• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
শেখ হাসিনার রায়কে ‘পাত্তা’ দিল না ভারত,  বিবৃতিতে ইউনূস সরকারকে ইঙ্গিতপূর্ণ বার্তা

শেখ হাসিনার রায়কে ‘পাত্তা’ দিল না ভারত, বিবৃতিতে ইউনূস সরকারকে ইঙ্গিতপূর্ণ বার্তা

Raja Majumder by Raja Majumder
5 months ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
16
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

সোমবার প্রত্যাশামতোই সাজা শোনালো ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল। বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড দিয়েছে ওই আদালত। যা নিয়ে সোমবার রাতেই বিবৃতি জারি করেছে ভারতের বিদেশ মন্ত্রক। নয়াদিল্লির জারি করা সংক্ষিপ্ত ও সতর্ক বিবৃতি কূটনৈতিক মহলে যথেষ্টই সাড়া ফেলেছে। ছোট্ট এই বিবৃতিতে ভারত বুঝিয়ে দিয়েছে শেখ হাসিনাকে নিয়ে ভারতের চিন্তাভাবনা। সেই সঙ্গে বুঝিয়ে দিয়েছে মুহাম্মদ ইউনূস সরকারকে নিয়ে নয়া দিল্লির ভাবনা। কূটনৈতিক মহল মনে করছে, ভারতের এই বিবৃতি বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি নিয়ে গভীর তাৎপর্য বহন করছে।

ADVERTISEMENT

কূটনৈতিক মহলের মতে, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে প্রতিবেশী দেশের তথাকথিত “আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল”-এর রায়কে কার্যত কোনও গুরুত্বই দিল না নয়া দিল্লি। ভারতের বিদেশ মন্ত্রকের তরফে প্রকাশিত ওই বিবৃতিতে এই রায়কে শুধু “নোট করা হয়েছে” বলে উল্লেখ করা হয়। বিশ্লেষকদের মতে, এই সংক্ষিপ্ত ও সতর্ক বিবৃতির মাধ্যমে নয়াদিল্লি কেবল রায়টিকে অগ্রাহ্যই করেনি, বরং বাংলাদেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতা ও সব পক্ষের সঙ্গে আলোচনার ওপরই গুরুত্ব দিয়েছে। ভারতের বিবৃতি পড়লেই বোঝা যাবে শেখ হাসিনার বিপক্ষে যাওয়া ঢাকার আদালতের রায়কে সরাসরি স্বীকৃতি দেওয়া হয়নি। কারণ ভারত এই রায়টিকে “স্বাগত” বা “নিন্দা” কিছুই জানায়নি। শুধু “নোট করা হয়েছে” বলে দায় সেরেছে। কূটনৈতিক ভাষায় বিষয়টিকে কম গুরুত্ব দেওয়ার সামিল বলেই মনে করছেন ওয়াকিবহাল মহল।

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

অপরদিকে এই ট্রাইব্যুনালের বিশ্বাসযোগ্যতায় প্রশ্ন তুলেছে নয়া দিল্লি। কারণ বিদেশ মন্ত্রকের বিবৃতিতে “আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল” নামটি উদ্ধৃতি চিহ্নের মধ্যে রাখা হয়েছে, যা এই প্রতিষ্ঠানের গঠন বা এখতিয়ার নিয়ে ভারতের সূক্ষ্ম কিন্তু স্পষ্ট ইঙ্গিত দেয়।

ভারত রায়ের প্রসঙ্গ নোট করা হয়েছে বলে দ্রুত এড়িয়ে গেলেও বাংলাদেশের “শান্তি, গণতন্ত্র, অন্তর্ভুক্তি এবং স্থিতিশীলতা”-র মতো বৃহত্তর বিষয়গুলি বেশি উল্লেখ করা হয়েছে। ভারতের বিদেশ মন্ত্রকের তরফে জারি করা ওই বিবৃতিতে সবার সঙ্গে আলোচনার বার্তা দিয়ে ভারত বুঝিয়েছে ইউনূস সরকারকে পাত্তা দেওয়া হচ্ছে না। তাই “সকল অংশীদারদের সঙ্গে গঠনমূলকভাবে কাজ করব” বলে এই বার্তায় ভারত বুঝিয়ে দিয়েছে যে তারা শুধুমাত্র বর্তমান শাসকগোষ্ঠীর সঙ্গে নয়, বাংলাদেশের সব রাজনৈতিক শক্তির সঙ্গেই সম্পর্ক রাখতে আগ্রহী।

কূটনৈতিক মহলের অভিমত, ঢাকার তথাকথিত ট্রাইব্যুনালের নাম উদ্ধৃতি চিহ্নের মধ্যে রাখার মধ্য দিয়ে ভারত অত্যন্ত পরিকল্পিতভাবে এই রায় এবং বিচার প্রক্রিয়ার থেকে নিজেদের দূরত্ব বজায় রেখেছে। এর মাধ্যমে নয়াদিল্লি কার্যত বুঝিয়ে দিয়েছে যে, তারা এই রায়কে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতির একটি অংশ হিসেবেই দেখছে, কোনও নিরপেক্ষ আন্তর্জাতিক বিচারিক প্রক্রিয়া হিসেবে নয়।

বিবৃতিতে ভারত রায়ের বিষয়ে আর কোনও মন্তব্য না করে দ্রুত নিজেদের মূল উদ্বেগের কথা তুলে ধরে। এতে বলা হয়, “একজন নিকট প্রতিবেশী হিসেবে ভারত বাংলাদেশের জনগণের সর্বোত্তম স্বার্থের প্রতি, বিশেষ করে সে দেশের শান্তি, গণতন্ত্র, অন্তর্ভুক্তি এবং স্থিতিশীলতার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ”। সবশেষে, “সকল অংশীদারদের” সঙ্গে কাজ করার বার্তা দিয়ে ভারত একটি বড় কূটনৈতিক চাল দিয়েছে। এর মাধ্যমে তারা বাংলাদেশের বর্তমান সরকার এবং বিরোধী শিবির উভয়কেই নিজেদের গুরুত্বের কথা মনে করিয়ে দিল। স্পষ্টতই, ভারতের কাছে এই রায়ের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হল প্রতিবেশী রাষ্ট্রের সামগ্রিক স্থিতিশীলতা এবং ভূ-রাজনৈতিক স্বার্থ রক্ষা করা। এটা মুহাম্মদ ইউনূসের তদারকি সরকারের প্রতি ভারতের বড় বার্তা। ভারত মোটামুটি বুঝিয়েই দিল যে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর কোনও ইচ্ছা নেই দিল্লির। আগে নিরপেক্ষ এবং অন্তর্ভুক্তিমূলক ভোট হোক, একটা নির্বাচিত সরকার বাংলাদেশের ক্ষমতায় আসুক। তারপর ভারত সেই সরকারের সঙ্গে আলোচনায় বসতে আগ্রহী। অপরদিকে শেখ হাসিনার মৃত্যুদণ্ড ঘোষণা হতেই বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতকে চিঠি দিয়ে প্রত্যর্পন চেয়েছে। ওই চিঠিতে বাংলাদেশের দাবি, দিল্লিতে আত্মগোপন করে থাকা শেখ হাসিনা এখন ‘পলাতক দোষী’। দেশে ফিরে আইনের মুখোমুখি করা ভারতের “চুক্তিগত বাধ্যবাধকতা”, এমনটাই উল্লেখ রয়েছে নয়া দিল্লিকে পাঠানো ঢাকার চিঠিতে। বাংলাদেশের বিদেশমন্ত্রকের ভাষায়, “মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত ব্যক্তিদের অন্য কোনও দেশে আশ্রয় দেওয়া অত্যন্ত শত্রুসুলভ আচরণ”। অর্থাৎ ভারত যদি শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে বাংলাদেশে ফেরত না পাঠায় তবে এটা শত্রুতার কাজ হবে। কূটনৈতিক মহল মনে করছে এটা কার্যত হুমকি। আসলে মুহাম্মদ ইউনূস সরকার এখন কট্টরপন্থী উগ্রবাদী সংগঠনগুলির ছত্রছায়ায় চলছে। যা পরিচালিত হচ্ছে পাকিস্তান থেকে। ঢাকার বিবৃতিতে তারই বহিঃপ্রকাশ। এখন দেখার হাসিনাকে ফেরত চেয়ে বাংলাদেশের চিঠি নিয়ে ভারত কি প্রতিক্রিয়া দেয়। তবে প্রতিরক্ষা মহলের মতে, দিল্লি বিস্ফোরণের তদন্তে নেমে গোয়েন্দারা যে ভাবে বাংলাদেশের যোগসূত্র খুঁজে পাচ্ছেন, সেটা ইউনূসদের জন্য খুব একটা সুখবর নয়। তার ওপর হাসিনা প্রসঙ্গে ভারতকে পাল্টা ছাপ দিয়ে যে ভাষায় চিঠি দেওয়া হয়েছে সেটাও ভালো চোখে দেখছে না মোদি সরকার। অনেকেই দাবি করছেন, অপারেশন সিঁদুরের লক্ষ্য এবার বাংলাদেশও হতে পারে।

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

Previous Post

হাসিনার মতোই মৃত্যুদণ্ড পেয়েছিলেন যে রাষ্ট্রনেতারা

Next Post

ইউনূসের প্রেস উইং কার্যত বেসামাল! উপ-প্রেসসচিব খেলেন গণধোলাই, প্রেসসচিব হতে চান বিবাগী!

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by Rupendu Das
March 31, 2026
0
33
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by Rupendu Das
March 31, 2026
0
28
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by Rupendu Das
March 31, 2026
0
33
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by Rupendu Das
March 31, 2026
0
44
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by Rupendu Das
March 31, 2026
0
24
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by Rupendu Das
March 31, 2026
0
14
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by Rupendu Das
March 31, 2026
0
15
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by Rupendu Das
March 31, 2026
0
31
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by Rupendu Das
March 30, 2026
0
50
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by Rupendu Das
March 30, 2026
0
17
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
ইউনূসের প্রেস উইং কার্যত বেসামাল! উপ-প্রেসসচিব খেলেন গণধোলাই, প্রেসসচিব হতে চান বিবাগী!

ইউনূসের প্রেস উইং কার্যত বেসামাল! উপ-প্রেসসচিব খেলেন গণধোলাই, প্রেসসচিব হতে চান বিবাগী!

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি