• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
দেখলেই গু*লি চালানোর নির্দেশ! হাসিনার রায় ঘোষণার দিকে তাকিয়ে গোটা বিশ্ব

দেখলেই গু*লি চালানোর নির্দেশ! হাসিনার রায় ঘোষণার দিকে তাকিয়ে গোটা বিশ্ব

Raja Majumder by Raja Majumder
5 months ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
18
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

এই মুহূর্তে শেখ হাসিনাকে নিয়ে সরগরম বাংলাদেশ। গত বছর জুলাই অভ্যু ত্থানে ক্ষমতাচ্যু ত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যার বিরুদ্ধে ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে মানবতাবিরোধী অপরাধের একাধিক মামলা। সোমবার সেরকমই একটি মামলায় রায় ঘোষণা করছে আদালত। যা ঘিরে রীতিমতো উত্তাল পরিস্থিতি গোটা বাংলাদেশে। জায়গায় জায়গায় সংঘর্ষ, ককটেল বোমা বিস্ফোরণ, বাস ও বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় অগ্নিসংযোগ এবং আওয়ামী লীগের মিছিলে মিছিলে সরগরম বাংলাদেশ। সোমবার দুপুরে যে কোনও সময় ঘোষণা হতে পারে রায়। তার আগেই উত্তেজনা ছড়িয়েছে ঢাকায়। উল্লেখ্য, ক্ষমতাচ্যু।ত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে এই মামলা। যা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরীর সমন্বয়ে গঠিত তিনজনের প্যাওনেল বিচার প্রক্রিয়া সম্পন্ন করেছেন। সোমবার তাঁরাই রায়দান করবেন। ২০২৪ সালে ছাত্র-জনতার অভ্যুত্থানে প্রায় এক হাজার ৪০০ মানুষের প্রাণহানি এবং প্রায় ২৫ হাজার মানুষকে মারাত্মক আহত করার অভিযোগ তাদের বিরুদ্ধে। যদিও সাবেক আইজিপি এই মামলায় রাজসাক্ষী হয়ে গিয়েছেন, আর বাকি দুজন এখন ভারতের আশ্রয়ে। ফলে রায়ে যদি হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড হয়, তাহলেও তা কার্যকর করা নিয়ে সন্দেহ রয়ে গিয়েছে।

ADVERTISEMENT

যদিও বাংলাদেশের সংবাদপত্র প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী, অন্যতম প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন জানিয়েছেন, হাসিনার বিরুদ্ধে সাজা ঘোষণা হলেই তাঁরা ইন্টারপোলের কাছে রেড কর্নার নোটিশ জারির আবেদন করা হবে। এবার কনভিকশন ওয়ারেন্টের আওতায় আবেদন করা হবে। উল্লেখ্য, এর আগেও বাংলাদেশ পুলিশ ইন্টারপোলের কাছে শেখ হাসিনার বিরুদ্ধে রেড নোটিশ জারির আর্জি জানিয়েছিল, কিন্তু তার কোনও জবাব পর্যন্ত দেয়নি আন্তর্জাতিক সংস্থাটি। যা নিয়ে কূটনৈতিক মহলে চাপা গুঞ্জন আছে। এবারও যে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ব্যবস্থা নেবে ইন্টারপোল তার সম্ভাবনাও কম। কারণ আওয়ামী লীগ ইতিমধ্যেই ঢাকার ট্রাইবুনালে এই বিচার প্রক্রিয়ার বৈধতা নিয়ে প্রশ্ন তুলে জাতি সংঘে এবং অস্ট্রিযায় অবস্থিত আন্তর্জাতিক অপরাধ আদালতের দ্বারস্থ হয়েছে। যা অবশ্যই মুহাম্মদ ইউনূস প্রশাসনকে চাপে রাখবে।

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

এই অবহে শেখ হাসিনা ও তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয় একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিচ্ছেন। এটাও মুহাম্মদ ইউনূসের অন্তরবর্তী সরকারকে চাপে ফেলছে। তাঁরা ইতিমধ্যেই ঢাকায় অবস্থিত ভারতের রাষ্ট্রদূতকে তলব করে শেখ হাসিনার মুখ বন্ধ রাখার আর্জি জানিয়েছে। এটা নিয়েও কূটনৈতিক মহলে চর্চা চলছে। কারণ ভারত সেই আর্জিতে কান দেয়নি, শেখ হাসিনা এখনও বহাল তবিযতে গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়ে চলেছেন। এমনকি তাঁর ছেলে জয় সম্প্রতি বলেছেন, ‘‘রায় কী হতে চলেছে, আমরা সকলেই তো জানি। সরাসরি সম্প্রচারও করা হবে। মাকে দোষী সাব্যস্ত করবে ওরা। হয়তো মৃত্যুদণ্ডই দেবে। কিন্তু ওরা আমার মায়ের সঙ্গে কী করতে পারে? মা ভারতে নিরাপদে রয়েছেন। ভারত সরকার তাঁর নিরাপত্তার ব্যবস্থা করেছে’’। অর্থাৎ, হাসিনার পূত্র এই রায় নিয়ে খুব একটা চিন্তিত নন। এদিকে বাংলাদেশে জোর গুঞ্জন শুরু হয়েছে একটি নির্দেশকে কেন্দ্র করে। অগ্নিগর্ভ ঢাকায় প্রতিবাদের আগুন থামাতে গুলি চালানোর নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের কমিশনার শেখ মুহাম্মদ সাজ্জাত আলী। প্রশ্ন উঠছে, হাসিনার পতন যে কারণে, সেই ভুলই ফের একবার করতে যাচ্ছে না তো ইউনূস সরকার? তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই সরকারের নীতিই হল, হাসিনার যত দোষ, ইউনূসের জমানাতে সাত খুন মাফ।

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

Previous Post

বড়ো উদ্যোগে ভারত। হাসিনার রায়দানের আগেই বড়ো পরিকল্পনায় বিরাট পদক্ষেপ

Next Post

যুক্তরাষ্ট্র আবার শেখ হাসিনাকেই চাইছে! বাংলাদেশে ঘুরছে খেলা

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by Rupendu Das
March 31, 2026
0
33
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by Rupendu Das
March 31, 2026
0
28
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by Rupendu Das
March 31, 2026
0
33
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by Rupendu Das
March 31, 2026
0
44
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by Rupendu Das
March 31, 2026
0
24
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by Rupendu Das
March 31, 2026
0
14
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by Rupendu Das
March 31, 2026
0
15
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by Rupendu Das
March 31, 2026
0
31
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by Rupendu Das
March 30, 2026
0
51
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by Rupendu Das
March 30, 2026
0
17
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
যুক্তরাষ্ট্র আবার শেখ হাসিনাকেই চাইছে! বাংলাদেশে ঘুরছে খেলা

যুক্তরাষ্ট্র আবার শেখ হাসিনাকেই চাইছে! বাংলাদেশে ঘুরছে খেলা

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি