তাঁকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী। তিনি বলেন, নয়া দিল্লি বাংলাদেশের সঙ্গে উত্তেজনা সম্পন্ন সম্পর্ক চায় না। অধ্যাপক ইউনূসের উচিত, তিনি কি বলছেন, সেদিকে সতর্ক থাকার। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেন, ভারত যে কোনও ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করতে প্রস্তুত। যদিও ভারতের লক্ষ্য, প্রতিবেশী দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার। তাঁর এই মন্তব্যকে বাংলাদেশ হুঁশিয়ারি হিসাবে নিয়েছে। এবং এর পরিপ্রেক্ষিতে প্রতিবাদ জানিয়েছে। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, আতঙ্কের জায়গা থেকে বাংলাদেশ এই মন্তব্য করেছে।
প্রসঙ্গত, গত বছর শেখ হাসিনা সরকারের পতনের পর দেশ ছেড়ে ভারতে পালিয়ে আসেন তিনি। তারপর থেকে বাংলাদেশ ভারত বিরোধীতা শুরু করে। এমনকি বাংলাদেশের অন্তবর্তীকালীন সরকারের উপদেষ্টা মণ্ডলীতে বহু উপদেষ্টা একের পর এক হুমকি দিয়েছে ভারতকে। বিতর্ক মন্তব্য করেছে। শুধু তাই নয়, মুক্তিযুদ্ধে ভারতের সহযোগিতা ভুলতে চায় বাংলাদেশ। তারা তা অস্বীকার করেছে বিভিন্ন সময়। এবং অন্যদিকে পাকিস্তানের সঙ্গে সখ্যতা বাড়িয়েছে তারা। যেটা ভারত ভালো চোখে দেখেনি। প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস গত বছর থেকে ভারত সম্পর্কে একের পর এক বিতর্ক মন্তব্য করেছেন। যা দুই দেশের সম্পর্কের সমীকরণ বদলে দিয়েছে। তবুও ভারত বারবার বার্তা দেওয়ার চেষ্টা করেছে, সুসম্পর্ক বজায় রাখতে চায় ঢাকার সঙ্গে। ঠিক যেমনটা সাক্ষাৎকার দিতে গিয়ে মন্তব্য করেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। আর এতেই অতঙ্কিত হয়ে প্রতিবাদ করল ঢাকা। তবে ভারতের তরফে এই বিষয়ে পাল্টা কোনও প্রতিক্রিয়া আসে কিনা, সেটাই দেখার।












Discussion about this post