• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
সেনা জেনারেলদের হুঁশিয়ারিতে আতঙ্কিত ইউনূস! ব্যারাক থেকে ফের মাঠে সেনাবাহিনী

সেনা জেনারেলদের হুঁশিয়ারিতে আতঙ্কিত ইউনূস! ব্যারাক থেকে ফের মাঠে সেনাবাহিনী

administrator by administrator
8 months ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
29
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

আগামী ১৩ নভেম্বর বাংলাদেশের মুক্তিযুদ্ধবিরোধী শক্তিগুলির কাছে একটা বড় দিন, আবার আওয়ামী লীগের নেতা-কর্মী-সমর্থকদের কাছেও নিজেদের অস্তিত্ব প্রমাণ করার দিন। আর সেই দিনকে কেন্দ্র করে এই মুহূর্তে গোটা বাংলাদেশেই টানটান উত্তেজনা। ১৩ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের হওয়া প্রথম মামলার রায়ের দিন-তারিখ ঘোষণা করা হবে। আইনজীবী মহলের ধারণা, ১৩ নভেম্বর বৃহস্পতিবার, পরদিন শুক্র ও শনিবার বাংলাদেশে সরকারি অফিস-আদালতে সাপ্তাহিক ছুটি। তাই রবিবার থেকে যে কোনও দিন হাসিনার বিরুদ্ধে সাজা ঘোষণা করে দেওয়া হতে পারে। আওয়ামী লীগের ধারণা, এই রায় আগে থেকেই ঠিক করা আছে, শুধু আনুষ্ঠানিক ঘোষণাটাই যা বাকি। আর এই সাজাও হবে সর্বোচ্চ পর্য়ায়ের। তাই আওয়ামী লীগ ১৩ নভেম্বর ঢাকা শহর অচল করে দিতে চাইছে। প্রমান করতে চাইছে তাঁদের সাংগঠনিক শক্তি, বাংলাদেশের জনগণের মধ্যে তাঁদের জনপ্রিয়তাও। অপরদিকে অন্তর্বর্তী সরকারের কাছে এই দিনটি অত্যন্ত চ্যালেঞ্জিং হতে চলেছে। কারণ, বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষা করার জন্য বাংলাদেশ সেনাবাহিনীকে রাস্তায় রাখা হয়েছিল সেই প্রথম থেকেই। তাঁদের হাতে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে। কিন্তু কয়েকদিন আগেই তাঁদের মধ্যে ৫০ শতাংশ সেনাসদস্যকে ব্যারাকে ফিরিয়ে নিয়ে যাওয়ার কাজও শুরু হয়েছে। এই পরিস্থিতিতে আওয়ামী লীগের কর্মসূচি মোকাবিলা করা খুব কঠিন ইউনূস সরকারের কাছে। কিন্তু আরও একটি বিষয় নিয়ে তাঁদের মাথাব্যাথার উদয় হয়েছে বলে জানা যাচ্ছে।
সম্প্রতি বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামানের সঙ্গে বাংলাদেশ সেনার শীর্ষ জেনারেলরা একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন। কয়েকজন সররীরে উপস্থিত ছিলেন, আর বাকিরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে ওই বৈঠকে ভার্চুয়ালি যোগ দিয়েছিলেন। বিভিন্ন সূত্র জানা যাচ্ছে, ওই গোপন বৈঠকে কয়েকটি সিদ্ধান্ত হয়েছে। যার মধ্যে দুটি অতি গুরুত্বপূর্ণ। একটি হল, আসন্ন জাতীয় নির্বাচন হতে হবে অবাধ, সুষ্ঠ এবং অন্তর্ভূক্তিমূলক। না হলে বাংলাদেশ সেনাবাহিনী ওই নির্বাচনে সহযোগিতা করবে না। অর্থাৎ, বাংলাদেশের যতগুলি রাজনৈতিক দল আছে তাঁদের সকলকেই নির্বাচনে অংশগ্রহন করতে দিতে হবে। এক্ষেত্রে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির মতো রাজনৈতিক দলগুলিকে নির্বাচনের বাইরে রাখার যে পরিকল্পনা চলছে, তাঁদেরও অন্তর্ভূক্তি চাইছেন বাংলাদেশ সেনার শীর্ষ জেনারেলরা। তাই তাঁরা নিজেদের মধ্যে বৈঠক করে সিদ্ধান্ত নিয়েছেন, বাংলাদেশের নির্বাচন অংশগ্রহণমূলক হতে হবে।
জানা যাচ্ছে, ওই গোপন বৈঠকের কিছু ভিডিও ক্লিপ নিয়ে এক সেনাকর্তা যমুনায় ছুটে যান। প্রধান উপদেষ্টার কাছে সেই ক্লিপগুলি দেখান। বাংলাদেশ সেনার শীর্ষ জেনারেলদের বক্তব্য শুনে রীতিমতো হতাশ মুহাম্মদ ইউনূস। তিনি সঙ্গে সঙ্গেই স্বরাষ্ট্র উপদেষ্টাকে তলব করেন। দীর্ঘ বৈঠকও করেন তাঁরা। তারপরই ঠিক হয়, ৫০ শতাংশকে ব্যারাকে ফিরিয়ে আনার যে কাজ শুরু হয়েছে তা অবিলম্বে প্রত্যাহার করা হবে। স্বরাষ্ট্র উপদেষ্টাকে দায়িত্ব দেওয়া হয়েছে তিনি সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামানের সঙ্গে এই বিষয়ে আলোচনা করবেন। পরে স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়ে দেন, সেনাবাহিনীর বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা ২০২৫ সালের ১২ নভেম্বর থেকে ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়িয়েছে অন্তর্বর্তী সরকার। মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে সরকারের এই সিদ্ধান্তের কথা জানানো হয়। ওয়াকিবহাল মহলের মতে, সেনাকর্তা ও বাহিনীকে ফের মাঠে নামিয়ে তাঁদের ব্যস্ত রাখার কৌশল নিল অন্তর্বর্তী সরকার। কিন্তু তাতেও বাহিনীর ভিতর অসন্তোষকে দমন করা যাবে কি। তেমন আশা দেখছেন না রাজনৈতিক মহল।

ADVERTISEMENT

Author

  • administrator
    administrator

    View all posts

Previous Post

১১ নভেম্বর ঢাকা অচলে জামায়াত ১৩ নভেম্বর লকডাউনে ঢাকা জোড়া ফলায় বিদ্ধ ইউনূস

Next Post

ক্ষমতা দখলে আওয়ামীর ‘লকডাউন’, রাজনৈতিক অস্তিত্বের লড়াইয়ের

administrator

administrator

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by administrator
March 31, 2026
0
81
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by administrator
March 31, 2026
0
61
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by administrator
March 31, 2026
0
84
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by administrator
March 31, 2026
0
81
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by administrator
March 31, 2026
0
47
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by administrator
March 31, 2026
0
39
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by administrator
March 31, 2026
0
48
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by administrator
March 31, 2026
0
56
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by administrator
March 30, 2026
0
99
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by administrator
March 30, 2026
0
37
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
ক্ষমতা দখলে আওয়ামীর ‘লকডাউন’, রাজনৈতিক অস্তিত্বের লড়াইয়ের

ক্ষমতা দখলে আওয়ামীর 'লকডাউন', রাজনৈতিক অস্তিত্বের লড়াইয়ের

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি