• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
দিল্লিতে সন্ত্রাসী হামলা, মানলো আমেরিকাও অপারেশন সিঁদূরের পরের লক্ষ্য কী বাংলাদেশও!

দিল্লিতে সন্ত্রাসী হামলা, মানলো আমেরিকাও অপারেশন সিঁদূরের পরের লক্ষ্য কী বাংলাদেশও!

Raja Majumder by Raja Majumder
5 months ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
26
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

দিল্লিতে ভয়াবহ বিস্ফোরণের পর গোটা দেশেই একটা কৌতুহল ছিল, এটা কি সন্ত্রাসী হামলা? নাকি নিছকই অসাবধানবশত ঘটে যাওয়া বিস্ফোরণ। বুধবার রাতেই নয়া দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনে ভারতের সুরক্ষাবিষয়ক ক্যাবিনেট কমিটির গুরুত্বপূর্ণ বৈঠক হয়ে গেল। সেই বৈঠক শেষে সোমবারের ঘটনাকে ‘সন্ত্রাসবাদী হামলা’ বলে উল্লেখ করল নয়াদিল্লি। পাশাপাশি জরুরি ভিত্তিতে এবং কঠোর পেশাদারিত্বের সঙ্গে বিষয়টির মোকাবিলা করতে বলা হয়েছে তদন্তকারী সংস্থাগুলিকে। তবে ভারত এখনও কোনও দেশকে সরাসরি দায়ি করেনি। যেমনটা আমরা দেখেছিলাম পহেলগাঁও হামলার পর ভারত সরাসরি পাকিস্তানকে দায়ি করেছিল। কিন্তু এবার সেটা করা হয়নি সেটা লক্ষ্য করার বিষয়। তাহলে কি এই সন্ত্রাসী হামলার পিছনে অন্য কোনও সংগঠন রয়েছে? তদন্ত যত এগোচ্ছে ততই বিস্ফোরক তথ্য সামনে আসছে। বিভিন্ন সূত্রের দাবি, আরও বড় সড় হামলার জন্য তৈরি হচ্ছিল এই সন্ত্রাসবাদীরা। কিন্তু মাঝপথেই ভারতের গোয়েন্দাসংস্থা ও জম্মুকাশ্মীর পুলিশ টের পেয়ে যায় তাঁদের পরিকল্পনা। ফলে একে একে ধরা পড়তে থাকে ওই সন্ত্রাসী নেটওয়ার্কের সদস্যরা। তখনই তড়িঘড়ি এই বিস্ফোরণ ঘটানো হয়েছে বলেই প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। তদন্তে উঠে আসছে একের পর এক বিচ্ছিন্নতাবাদী সংগঠনের নাম। আর সেই কারণেই ভারত সরকার বা গোয়েন্দা এজেন্সিগুলি কোনও সংগঠনের নাম উল্লেখ করেনি। কারণ, তদন্ত এখন চুরান্ত পর্যায়ে রয়েছে।

ADVERTISEMENT

বিভিন্ন সূত্র দাবি করছে, দিল্লিকে ঘিরে যে বড়সড় নাশকতার পরিকল্পনা চলছিল, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে এই বিস্ফোরণের নেপথ্যে রয়েছে পাকিস্তানের জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ। শ্রীনগরে এই পাকিস্তানি জঙ্গিগোষ্ঠীর পোস্টার সাঁটাতে গিয়েই ধরা পরেছিল চিকিৎসক আদিল আহমেদ। সেই সময় অর্থাৎ প্রায় তিন সপ্তাহ আগে অক্টোবরের শেষের দিকে প্রথম ঘটনার আঁচ পায় জম্মু ও কাশ্মীর পুলিশ। আশ্চর্ষের বিষয়, জঙ্গিদের যে মডিউলটি এই ঘটনার সাথে যুক্ত, তাঁদের বেশিরভাগই চিকিৎসক। তাই এটাকে ‘হোয়াইট কলার’ মডিউল বলা হচ্ছে। কিন্তু গোয়েন্দাদের অনুমান, জইশ-ই-মহম্মদ সুপরিকল্পিতভাবে এই মডিউল পরিচালনা করছে অন্য কয়েকটি ছায়া সংগঠনের মাধ্যমে। জানা যাচ্ছে, তার মধ্যে আনসার গাজওয়াত-উল-হিন্দ অন্যতম। আরেকটি সংগঠনের নামও উঠে আসছে তা হল, তবলিঘি জামাত। এই দুটি সংগঠনই বাংলাদেশে অতি সক্রিয়। তাই এবারের জঙ্গি বা সন্ত্রাসী হামলার নেপথ্যে শুধু পাকিস্তান নয়, বাংলাদেশ ও তুর্কির যোগসূত্রও খুঁজে পেয়েছেন তদন্তকারী সংস্থাগুলি। বিশ্লেষকদের অভিমত, এই কারণেই গুরুত্বপূর্ণ ক্যাবিনেট বৈঠকে এটাকে সন্ত্রাসী হামলা বলা হলেও সরাসরি কোনও দেশকে নিশানা করা হয়নি।
বিগত দেড় বছর ধরে বাংলাদেশে একাধিক জঙ্গিগোষ্ঠী সক্রিয় হয়ে উঠেছে মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের ছত্রছায়ায়। পাশাপাশি বাংলাদেশের বুকে পাকিস্তানের দাপাদাপিও কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে, সেটাও ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলির স্ক্যানারে রয়েছে। তবে দিল্লি বিস্ফোরণের তদন্তে ধীরে ধীরে বাংলাদেশের বেশ কয়েকটি যোগসূত্র পেয়ে গিয়েছেন তদন্তকারীরা। যেমন, এই বিপুল পরিমান বিস্ফোরকের একটা অংশ বাংলাদেশ হয়েই ভারতে এসেছিল বলে জানা গিয়েছে। অ্যামনিয়াম নাইট্রেট ভারতে সহজলভ্য হলেও মারাত্মক বিস্ফোরক তৈরি করতে ডিটোনেটর, জিলেটিন স্টিক বা অন্যন্য রাসায়নিক জোগার করা একটি কঠিন। বিশেষ করে যে মাত্রায় বিস্ফোরক উদ্ধার হয়েছে বিগত কয়েকদিনে সেটা জোগার করা খুব কঠিন। যেটা জানা যাচ্ছে, চোরাপথে বাংলাদেশ সীমান্ত দিয়েই সেগুলি ভারতে ঢুকেছে। পাশাপাশি আনসার গাজওয়াত-উল-হিন্দ এবং তবলিঘি জামাত নামে দুটি সংগঠনই বাংলাদেশেও সক্রিয়। ঢাকায় তাঁদের দফতরও রয়েছে। দিল্লি বিস্ফোরণের পর আতস কাঁচের তলায় তবলিঘি জামাতের দফতর রয়েছে ঢাকার কাকরাইল এলাকায় রমনা পার্কের পাশে অবস্থিত একটি মসজিদে। এটির আদি নাম ছিল মালওয়ালি মসজিদ, বর্তমানে তার নাম কাকরাইল মসজিদ।
ভারতের সুরক্ষা বিষয়ক ক্যাবিনেট কমিটি দিল্লির ঘটনাতে সন্ত্রাসবাদী হামলা ঘোষণা করেছে। পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও একই দাবি করলেন। তিনি এটিকে “স্পষ্টতই একটি সন্ত্রাসী হামলা” বলে অভিহিত করেছেন এবং ভারতের সাথে সংহতি প্রকাশ করেছেন। পাশাপাশি তাঁর দাবি, ভারতের গোয়েন্দা সংস্থাগুলি খুব ভালো কাজ করছে, এবং তদন্তের জন্য আমেরিকার কোনও সাহায্য ভারতের প্রয়োজন নেই।

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

অর্থাৎ, দিল্লিতে যে সন্ত্রাসী হামলা হয়েছে তা আমেরিকাও মেনে নিল। আর সন্ত্রাসী হামলাকে যে ভারত যুদ্ধের হুমকি হিসেবেই দেখে সেটাও কার্যত মেনে নিল আমেরিকা। এবার দেখার ভারত অপারেশন সিঁদূরের পরবর্তী পর্যায় শুরু করে কিনা। আর বিশেষজ্ঞদের ধারণা, এবার শুরু পাকিস্তান নয়, বাংলাদেশকেও অপারেশন সিঁদূরের টার্গেট করা হবে।

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

Previous Post

একই দিনে গণভোট ও নির্বাচন! ইউনূসের ঘোষণার পরই বদলে যাচ্ছে বাংলাদেশের রাজনীতি

Next Post

তদন্ত শেষ হলেই কি অপারেশন শুরু? এক বি*স্ফো*রণে জড়িয়ে তিন দেশ?

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by Rupendu Das
March 31, 2026
0
33
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by Rupendu Das
March 31, 2026
0
28
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by Rupendu Das
March 31, 2026
0
33
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by Rupendu Das
March 31, 2026
0
44
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by Rupendu Das
March 31, 2026
0
24
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by Rupendu Das
March 31, 2026
0
14
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by Rupendu Das
March 31, 2026
0
15
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by Rupendu Das
March 31, 2026
0
31
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by Rupendu Das
March 30, 2026
0
50
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by Rupendu Das
March 30, 2026
0
17
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
তদন্ত শেষ হলেই কি অপারেশন শুরু? এক বি*স্ফো*রণে জড়িয়ে তিন দেশ?

তদন্ত শেষ হলেই কি অপারেশন শুরু? এক বি*স্ফো*রণে জড়িয়ে তিন দেশ?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি